বিদেশি মুদ্রা আইন লঙ্ঘনের দায়ে মহুয়া মৈত্রকে সমন ইডির

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: একেই বলে নখদাঁত বের করে ঝাঁপিয়ে পড়া। রাজনৈতিক প্রভু বিজেপিকে খুশি করতে কার্যত ঝাঁপিয়ে পড়ল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ঘাটালেদর সাংসদ দেব, কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়ের পরে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাল কৃষ্ণনগরের প্রাক্তন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে। বিদেশি মুদ্রা আইন লঙ্ঘনের দায়েই তাঁকে তলব করা হয়েছে। আগামী সোমবার কৃষ্ণনগরের প্রাক্তন তৃণমূল সাংসদকে হাজিরার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একের পর দলের জনপ্রতিনিধিদের ইডি তলবের পিছনে বিজেপির রাজনৈতিক প্রতিহিংসা রয়েছে বলে অভিযোগ তৃণমূল শীর্ষ নেতৃত্বের।

সম্প্রতি দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের সঙ্গে দেখা করেছিলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওই সাক্ষাতের পরেই রাজধানীতে দাঁড়িয়ে তিনি হুঙ্কার ছুড়েছিলেন, ‘বাংলায় এবার অ্যাকশন হবে।’ অমিত আর নির্মলার সঙ্গে সাক্ষাতের পরেই বাংলায় অতি সক্রিয় হয়ে উঠেছে ইডি। রেশন দুর্নীতি থেকে শুরু করে একাধিক মামলায় তৃণমূলের জনপ্রতিনিধিদের বাড়িতে হানা দিতে শুরু করেছে। অর্থা‍ৎ রাজনৈতিক প্রভুদের খুশি করতে নখদাঁত বের করে ঝাঁপিয়েছে ইডি।

গরু পাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আগামী ২১ ফেব্রুয়ারি ঘাটালের তৃণমূল সাংসদ দেবকে জেরার জন্য দিল্লি ডেকে পাঠিয়েছে নির্মলা সীতারমনের অধীনস্ত সংস্থা ইডি। সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন, আর্থিক তছরূপের মামলায় জিজ্ঞাসাবাদ করা হবে ঘাটালের তৃণমূল সাংসদকে। পাশাপাশি অ্যালকেমিস্ট প্রতারণা মামলায় ডেকে পাঠানো হয়েছে কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়কে। তাঁকে অবশ্য শুক্রবারই হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। দেব এবং মুকুলের তলবের ঘণ্টা দুয়েকের মধ্যেই মহুয়া মৈত্রকে ডেকে পাঠিয়েছে ইডি। বিদেশি মুদ্রা আইন লঙ্ঘনের অভিযোগে তাঁকে জেরা করা হবে বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে।

অটোভাড়ার দিতে গিয়ে পাঠালেন ১৫ হাজার! তারপর যা করলেন চালক, তা ভাইরাল

পরকীয়া সম্পর্কে বাধা হয়ে দাঁড়ানোয় ২ বছরের শিশুকে শ্বাসরোধ করে খুন, গ্রেফতার মা

রিল বানাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, মহানন্দা নদীতে তলিয়ে মৃত ১

পাঞ্জাবে ট্রাক-পিকআপ ভ্যানের মুখোমুখি ভয়ংকর সংঘর্ষ, মৃত ৯, আহত একাধিক

ভাঙড়ে বোমা বিস্ফোরণ কাণ্ড: শওকতই মূল ষড়যন্ত্রকারী, বিবৃতি দিয়ে জানাল এনআইএ

আন্দামান সাগরে প্রাকৃতিক গ্যাস আবিষ্কার করল অয়েল ইন্ডিয়া, এর আসল তাৎপর্য কী?

মর্মান্তিক, স্ত্রী-পুত্রের সমাধিস্থল আগলে রাখতে-রাখতেই মৃত্যুর দেশে পাড়ি

সিনেমাতে জাহ্নবীকে পণ্য হিসেবে ব্যবহার! ক্ষমা চাইলেন পেড্ডি’র পরিচালক

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

‘বিশ্বাসে অরুচি, বন্ধ সুরুচি’, স্বরূপের গ্রেফতারির পর পড়ল পোস্টার

সন্দেশখালিতে তৃণমূল নেতার বাড়িতে STF হানা, উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র

ভাইঝির বিয়েতে যোগ দিতে দেশে ফিরছিলেন কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ভারতীয়