কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

Share:

নিজস্ব প্রতিনিধি: বুথফেরত সমীক্ষার পূর্বাভাসই সত্যি হতে চলেছে। কেরলে ১০ বছর বাদে বিদায় নিচ্ছে পিনরাই বিজয়নের সরকার। অন্যদিকে তামিলভূমে জোর টক্কর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের দল ডিএমকের সঙ্গে অভিনেতা থালাপতি বিজয়ের দল টিভিকের। অসমে ফের বিপুল সংখ্যাগরিষ্ঠিতা নিয়ে ফিরতে চলেছে বিজেপি।

সোমবার সকাল আটটা থেকে পশ্চিমবঙ্গের পাশাপাশি তামিলনাডু, কেরল, অসম ও পুদুচেরীর বিধানসভা ভোটের গণনা শুরু হয়েছে। প্রথমে পোস্টাল ব্যালট গোনা হয়। তার পরে শুরু হয়েছে ইভিএমের ভোট গণনা। সকাল নয়টা পর্যন্ত পাওয়া প্রবণতা বলছে, কেরলের ১৪০টি আসনের মধ্যে কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত গণতান্ত্রিক মোর্চা এগিয়ে ৭৩ আসনে। মাত্র ৩১টি আসনে এগিয়ে সিপিআইএম সমর্থিত এলডিএফ। বিজেপি জোট এগিয়ে ১২টি আসনে। তিনটি আসনে এগিয়ে নির্দলরা। ক্ষমতা দখলের জন্য ম্যাজিক ফিগার হচ্ছে ৭১।

অন্যদিকে তামিলনাডুতে গত ২৩ এপ্রিল ২৩৪টি বিধানসভা আসনের জন্য ভোট নেওয়া হয়েছিল। এখনও পর্যন্ত ১৬৪টি আসনের ফলাফল প্রবণতা জানা গিয়েছে। বিদায়ী মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের নেতৃত্বাধীন ডিএমকে জোট এগিয়ে ৫৪ আসনে। বিজেপি ও এআইএডিএমকের জোট এগিয়ে ৫৯ আসনে। অভিনেতা থালাপতি বিজয়ের দল এগিয়ে ৮৪ আসনে। অর্থা‍ৎ বিজয় ও এনডিএর সম্মিলিত আসন ম্যাজিক ফিগার ছাড়িয়েছে। তামিলভূমে সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার ১১৮ আসন।

অসমে তৃতীয়বারের মতো বিজেপি সরকার ক্ষমতায় আসতে চলেছে বলে ইঙ্গিত মিলেছে। ইতিমধ্যে ৯৭টি আসনের প্রবণতা জানা গিয়েছে। তার মধ্যে বিজেপি জোট এগিয়ে ৮৫টি আসনে আর কংগ্রেস জোট এগিয়ে ২৫ আসনে। অন্য দলগুলো একটি আসনে এগিয়ে রয়েছে।

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

অকালে জন্ম নেওয়ায় চার নবজাতকের মৃত্যু, চিকিৎসকদের প্রচেষ্টায় প্রাণ বাঁচল মহিলার

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

রাজগঞ্জের পর এবার নদিয়ার তেহট্টের দুই চাষিকে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা

বঙ্গোপসাগরে নিম্নচাপের জের, ভারী বৃষ্টির সঙ্গে ঝড়ের সতর্কতা জারি দক্ষিণবঙ্গে

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান

বাঁক কাঁধে ২৫০ কিমি পথ হাঁটলেন ৮৫ বছরের বৃদ্ধ, শিব ভক্তিতে মুগ্ধ নেটদুনিয়া