পঞ্জাবের হোশিয়ারপুর কারাগারে আত্মঘাতী ২ বন্দি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের আত্মহত্যার ঘটনা ঘটলো দেশে।  শুক্রবার এটি ঘটেছে পাঞ্জাবের হোশিয়ারপুর কারাগারে। জানা গিয়েছে, কারাগারের বাথরুমের গ্রিল থেকে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন দুই বন্দি। নিহতদের বয়স ২২ এবং ৪২ বছর। নিহতরা হলেন উত্তর প্রদেশের বাসিন্দা টিটু এবং হোশিয়ারপুরের সুন্দর নগরের বাসিন্দা ওঙ্কার চাঁদ। ২০২২ সালের আগস্টে টিটুকে ধর্ষণ ও অপহরণ এবং যৌন অপরাধের জন্য শিশুদের সুরক্ষা (পকসো) আইনের আওতায় গ্রেফতার করা হয়। অন্যদিকে অক্টোবর মাসে চাঁদের বিরুদ্ধে নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস (এনডিপিএস) আইনের প্রাসঙ্গিক ধারায় মামলা দায়ের করা হয়েছিল। এরপরেই শুক্রবার আত্মহত্যা করেন এই দুইজন বন্দি।

পুলিশ জানিয়েছে, মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য স্থানীয় সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ আরও জানিয়েছে যে উভয় বিচারাধীন বন্দী কেন এই চরম পদক্ষেপ নিয়েছে তা খতিয়ে দেখা হবে। ইতিমধ্যেই জেলের আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করা করেছে।

সম্প্রতি দিল্লির তিহার জেলের ০৪ নম্বর কেন্দ্রীয় কারাগারের ৬ নম্বর ওয়ার্ডে এই আত্মহত্যার ঘটনা ঘটে।  জেলের তরফ থেকে জানানো হয়েছে কারাগারের  ৬ নম্বর ওয়ার্ডের বাথরুমে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন ইমরান (২৯) নামে এক বিচারাধীন বন্দী। তাঁকে  বাথরুম থেকে উদ্ধার করার পর জেলের কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে  মৃত ঘোষণা করেন।  এই ঘটনার জেরে তিহার জেরে ছড়িয়ে পড়েছে আতঙ্ক।   প্রসঙ্গত, এই ঘটনা প্রথম নয় এরআগেও বন্দিরা জেলের মধ্যেই আত্মহত্যা করেছেন।

‘ওঁরা আমার দিদিকে মেরে ফেলেছে’, অভিনেত্রী সঞ্চিতার মৃত্যুতে বিস্ফোরক দাবি ভাইয়ের

‘যদি এভাবে চালিয়ে যেতে চান, তাহলে…’ করমর্দন বিতর্ক নিয়ে মুখ খুললেন পাকিস্তানি কোচ

অরূপ ঘনিষ্ঠ অনন্যার ওয়ার্ড অফিস থেকে মিলল কন্ডোম

মোদির যোগ দিবসের কর্মসূচির জন্যে ৭ দিন বন্ধ রেড রোড, যান চলাচল নিয়ন্ত্রণ একাধিক রাস্তায়

একাধিক অপরাধমূলক কাজে যুক্তের অভিযোগে বনগাঁর তৃণমূল যুব নেতা গ্রেফতার

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

‘ডন ৩’ নিয়ে বিতর্কের মাঝে ৬.৩৬ কোটি টাকার ফেরারি কিনলেন রণবীর সিংহ

তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা, ভারতের দূতকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

‘অনাকাঙ্খিত ঘটনা’, তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা প্রসঙ্গে বললেন বিদেশমন্ত্রী

ফ্ল্যাট, দোকান এবং পার্কিং দেওয়ার নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ প্রোমোটারের বিরুদ্ধে

ব্ল্যাকমেলের জেরে আত্মঘাতী কলেজ ছাত্রী! উত্তপ্ত শান্তিপুর