আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মনমোহনের জায়গায় মোদির ‘মৃত্যু সংবাদ’ প্রায় ঘোষণা করে ফেলেছিলেন জনপ্রিয় উপস্থাপিকা!

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দেশবাসীকে শোকের সাগরে ভাসিয়ে গতকাল বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) চির ঘুমের দেশে পাড়ি দিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। অথচ তাঁর মৃত্যুর সংবাদ দেশবাসীকে জানাতে গিয়ে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মৃত্যু সংবাদ প্রায় ঘোষণাই করে ফেলেছিলেন এক সর্বভারতীয় টিভি চ্যানেলের স্বনামধন্য উপস্থাপিকা। শেষ মুহুর্তে কোনও রকমে বিড়ম্বনা সামলান। তবে ওই বিজেপি ঘেঁষা তথা গদি সাংবাদিক হিসাবে পরিচিত ওই উপস্থাপিকার এমন কীর্তি ভাইরাল হয়েছে। অনেক নেটা নাগরিকরাই খোঁচা দিয়ে বলেছেন, ‘সারা দিন মোদি ভজনা করলে এমনই হয়।’  আবার অনেকে প্রধানমন্ত্রীর ছবির সঙ্গে ওই উপস্থাপিকার ছবি দিয়ে টিপ্পনি ছুড়েছেন, ‘স্যর, পেমেন্ট দেরি করে পাঠালে এমন ঘটনাই হয়।’

দেখে নিন ওই মুহুর্তের ভিডিও ক্লিপিংস-

গতকাল রাত ৯ টা বেজে ৫১ মিনিটে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। দেশবাসীর কাছে ওই দুঃসংবাদ পৌঁছনোর জন্য তখন ‘আজ তক’ চ্যানেলের স্টুডিওতে হাজির ছিলেন উপস্থাপিকা শ্বেতা সিংহ। যিনি বিজেপি’র কট্টর সমর্থক ও মোদির ভজনাকারী হিসাবেই নেটা নাগরিকদের কাছে পরিচিত। সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ২১ সেকেন্ডের ভিডিও ক্লিপিংসে দেখা যাচ্ছে, ‘আজ তক’-এর পর্দায় ডাবল উইন্ডোজ। বাঁ দিকে এইমসের প্রেস বিজ্ঞপ্তি এবং ডানদিকে মনমোহন সিংহের মৃত্যু সংবাদ সংক্রান্ত গ্রাফিক্স প্লেট। নেপথ্যে শোনা যাচ্ছে শ্বেতা সিংহের কণ্ঠস্বর। তিনি বলছেন, ‘ইয়ে এইমসকে তরফ সে যো প্রেস রিলিজ হ্যায় ও হাম আপকো দেখা রহ্যা হ্যায়। জিসমে ইয়ে বাতায়া গা হ্যায় কী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কা ৯২ বর্ষ কী আয়ু মে..’। সঙ্গে সঙ্গে ভুল শোধরে উপস্থাপিকা বলেন, ‘পূর্ব প্রধানমন্ত্রী মনমোহন সিং কা ৯২ বর্ষ কী আয়ু মে নিধন হুয়া হ্যায়।’

ইতিমধ্যেই ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে ওই কুকীর্তির ভিডিও। ‘জেভিয়ার আঙ্কেল’ নামে এক নেটা নাগরিক ‘এক্স’ হ্যান্ডলে ওই ভিডিও ক্লিপিংস আপলোড করে লিখেছেন, ‘রিপ আজ তক (২০০০-২০২৪)। তোমার আবহ সঙ্গীত মিস করব’। অঙ্কিত উত্তম নামে আর এক নেটা নাগরিক লিখেছেন, ‘সাধারণ মানুষ আজতককে জিজ্ঞাসা করেছিল, আপনারা কী ধূমপান করেন? জবাববে আজ তক জবাব দিয়েছে-সব কিছু।’ সৌরভ কুমার ঝা নামে আর এক নেটা নাগরিক লিখেছেন, ‘সারা দিন মোদির মোসাহেবি করলে এমনটাই হয়।’ অনিল নামে আর এক নেটা নাগরিক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও শ্বেতা সিংহের ছবি আপলোড করে লিখেছেন, ‘দেখলেন তো স্যর। দেরি করে পেমেন্ট পাঠালে এমনটাই হয়।’ বাবা মাচুভেরা নামে আর এক নেটা নাগরিক লিখেছেন, ‘আগাছা শক্তিতে ভরে গিয়েছে ‘আজ তক’। মনমোহন সিংহের খবরেও মোদির চামচাগিরি।’

Published by:

Share Link:

More Releted News:

শুক্র থেকেই মহারাষ্ট্রের রিকশা-ক্যাব চালকদের মরাঠিতে কথা বলা বাধ্যতামূলক

‘তিনি মাদ্রাজ-এর এপস্টিন’, তামিল সুরকারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ গায়িকার

নিরাপত্তা প্রত্যাহার ইস্যুতে পঞ্জাবের আপ সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হরভজন

মিশন পঞ্জাব, মাদক ইস্য়ুতে আম আদমি পার্টিকে জব্দ করতে ব্লু প্রিন্ট তৈরি শাহের

বাবার বিশাল সম্পত্তির অধিকার নিয়ে লড়াই, করিশ্মার সন্তানদের পক্ষে কী রায় দিল্লি হাইকোর্টের?

হঠাৎই অসুস্থ বাসচালক, পাঁচ খুদের বুদ্ধিতে মৃত্যুর মুখ থেকে ফিরলেন যাত্রীরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ