এই মুহূর্তে

বন্যাকবলিত পঞ্জাবে মর্মান্তিক দুর্ঘটনা, হাসপাতালে যাওয়ার পথে সাইকেল থেকে পড়ে মৃত্যু দুই ভাই বোনের

নিজস্ব প্রতিনিধি, পঞ্জাব: জলের তোড়ে ভাসছে পঞ্জাব। দুগ্গ এবং জগপালপুর গ্রামের মাঝামাঝি শতদ্রু র উপনদী চিত্তি বেইনের স্রোত উঠে এসেছিল রাস্তায়। প্রবল জলের স্রোতে দেখা যায়নি কিছুই। ফলে জলে ডুবে যাওয়া রাস্তায় থাকা গর্তে পড়ে মর্মান্তিক মৃত্যু হল দুই ভাইবোনের। নিহতরা হলেন সন্দীপ কুমার (৩৭) এবং তার ছোট বোন প্রীতি (২৭)। উভয়েই উচা গ্রামের বাসিন্দা। পুলিশের কথা অনুযায়ী, প্রীতি অসুস্থ ছিলেন। দীপা তাকে সাইকেলে করে রানিপুর গ্রামের হাসপাতাল থেকে ওষুধ আনতে নিয়ে যাচ্ছিলেন।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী,প্রীতি অসুস্থ ছিলেন। সন্দীপ তাঁকে সাইকেলে করে রানিপুর গ্রামের হাসপাতাল থেকে ওষুধ আনতে নিয়ে যাচ্ছিলেন। তিনি যখন দুগ্গ এবং জগপালপুর গ্রামের মধ্যে চিত্তি বেইন ধরে ডুবে থাকা রাস্তা দিয়ে সাইকেল চালাচ্ছিল, তখন তাঁরা একটি গর্তের মধ্যে পড়ে যায়।

স্থানীয়দের সহায়তায় পুলিশ তাদের উদ্ধার করে ফাগওয়ারা সিভিল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাদের মৃত ঘোষণা করা হয়। এই মামলার সঙ্গে যুক্ত তদন্তকারী পুলিশ আধিকারিক রাওয়ালপিন্ডি স্টেশনের সহকারী উপ-পরিদর্শক সুখদেব সিং জানান, মৃতদেহগুলি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাতের কারণে চিত্তি বিন এবং তার তীরবর্তী কিছু মাঠ এবং রাস্তাঘাট প্লাবিত হয়েছে। পঞ্জাবে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই রাজ্যের বেশিরভাগ জেলায় বন্যা মারাত্মক রূপ নিয়েছে। এখনও পর্যন্ত ৩০ জন প্রাণ হারিয়েছেন, হাজার হাজার মানুষ ঘরছাড়া। ৯৬,০০০ হেক্টরেরও বেশি জমির ফসল ডুবে গিয়েছে। এনডিআরএফ এবং সেনাবাহিনী উদ্ধারকার্য চালাচ্ছে। জলন্ধর, অমৃতসর, বার্নালা, হোশিয়ারপুর, লুধিয়ানা এবং মানসা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘গণতান্ত্রিক উৎসবে সকলে সামিল হোন’, BMC নির্বাচনে সপরিবারে ভোট দিলেন অক্ষয়, শচিনরা

দীর্ঘদিন ধরে পরিচয় লুকিয়ে বসবাস, বেঙ্গালুরু থেকে গ্রেফতার ১৬ বাংলাদেশি

ঘুড়ির মাঞ্জা সুতোয় মৃত্যু ফাঁদ! গলা কেটে ফালাফালা মোটরবাইক সওয়ারির

ইনস্টাগ্রামে চ্যাট থেকে প্রেম! স্বামী, তিন সন্তানকে ছেড়ে তুতো ভাইকে বিয়ে মহিলার

জ্যাকেটে লুকিয়ে ‘যমদূত’! সাপ কামড়াতেই তাকে পকেটে ভরে হাসপাতালে ছুটলেন যুবক

‘দক্ষিণী মেয়েরা শিক্ষিত, উত্তরের মেয়েরা দাসী’, বিতর্কিত মন্তব্য ডিএমকে নেতা দয়ানিধি মারানের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ