দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জরায়ু ক্যান্সার থেকে মুক্তি দিতে চতুর্দশী কন্যাদের জন্য বিনামূল্যে HPV Vaccine কর্মসূচি কেন্দ্রের

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দেশে জরায়ুমুখের ক্যান্সারে (সার্ভিক্যাল ক্যান্সার) আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ছে। বিশেষ করে ১৪ থেকে ১৫ বছর বয়সি কিশোরীরা এই মারণ রোগে আক্রান্ত হচ্ছেন। এবার ১৪ বছর বয়সী মেয়েদের জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধের জন্য দেশজুড়ে এইচপিভি টিকাদান কর্মসূচি চালু করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। বিশেষ শিবিরের আয়োজন একক ডোজ হিসাবে কার্যকরী গার্ডাসিল টিকা দেওয়া হবে ১৪ বছরের মেয়েদের। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্বাস্থ্য মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, ‘বিশেষ টিকাকরণ কর্মসূচির লক্ষ্য হচ্ছে, দেশে ক্যান্সারে আক্রান্তের সংখ্যা কমানো এবং মেয়েদের নিঃরোগভাবে এগিয়ে চলার ক্ষেত্রে সহযোগিতা করা।’

খোলা বাজারে বর্তমানে কোয়াড্রিভ্যালেন্ট গার্ডাসিল-৪ নামের একটি টিকা রয়েছে ১৫ বছরের কম বয়সী মেয়েদের জরায়ুমুখের ক্যান্সার চিকি‍ৎসার জন্য। দুই ডোজের ওই টিকার প্রতিটির দাম ৩,৯২৭ টাকা। অর্থা‍ৎ দুই ডোজের খরচ পড়ে ৭,৮৪৮ টাকা। ১৫ বছরের বেশি বয়সীদের জন্য টিকার তিনটি ডোজ প্রয়োজন। ২০০৬ সালে আবিস্কারের পর থেকে বিশ্বজুড়ে ৫০ কোটিরও বেশি ডোজ বিক্রি হয়েছে টিকাটি। ব্যাপক টিকাদান কর্মসূচির মাধ্যমে বেশ কয়েকটি দেশে এইচপিভি সংক্রমণ, প্রাক-ক্যান্সারজনিত ক্ষত এবং জরায়ুমুখের ক্যান্সারের ঘটনা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।

বিশ্বে বর্তমানে ১৬০টি দেশে জরায়ুমুখের ক্যান্সার রুখতে বিশেষ টিকাকরণ কর্মসূচি চালু রয়েছে। ওই তালিকায় যুক্ত হতে চলেছে ভারতের নামও। সূত্রের খবর, বিশ্বের  ৯০টিরও বেশি দেশ একক-ডোজ এইচপিভি টিকাকরণ সময়সূচি বাস্তবায়ন করছে। সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলি অর্থা‍ৎ গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালগুলিতে ওই টিকাকরণ কর্মসূচি চালু করা হবে। গার্ডাসিল ডোজ একক হিসাবে ব্যবহার করা হবে, যা একটি চতুর্মুখী এইচপিভি ভ্যাকসিন, যা জরায়ুমুখের ক্যান্সারের কারণ এইচপিভি টাইপ ১৬ এবং ১৮, সেইসাথে টাইপ ৬ এবং ১১ এর বিরুদ্ধে লড়াই করতে সক্ষম।

Published by:

Share Link:

More Releted News:

পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল রিজার্ভ ব্যাঙ্ক, গ্রাহকদের টাকা সুরক্ষিত?

মুখ্যমন্ত্রীর ফোন ধরলেন না আপ ছেড়ে বিজেপিমুখী হরভজন সিংহ

লখনউয়ের গুরুকুলে ১১ বছরের ছাত্রকে পিটিয়ে হত্যা, গ্রেফতার অধ্যক্ষ ও তাঁর প্রেমিকা

হানা দিয়েছিল ইডি, রাঘব চাড্ডার সঙ্গে বিজেপিতে সামিল হলেন অশোক মিত্তালও

শেয়ার বাজারে অব্যাহত রক্তক্ষরণ, ১০০০ সূচক কমল সেনসেক্স

জগন্নাথ দেবের মন্দিরের প্রহরী খুন! উধাও দানবাক্সের টাকা, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ