নেপালে বিমান দুর্ঘটনায় হত ভারতীয়দের পরিবারের প্রতি সমবেদনা জ্যোতিরাদিত্যের

টুইট করে শোক প্রকাশ মন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নেপালে ভয়াবহ বিমান দুর্ঘটনায় হত ভারতীয়দের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করলেন কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচলমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তিনি রবিবার নিজের টুইটার হ্যান্ডেলে দুর্ঘটনায় হতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করতে গিয়ে লেখেন, নেপালে একটি ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে। বহু মানুষ প্রাণ হারিয়েছেন। হতদের মধ্যে বেশ কয়েকজন ভারতীয় আছেন। হতদের পরিবারের প্রতি রইল সমবেদনা। ভারতের বিদেশ মন্ত্রক নেপালে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছে। মৃত যাত্রীদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

নেপাল প্রশাসন সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে কাঠমাণ্ডু পোস্ট জানিয়েছে, ৬৮জন যাত্রীর মধ্যে পাঁচজন ভারতীয়। রাশিয়ার চারজন। একজন আয়ারল্যান্ডের, দক্ষিণ কোরিয়ার দুই জন। দুর্ঘটনার খবর পাওয়ার পর সংশ্লিষ্ট দেশের তরফ থেকে নেপাল সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়। বলা হয়েছে, নেপালে এই প্রথম এমন বড় ধরনের একটি বিমান দুর্ঘটনা ঘটল। এর আগে ১৯৯২-তে  নেপালে একটি বিমান দুর্ঘটনার মুখে পড়ে। পাকিস্তান এয়ারলাইন্সের একটি এয়ারবাস ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়েছিল। বিমানের সব যাত্রীর মৃত্যু হয়।  রবিবারের দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৪০টি দেহ উদ্ধার করা হয়েছে। হতযাত্রীদের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে। কী কারণে দুর্ঘটনা, তা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। বিমানের ব্ল্যাকবক্স উদ্ধার চেষ্টা চলছে। প্রধানমন্ত্রী পুষ্ক কুমার দাহাল এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি কাঠমাণ্ডুর উদ্দেশ্যে রওনা দিয়েছেন।পরে মন্ত্রিসভার জরুরী বৈঠক করবেন। 

আরও পড়ুন নেপালে ভয়াবহ বিমান দুর্ঘটনা, পাঁচ ভারতীয়-সহ হত ৭২

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

প্রৌঢ়াকে ধর্ষণের পর পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা! চাঞ্চল্যকর ঘটনা ঝাড়গ্রামে

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

প্রতিবাদ জানাতে গিয়ে মুম্বইতে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

‘শওকত, ‘পুষ্পা’ জাহাঙ্গিরের থেকেও খারাপ অবস্থা হবে,’ অভিষেককে কটাক্ষ শুভেন্দুর

‘আরজি-কর নিয়ে যা করার করব,’ বিধানসভা থেকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

আচমকাই আফগানিস্তানের ওয়ানডে টিমের অধিনায়কত্ব ছাড়লেন হাশমাতুল্লাহ শাহিদি

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের

স্যামসাংয়ের Galaxy Unpacked 2026, লঞ্চ হবে নতুন ফোল্ডেবল ফোন এবং এআই ডিভাইস

রান্নার গ্যাসের সিলিন্ডারে ৫০০ টাকা ভর্তুকি, জেনে নিন কারা পাবেন এই বিশেষ সুবিধা?