ত্বিশা শর্মার রহস্যমৃত্যু কাণ্ড: প্রধান সাক্ষীর উপর হামলার অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রাক্তন ‘মিস পুনে’ ও অভিনেত্রী ত্বিশা শর্মার রহস্যমৃত্যু ঘিরে তোলপাড় গোটা দেশ। গত ১২ মে ভোপালে শ্বশুরবাড়িতে ত্বিশাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পণের জন্য হত্যা করা হয়েছে বলে শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে অভিযোগ এনেছে ত্বিশার পরিবার। গ্রেফতার করা হয়েছে ত্বিশার শাশুড়ি গিরিবালা সিংহকে। এবার সেই মামলায় এসেছে নয়া মোড়। তদন্ত চলাকালীন, এই মামলার এক প্রধান সাক্ষীর উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে  ত্বিশার  স্বামী সমর্থ সিংহের বন্ধুদের বিরুদ্ধে। 

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে ত্বিশা শর্মার হত্যা মামলায় অন্যতম প্রধান সাক্ষী নীরজ দুবে আক্রান্ত হয়েছেন। নীরজ সমর্থ সিংহের বাড়ির কাছে একটি সেলুন চালান। তিনি দাবি করেছেন, গত ৩০ মে সমর্থের বন্ধুরা তাকে মারধর করে এবং আদালতে সাক্ষ্য না দেওয়ার জন্য চাপ দেওয়ার চেষ্টা করে। ভিডিওতে দেখা গিয়েছে প্রায় ৬ জন লোক নীরজ দুবেকে ঘিরে ধরেছে এবং নীরজ নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন। নীরজ অভিযোগ করেছেন, চার-পাঁচ জনের একটি দলটি তাকে ঘিরে ধরে জানতে চায় তিনি কেন এই মামলার সাক্ষী দিচ্ছেন? ঘটনার পরেই তিনি কাটারা হিলস থানায় গিয়ে একটি অভিযোগ দায়ের করেন। পুলিশ তাঁকে আশ্বাস দিয়েছে যে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ সিসিটিভি ফুটেজ থেকে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা করছে। 

আরও পড়ুন: অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

হামলার কথা উল্লেখ করে নীরজ দুবে বলেন, তিনি তাঁর সেলুনের কাছে ছিলেন, এমন সময় সমর্থ সিংহের চার-পাঁচজন বন্ধু সেখানে এসে তাঁকে ঘিরে ধরে। তারা তাঁকে গালিগালাজ করে এবং ত্বিশা শর্মাকে হত্যার মামলায় সাক্ষ্য না দেওয়ার জন্য হুমকি দেয়। প্রতিবাদ করলে ওই ব্যক্তিরা তাঁর ওপর চড়াও হয় বলেও অভিযোগ করেন নীরজ। তিনি বলেন, “আমি আমার জীবন নিয়ে শঙ্কিত। আমি সুরক্ষা ও ন্যায়বিচারের জন্য পুলিশের কাছে আবেদন করেছি।”

পূজিত হন ‘রাক্ষস রাজ’, দশেরায় খুলবে কানপুরের দশানন মন্দির

পুজোয় মিষ্টিমুখ হোক রাজস্থানের স্বাদে! বাড়িতেই বানান যোধপুরের বিখ্যাত মুচমুচে জিলিপি

কলকাতার থিম পুজোকে টেক্কা দিচ্ছে সুন্দরবনের রবীন সঙ্ঘের ‘দাও ফিরে সে অরণ্য’

প্রিপেইড ফ্যামিলি প্ল্যান নিয়ে হাজির ভোডাফোন, সুবিধা জানলে চমকে যাবেন

ষষ্ঠীতে অভব্য আচরণ ও নিয়ম লঙ্ঘনের অভিযোগে বাড়ল মামলার সংখ্যা, গ্রেফতার ৬৫

শান্তি রক্ষার শর্তে ককরোচ প্রধান অভিজিৎ দীপকে-র জামিন মঞ্জুর

রিসর্টের আগুনে হারিয়েছেন পরিবারের ৬ সদস্যকে, দোতলা থেকে লাফ দিয়ে বাঁচলেন আশিকুল

প্রতিমা নেই, পটচিত্রেই দুর্গার আরাধনা! ৪০০ বছরের বেশি সময় ধরে একই রীতিতে পুজো হয় ঝাড়গ্রাম রাজবাড়িতে

সপ্তমীর সন্ধ্যায় ভিজবে শহরবাসী! দশমী পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

হাসপাতালের মধ্যে নিশ্চিন্ত মনে সুখটান, দেখতে পেয়েই চিকি‍ৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ১০ জন, অবৈধভাবেই চলছিল কক্সবাজারের অভিশপ্ত রিসর্টটি

গা-ভর্তি সোনার গয়নায় সেজেছেন মা দুর্গা, ১৫ মণ্ডপের নিরাপত্তায় ‘নিদ্রাহীন’ পুলিশ

ইন্টারনেট ব্যবহার করা শিশুদের মৌলিক অধিকার, জানাল সুপ্রিম কোর্ট

চিকিৎসার নামে যৌন নির্যাতন! গুয়াহাটি মেডিক্যাল কলেজের চিকিৎসকের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ তরুণীর