বিলাসবহুল জীবনযাপন ও পার্টির খরচ জোগাতে প্রেমিককে নিয়ে পিসিকে খুন বিবাহিত ভাইঝির

Share:

নিজস্ব প্রতিনিধি: বিলাসবহুল জীবনযাপন, দামি পোশাক, নামী রেস্তোরাঁয় খাওয়া, পার্টি, বিদেশ ভ্রমণ এই সবকিছুর প্রতি আকর্ষণ আজকের সমাজে নতুন নয়। তবে এই জীবনধারা বজায় রাখতে যে বিপুল অর্থের প্রয়োজন, তা অনেকের সাধ্যের বাইরে। আর সেই অতিরিক্ত খরচ মেটাতেই কেউ কেউ বেছে নিচ্ছেন অপরাধের পথ। তেমনই একটি ঘটনা ঘটেছে। উশৃঙ্খল ও বিলাসবহুল জীবনযাপন এবং দেদার পার্টির খরচ যোগাতে নিজের পিসিকে নৃশংস ভাবে হত্যা করেছে এক বিবাহিত মহিলা।

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রাজস্থানের জয়পুরে। প্রয়োজনীয় চাহিদা মেটাতে নিজের ৬৫ বছর বয়সী পিসিকে হত্যা করার অভিযোগে উঠেছে ৪০ বছর বয়সী এক বিবাহিত মহিলা ও তার প্রেমিককে বিরুদ্ধে। অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ। জয়পুরের সম্বরের বাসিন্দা নিহত কমলা দেবীকে ৩০ জুলাই তাঁর বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। সোনা-রুপোর গহনার পাশাপাশি নগদ টাকাও নিখোঁজ ছিল বলে জানা গিয়েছে। তার পরেই অভিযুক্ত ভাইঝির স্বামী প্রকাশ নারায়ণ শর্মা পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করেন। তিনি দাবি করেন, অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা পিসিশাশুড়িকে হত্যা করেছে এবং বাড়ি থেকে মূল্যবান জিনিসপত্র চুরি করেছে। 

আরও পড়ুন:  জমি-দুর্নীতি মামলায় স্বস্তি মিলল না হাইকোর্টে, সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেকের আপ্তসহায়ক

পুলিশ তদন্ত শুরু করে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। তারপরেই তারা মহিলার ভাইঝি ললিতাকে চিহ্নিত করে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। জিজ্ঞাসাবাদের সময় জয়পুরের কুচামানের বাসিন্দা ললিতা অপরাধে তার জড়িত থাকার কথা স্বীকার করে। তার জবানবন্দির ভিত্তিতে পুলিশ সিকারের বাসিন্দা, তার ২৬ বছর বয়সী প্রেমিক বাবলু মীনাকে গ্রেফতার করেছে। তদন্তে জানা গিয়েছে, অভিযুক্ত দুজন অপরাধটি করার আগে বাড়িটি রেকি করেছিল।

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

মিলিনিয়াম পার্কে দু’দিন ব্যাপী খাদ্যমেলার আয়োজন রাজ্য সরকারের

শ্বশুরবাড়িই ছিল পাক গুপ্তচরের গোপন ডেরা! ধৃত শফিকুলকে ঘিরে তদন্তে চাঞ্চল্যকর তথ্য

‘ছেড়ে যেও না’, প্রতিবেশী ভারতীয় দম্পতিকে হাত ধরে অনুরোধ মার্কিন মহিলার, ভাইরাল ভিডিও

মুম্বইয়ে স্বাধীনতা দিবস পালন অক্ষয়ের, খালি পায়ে ‘তেরঙ্গা’ উত্তোলন নায়কের, ভাইরাল ভিডিও

১০৪ ফুট উচ্চতার ‘তেরঙ্গা’ উত্তোলন করে নজির গড়ল অশোকনগর

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের

‘ভাল তৃণমূলরা বাড়িতেই বসে থাকুন, বিজেপিতে স্থান নেই,’ সাফ জানালেন শমীক

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

বাধ সাধল আবহাওয়া, স্বাধীনতা দিবসে সুন্দরবন সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

স্বাধীনতা দিবসে ঋত তৃণমূলের ‘কাছাকাছি’ কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ, জল্পনা

বেজোসের সঙ্গে হাত মিলিয়ে Liverpool কিনলেন শিল্পপতি লক্ষ্মী মিত্তলের জামাই