জমি নিয়ে বিরোধের জেরে মোদির রাজ্যে প্রাণ গেল দুই দলিতের

Share:

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: মুখে যতই দলিত প্রেমী সাজুন না কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির খাসতালুক গুজরাতে প্রতিনিয়তই নির্যাতনের শিকার হতে হচ্ছে দলিতদের। এবার জমি নিয়ে বিরোধের জেরে প্রাণ খোয়াতে হল দলিত দুই ভাইকে। ঘটনার ২৪ ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেই খুন অভিযুক্তদের ধরতে পারেনি পুলিশ। তবে খুব শিগগিরই অভিযুক্তরা ধরা পড়বে বলে আশ্বাস দিয়েছেন পুলিশ আধিকারিকরা।

সুরেন্দ্রনগর জেলার পুলিশ সুপার হরিশ দুধাত জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই নিজেদের পৈতৃক গ্রাম সামাদিয়ালা ছেড়ে আমদাবাদে বসবাস করতেন আলাজি পারমার ও মনোজ পারমার। তবে শহরে বসবাস করেও গ্রামে থাকা জমিতে লোকজন দিয়ে চাষাবাদ করাতেন। গতকাল বুধবার দুজনে নিজেদের জমিতে চাষাবাদ সংক্রান্ত কাজকর্ম নিয়ে কথা বলতে গ্রামের বাড়িতে গিয়েছিলেন। নিজেদের জমিতে পা দিতেই তাদের ওপরে চড়াও হয় ২০ জনের একটি দল। লোহার রড, হকি স্টিক দিয়ে বেধড়ক মারধর করা হয় আলাজি পারমার ও তার ভাই মনোজ পারমারকে।  

আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার চিকি‍ৎসাধীন অবস্থায় দুই ভাই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। নিহতদের ছোট ভাইয়ের বউ পারুলবেন পারমার অভিযোগ করেছেন, দলিত সম্প্রদায়ের হওয়ার কারণেই গ্রামের ওবিসি সম্প্রদায়ের মোড়লরা আলাজি পারমারের পরিবারকে পছন্দ করতেন না। এমনকী পারমার পরিবারের জমিও জোর করে দখল করে চাষাবাদ করছেন গ্রামের একাংশ। একাধিকবার পুলিশের কাছে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি। বুধবার দুই ভাইকে বেধড়ক মারধর করার পাশাপাশি গ্রামে থাকা তাদের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় হামলাকারীরা। এমনকী লক্ষাধিক টাকা লুঠ করে নিয়ে যায়।

সফল হেয়ার ট্রান্সপ্ল্যান্টের পরও কেন পাতলা হয়ে যাচ্ছে চুল?

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৭ জনের, আহত ৪৫

নিয়মিত পিরিয়ড মানেই কি সুস্থতা? অলক্ষ্যেই বাসা বাঁধতে পারে PCOS

বৃষ্টির মধ্যেই কলকাতায় এলেন অমিত শাহ, রবি সকালে যাবেন বেলুড়ে

কোথায় ছুটি কাটাবেন? ঘুরে আসুন শিলংয়ের নীল উপত্যকা ‘ক্রাংশুরি’

পদপিষ্টের ঘটনার পর দর্শনার্থীদের জন্য বন্ধ করা হল চোরবাগান সর্বজনীনের পুজোমণ্ডপ

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে আহত ৩৫, তিন জনের অবস্থা আশঙ্কাজনক

জল্পনার অবসান, ১৬ ডিসেম্বর গোয়ায় বসছে আইপিএলের মিনি নিলামের আসর

অঙ্কিতা ভাণ্ডারী হত্যা মামলায় প্রাক্তন বিজেপি বিধায়ককে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

আগরকরের বিকল্প খুঁজে পেল বোর্ড, কে হচ্ছেন নির্বাচক কমিটির চেয়ারম্যান?

বেঙ্গালুরুতে বৃষ্টির কারণে ঢেকে দেওয়া হল পিচ, টস হতে দেরি

পুজোয় জমিয়ে খাওয়াদাওয়া, তারপরই গ্যাস-অম্বল? সুস্থ থাকতে রইল পরামর্শ

বাড়ির দেওয়ালে এই ৪ রং করাচ্ছেন? বড়সড় বিপদে পড়ার আগে সাবধান!

মহীশূর প্যালেসের আদলে সেজেছে হাসনাবাদের পুজোমণ্ডপ, নজর কাড়ছে আলোকসজ্জা