৩৩ বছর বাদে পাকড়াও কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা মিরওয়াজ ফারুখের দুই খুনি

১৯৯০ সালের ২১ মে খুন হয়েছিলেন কাশ্মীরের অন্যতম বিচ্ছিন্নতাবাদী নেতা মিরওয়াজ মৌলভী মহম্মদ ফারুখ।

Share:

নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর: ধন্য জম্মু-কাশ্মীর পুলিশের অধ্যবসয়! ১৯৯০ সালের ২১ মে খুন হয়েছিলেন কাশ্মীরের অন্যতম বিচ্ছিন্নতাবাদী নেতা মিরওয়াজ মৌলভী মহম্মদ ফারুখ। ওই হত্যাকান্ড নিয়ে তোলপাড় পড়ে গিয়েছিল গোটা দেশে। মামলার তদন্তভার তুলে দেওয়া হয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের হাতে। কিন্তু বিচ্ছিন্নতাবাদী নেতার খুনের মূল হোতাদের টিঁকিও ছুঁতে পারেননি সিবিআইয়ের তদন্তকারীরা। অবশেষে জম্মু-কাশ্মীর পুলিশের গোয়েন্দারা  অসাধ্য সাধন করেছেন। মিরওয়াজ ফারুখের হত্যাকান্ডে জড়িত দুই হিজবুল জঙ্গিকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারীদের হাতে দুই দিয়েছেন।

আজ মঙ্গলবার নজিরবিহীনভাবেই সাংবাদিক সম্মেলন করেন জম্মু-কাশ্মীর পুলিশের সিআইডির অতিরিক্ত ডিরেক্টর জেনারেল রশ্মিরঞ্জন সোয়াইন। সাংবাদিক সম্মেলনে জানান, ৩৩ বছর ধরে পলাতক মিরওয়াজ ফারুখের হত্যাকান্ডে জড়িত দুই হিজবুল মুজাহিদিন জঙ্গি জাভেদ আহমেদ ভাট ও জহুর আহমেদ ভাটকে গ্রেফতার করা হয়েছে। তাদের সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে। যদিও কোথা থেকে গ্রেফতার করা হয়েছে তা নিয়ে বিস্তারিত কিছু জানাতে চাননি।

নব্বইয়ের দশকে যখন উত্তাল কাশ্মীর, তখনই সরকারের প্রতি নরম মনোভাব নেওয়ার অভিযোগ তুলে বিচ্ছিতাবাদী নেতা মিরওয়াজ ফারুখকে গুলি করে হত্যা করা হয়। ওই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে নেয় জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিন। হত্যাকাণ্ডের পরেই পাঁচ খুনি গা ঢাকা দেয়। পরে আবদুল্লাহ বাংগ্রুর ও রেহমান শিগান পুলিশের সঙ্গে এনকাউন্টারে মারা যায়। আবদুর দারকে গ্রেফতার করা হয়। আপাতত শ্রীনগর কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছে।  জাভেদ আহমেদ ভাট ও জহুর আহমেদ ভাট পালিয়ে বেড়াচ্ছিল। পাকিস্তান, নেপালেও বেশ কয়েক বছর আশ্রয় নিয়েছিল। সম্প্রতি ফিরে আসে উপত্যকায়।

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল