ধনকড়কে অসাধারণ মিমিক্রি করে বিরোধী সাংসদদের ‘বাহবা’ কুড়োলেন কল্যাণ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সংসদ হানায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতির দাবি করে লোকসভা এবং রাজ্যসভা থেকে দুদিনে বহিষ্কৃত হয়েছেন বিরোধী শিবিরের ১৪১ সাংসদ। মঙ্গলবার সাসপেন্ড হওয়া বিরোধী সাংসদরা ধর্নায় বসেছিলেন সংসদ ভবনের মকরদ্বারে। আর ওই ধর্না অবস্থানে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের অসাধারণ মিমিক্রি করে বিরোধী সাংসদদের বাহবা কুড়োলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের লোকসভার মুখ্যসচেতকের অসাধারণ মিমিক্রিতে এতটাই মুগ্ধ হন রাহুল গান্ধি যে নিজের মোবাইল ক্যামেরায় বন্দি করেন কল্যাণের অভিনয়।

গত বুধবার সংসদে হানাকাণ্ডে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতি চেয়ে সরব বিরোধীরা। যদিও বিরোধীদের সেই দাবি মানতে রাজি হয়নি সরকার পক্ষ। উল্টে গতকাল লোকসভা এবং রাজ্যসভা থেকে ৭৯ সাংসদকে বহিষ্কার করা হয়। এদিনও লোকসভায় সকাল থেকেই শাহের বিবৃতির দাবিতে সরব হন বিরোধী সাংসদরা। কিন্তু বেনজির ত‍ৎপরতায় ৪৯ সাংসদকে বহিষ্কার করা হয়। সবমিলিয়ে চলতি অধিবেশনে বহিষ্কার করা হল বিরোধী শিবিরের ১৪১ সাংসদকে।

এদিন বহিষ্কৃত সাংসদরা সংসদের মকর দ্বারে বিক্ষোভ অবস্থানে বসেন। রাহুল গান্ধি-সহ বিরোধী শিবিরের অধিকাংশ শীর্ষ নেতাই উপস্থিত ছিলেন ধর্নাস্থলে। আচমকাই রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়ের মিমিক্রি শুরু করে দেন লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর তাতে হেসে লুটিয়ে পড়েন বিরোধী সাংসদরা। ওই ঐতিহাসিক ক্ষণকে অনেক সাংসদই নিজেদের মোবাইল ফোনের ক্যামেরায় বন্দি করেন। উপরাষ্ট্রপতিকে অসাধারণ অনুকরণের জন্য বাহবাও দেন অনেকে। যদিও তাঁর মিমিক্রি করায় কল্যাণের উপরে বেজায় চটেছেন ধনকড়।

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

বাগানবাড়িতে বিলাসবহুল বিছানা, ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও প্রধান

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ