অসমে প্রার্থী দিতে চলেছে তৃণমূল কংগ্রেস, মমতা–অভিষেকের সফর ঘিরে চর্চা

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। আর তারপরই প্রার্থী তালিকা ঘোষণা করতে শুরু করে বিরোধী দলগুলি। যদিও আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করে বিরোধীরা। সেখানে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল কংগ্রেস ব্যাকফুটে পাঠিয়ে দেয় বিরোধীদের। এই আবহে আগামী ৯ এপ্রিল অসমের ১২৬টি আসনে বিধানসভা নির্বাচন হতে চলেছে। সেখানে প্রার্থী দেওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। নির্বাচনমুখী প্রতিবেশী রাজ্য অসমও এবার ঘাসফুল শিবিরের পাখির চোখ। এই রাজ্যে এখন প্রার্থীতালিকা দেওয়ার আগে ভোট প্রচারের যাবতীয় প্রস্তুতি সেরে ফেলল জোড়াফুল শিবির। অসম বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস।

এদিকে এই প্রচারকদের তালিকায় খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়–সহ দলের একঝাঁক সাংসদ এবং বিধায়ক গোটা অসমজুড়ে নির্বাচনী প্রচার চালাবেন বলেই খবর। ৫০টি আসনে প্রার্থী দিতে চাইছে তৃণমূল। ইতিমধ্যেই ৫১টি আসনের জন্য ৮৫টি বায়োডেটা অসম থেকে কলকাতায় এসে পৌঁছেছে। বায়োডেটা ঝাড়াই–বাছাই করা হয়ে গিয়েছে। এবার শীঘ্রই প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। এবার অসমে প্রচারে ঝাঁপাচ্ছেন তৃণমূলের ১৮ জন তারকা প্রচারক। তালিকায় সবার উপরে নাম রয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। দ্বিতীয়স্থানে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর আছেন, অসমের ভূমিকন্যা সুস্মিতা দেব, কাকলি ঘোষ দস্তিদার, সাগরিকা ঘোষ, মহুয়া মৈত্র, মলয় ঘটক, শত্রুঘ্ন সিনহা।

অন্যদিকে তৃতীয় স্থানে আছেন বাবুল সুপ্রিয়, শতাব্দী রায়, কীর্তি আজাদ, সায়নী ঘোষ, ইউসুফ পাঠান, শান্তা ছেত্রী, জুন মালিয়া, সিদ্দিকুল্লা চৌধুরী, মোসারফ হুসেন এবং দুলু আহমেদ। টানটান এই প্রচারকের তালিকা বেশ চাপে ফেলে দিয়েছে অসমের গেরুয়া শিবিরকে। অসম তৃণমূলের রাজ্য সভানেত্রী সুস্মিতা দেব জানান, এই রাজ্যে ৫১টি আসনে লড়াই করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। এই ৫১ আসনের জন্য ৭৮ জন আগ্রহী প্রার্থী আবেদন করেছেন। তাঁদের তালিকা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠানো হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়পত্র দিলেই সেই তালিকা ঘোষণা করা হবে।

এছাড়া আসলে অসমে এবার মূল লড়াই বিজেপি জোট এবং কংগ্রেস জোটের। তৃণমূল কোনও জোটে নেই। রাজ্যে একা লড়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলার শাসকদল। এই নিয়ে অসম তৃণমূলের প্রভাবশালী নেতা দুলু আহমেদ বলেন, ‘‌আমাদের প্রধান শত্রু বিজেপি। কংগ্রেস জোটের শক্তিশালী প্রার্থীর বিরুদ্ধে আমরা প্রার্থী দেব না। বিজেপির যাতে কোনওভাবেই সুবিধা না হয়, সেটা আমরা নিশ্চিত করতে চাই।’‌ আর সুস্মিতা দেবের বক্তব্য, ‘‌বিজেপিই অসমে তৃণমূলের পয়লা নম্বর শত্রু। তাই এমন কোনও আসনে প্রার্থী দেওয়া হবে না যাতে বিজেপির সুবিধা হয়। অসমের মানুষ জানেন বাংলায় বিধানসভা নির্বাচন রয়েছে। তাই বাংলার নির্বাচনী প্রচারে ব্যস্ত আছেন মমতা ও অভিষেক। তার মধ্যে একদিন হলেও মমতা ও অভিষেক অসমে প্রচারে আসুন, চাইছেন এলাকার মানুষ।’‌

বারুইপুর কাণ্ডে ৩ অভিযুক্তকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণে পুলিশ ও ফরেনসিক দল

অপেক্ষার অবসান! বাংলার ১ লক্ষ আবাসের টাকা দিল কেন্দ্র, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

মহিলা IAS অফিসারের পরিচয় দিয়ে বিয়ে, তারপর ঘটল চাঞ্চল্যকর ঘটনা

ওসিকে বাবা-মা তুলে গালিগালাজ, বিপাকে হুমায়ুন কবীর

‘ ব্যাটিং নয়, সবাই আমার ধর্ম দেখে’, যন্ত্রণা উগরে দিলেন অসি ক্রিকেটার

বারাকপুর থেকে এসপ্লানেডে আরও দ্রুত পৌঁছতে একাধিক সরকারি বাস চালু করলেন পরিবহণ মন্ত্রী

কেলোর কীর্তি, টানা ১০ বছর সেনেগাল ফুটবল দলের প্রধান চিকিৎসকের দায়িত্বে স্ত্রী রোগ বিশেষজ্ঞ

বর্ষাকালের ‘অজুহাত’ দেখিয়ে ব্রিগেডে শহিদ সমাবেশের প্রস্তাবে না মমতাপন্থী তৃণমূলের

রাজ্যের গোয়েন্দা প্রধান হলেন এন রমেশবাবু, বদল বিধাননগরের পুলিশ কমিশনারও

হরমুজে জাহাজে হামলায় নিহত ভারতীয়, ইরানি দূতকে তলব বিদেশ মন্ত্রকের

‘তৃণমূল সরকার গাছকেও ছাড়েনি, সব ধ্বংস করে দিয়েছে,’ বললেন মুখ্যমন্ত্রী

কত শূন্যপদ রয়েছে? অরণ্য সপ্তাহ কর্মসূচির মাঝেই জানতে চাইলেন মুখ্যমন্ত্রী

শাহরুখ খানকে স্বস্তি দিল সুপ্রিম কোর্ট, ‘মন্নত’ সংস্কারে বাধা কাটল

ধর্ষণ-খুন কাণ্ডের রেশ কাটতে না কাটতেই ফের বারুইপুরে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ