স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু দুই বোনের, মর্মান্তিক ঘটনা দুমকায়

Share:

নিজস্ব প্রতিনিধি, রাঁচি: মর্মান্তিক ঘটনা ঘটল ঝাড়খণ্ডের দুমকা জেলায়। নদীতে স্নান করার সময় জলে ডুবে একই সঙ্গে মৃত্যু হয়েছে দুই মামাতো বোনের। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায় পুলিশ। তারাই দেহ দুটি ময়না তদন্তের জন্য পাঠায়। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তের ভিত্তিতে জানা গিয়েছে জলে ডুবেই মৃত্যু হয়েছে দুই মাসতুতো বোনের। তবে ময়না তদন্তের রিপোর্ট আসার পর পরিস্থিতি স্পষ্ট হবে।

নিহতদের নাম পূজা গোরাই (১৬) ও উমা কুমারী (১৯)। শুক্রবার দুমকার গন্ডারকপুর গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। আচমকা দুই কিশোরীর মৃত্যুতে গ্রামে নেমে আসে শোকের ছায়া। প্রচন্ড গরম থেকে মুক্তি পেতে গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ময়ূরাক্ষী নদীর বাঁধে স্নান করতে গিয়েছিল পূজা, উমা ও আভা।

স্নান করার সময় আচমকা ভারসাম্য হারিয়ে ফেলে তিনজনই। ফলে নদী যেখানে গভীর সেখানে ডুবে যায়। আশপাশের লোকজন কিছু বোঝার আগেই দুর্ঘটনা ঘটে যায়। যখন গ্রামবাসীরা বিষয়টি বুঝতে পারে তৎক্ষণাৎ তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা পরীক্ষা করে জানান পূজা ও উমার মৃত্যু হয়েছে। আভা কোনও রকমে রক্ষা পেয়েছে।

দুই কিশোরীই ছিল সম্পর্কে তুতো বোন। উমা কুমারীর মা জামশেদপুরের একজন সরকারি শিক্ষিকা। উমা জামশেদপুরের একটি কলেজে স্নাতক স্তরের ছাত্রী ছিল। মা বাবা গ্যাংটক ঘুরতে যাওয়ায় গ্রীষ্মের ছুটিতে সে দুমকার গন্ডারকপুর গ্রামে মাসির বাড়িতে আসে।

শুক্রবার বাড়ি থেকে অল্প দূরে ময়ূরাক্ষী নদীর উপর বাহরাকুন্ডি বাঁধে মাসির মেয়ে পূজা কুমারী এবং মামার মেয়ে আস্থা কুমারীর সঙ্গে স্নান করতে গিয়েছিল সে। সেই সময় আচমকা পা পিছলে গভীর জলে পড়ে যায় তিন জনেই। অনেক চেষ্টা করেও যখন উমা আর পূজাকে জল থেকে তুলতে পারেনি আস্থা, তখন সে ছুটে যায় গ্রামে। সেখানে গিয়ে সব কথা জানায়। গ্রামবাসীরা এসে জল থেকে দুই বোনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিতসক মৃত ঘোষণা করে।

পূজা স্কুলে পড়ছিল, এবছর মাধ্যমিক দিয়েছিল। পরিবারের দুই মেয়ের এমন আকস্মিক মৃত্যুতে ভাষা হারিয়েছেন সকলে। শোকে হাহাকার করা ছাড়া আজ আর তাঁদের কিছুই করার নেই। গরমকালে গ্রামের দিকে নদী, পুকুরে স্নান করতে যান অনেকেই। এই ঘটনা আবার যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল জলাশয়ে নেমে স্নানের সময় অবশ্যই সতর্ক থাকা প্রয়োজন। প্রশাসন থেকেও এই ব্যাপারে সব সময় সচেতন করা হয়।

পুজোয় অতিথি আপ্যায়নে শেষ পাতে রাখুন সাবুদানার লাড্ডু, জানুন সহজ রেসিপি

শহরের কোলাহল থেকে দূরে যেতে চান? ঘুরে আসুন কালিম্পংয়ের প্রত্যন্ত পাহাড়ি গ্রাম ইয়েলবং

মহাষ্টমীর অঞ্জলিতে কোন রাশির জাতকরা কোন রংয়ের পোশাক পরবেন?

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের, অল্পের জন্য প্রাণে বাঁচলেন নায়ক

দীপাবলির পরেই ঘুরে যাবে ভাগ্যের চাকা! মঙ্গলের গোচরে লাভবান হবে ৪ রাশির জাতকরা

পঞ্জাবের সাংগ্রুরে রাস্তা নির্মাণের কাজে ব্যস্ত ৮ শ্রমিককে পিষে মেরে দিল গাড়ি

প্যান্ডেল হপিংয়ে বেড়িয়ে ভিড়ে ফেঁসে গিয়েছেন? আতঙ্কিত না হয়ে যে বিষয়গুলি মাথায় রাখবেন

অষ্টমীর ভোগ বানানোর আগেই শিখে নিন প্রেশার কুকারে ফুলকো লুচি বানানোর সহজ উপায়

চার্চিলকে ৪ গোলে হারিয়ে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের

চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনায় অপসারিত গিরিশ পার্ক থানার ওসি

১,০০০ ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন, জ্বলছে তেল শোধনাগার

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া