অভিনেত্রী ত্বিশা শর্মার মৃত্যুর তদন্ত করবে সিবিআই, নির্দেশ শীর্ষ আদালতের

Share:

নিজস্ব প্রতিনিধি: মডেল ও অভিনেত্রী ত্বিশা শর্মার রহস্যমৃত্যুর ঘটনায় তদন্তভার নিতে চলেছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)। সোমবার (২৫মে) সরকারি সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই সিবিআইয়ের একটি বিশেষ দল ভোপালে পৌঁছেছে। মধ্যপ্রদেশ পুলিশের কাছ থেকে মামলার সমস্ত নথি, তথ্যপ্রমাণ ও তদন্ত সংক্রান্ত কাগজপত্র সংগ্রহ করে খুব শীঘ্রই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করবে।  

আজ মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট অব ইন্ডিয়ার বেঞ্চে প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচী  জানান, এই ঘটনায় নিরপেক্ষ, স্বাধীন ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করা হবে। ইতিমধ্যেই ভারতীয় ন্যায় সংহিতার ৮০(২), ৮৫ এবং ৩(৫) ধারায় মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি পণপ্রথা বিরোধী আইনের একাধিক ধারাও যুক্ত করা হয়েছে। এই ঘটনায় অভিযোগে নাম রয়েছে ত্বিশার স্বামী সমর্থ সিং এবং শাশুড়ি গিরিবালা সিংয়ের। শুনানিতে সলিসিটর জেনারেল আদালতকে জানান, দ্রুত সিবিআই তদন্ত শুরু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হয়েছে।

এদিন সুপ্রিম কোর্ট ত্বিশার পরিবার ও শ্বশুরবাড়ির সদস্যদের সংবাদমাধ্যমে বিবৃতি না দেওয়ার পরামর্শ দেয়। আদালতের পর্যবেক্ষণ, তদন্তে কোনও পক্ষপাত বা নেতিবাচক প্রভাব এড়াতে প্রত্যেকের উচিত নিজেদের বক্তব্য সরাসরি তদন্তকারী সংস্থার কাছে নথিভুক্ত করা। ত্বিশার পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই শ্বশুরবাড়িতে মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হতে হচ্ছিল অভিনেত্রীকে। তাঁদের দাবি, সেই চাপই শেষ পর্যন্ত তাঁকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। অন্যদিকে শ্বশুরবাড়ির তরফে দাবি করা হয়েছে, ত্বিশা মাদকাসক্ত ছিলেন।

আরও পড়ুন: ‘আমরা আশ্বস্ত’, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে জানালেন চাকরিহারা শিক্ষকরা

উল্লেখ্য, বিয়ের মাত্র পাঁচ মাসের মধ্যেই গত ১২ মে নয়ডার শ্বশুরবাড়ি থেকে ত্বিশার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে জানা যায়, ঘরের ভিতরে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁকে পাওয়া যায়। ঘটনার পর থেকেই দেশজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। ত্বিশার স্বামী সমর্থ সিং পেশায় আইনজীবী এবং তাঁর শাশুড়ি গিরিবালা সিং অবসরপ্রাপ্ত বিচারক। অভিনেত্রীর পরিবারের অভিযোগ, তদন্ত প্রক্রিয়াতেও প্রভাব খাটানোর চেষ্টা করা হয়েছে। এই অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে ইতিমধ্যেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। এখন সিবিআই তদন্তের দিকেই নজর সকলের।

পুজোর মধ্যেই দুঃসংবাদ প্রাক্তন মুখ্যমন্ত্রীর, ২৩ অক্টোবর তলব করল ইডি

রিসর্টের আগুনে হারিয়েছেন পরিবারের ৬ সদস্যকে, দোতলা থেকে লাফ দিয়ে বাঁচলেন আশিকুল

প্রতিমা নেই, পটচিত্রেই দুর্গার আরাধনা! ৪০০ বছরের বেশি সময় ধরে একই রীতিতে পুজো হয় ঝাড়গ্রাম রাজবাড়িতে

সপ্তমীর সন্ধ্যায় ভিজবে শহরবাসী! দশমী পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

হাসপাতালের মধ্যে নিশ্চিন্ত মনে সুখটান, দেখতে পেয়েই চিকি‍ৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

গা-ভর্তি সোনার গয়নায় সেজেছেন মা দুর্গা, ১৫ মণ্ডপের নিরাপত্তায় ‘নিদ্রাহীন’ পুলিশ

ইন্টারনেট ব্যবহার করা শিশুদের মৌলিক অধিকার, জানাল সুপ্রিম কোর্ট

বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ১০ জন, অবৈধভাবেই চলছিল কক্সবাজারের অভিশপ্ত রিসর্টটি

হুথিদের হামলায় কাঁপছে সৌদি আরব! ২৪ অক্টোবর পর্যন্ত বিমান পরিষেবা বাতিল এয়ার ইন্ডিয়ার

পুজোর ছুটি কাটাতে গিয়ে রিসর্টের বিধ্বংসী অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু একই পরিবারের ৬ জনের

কক্সবাজারে রিসর্টে আগুন, ঘুমের মধ্যেই ঝলসে মৃত ৬ পর্যটক

চিকিৎসার নামে যৌন নির্যাতন! গুয়াহাটি মেডিক্যাল কলেজের চিকিৎসকের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ তরুণীর

আইপিএলের আগে বড় ধাক্কা মুম্বই ইন্ডিয়ান্সে, কোচের পদ ছাড়লেন মাহেলা জয়বর্ধনে

অভয়ার বিচারের দাবিতে ফের আন্দোলনের ডাক, সন্দীপ ঘোষের জামিনে ক্ষোভে ফুঁসছে চিকিৎসক মহল