‘খুব শিগগিরই জঙ্গিরা তোমাকে খুন করবে’, হুমকি চিঠি কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ানকে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: প্রাণনাশের হুমকি পেলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা লোক জনশক্তি পার্টির (রামবিলাস) সুপ্রিমো চিরাগ পাসোয়ান। তাঁর দফতরে পাঠানো এক চিঠিতে খুনের হুমকি দিয়েছেন অজ্ঞাতপরিচয়ধারী এক ব্যক্তি। চিঠি পেয়েই ঘুম উড়েছে চিরাগের কার্যালয়ের কর্মীদের। ইতমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রককে ওই হুমকি চিঠি পাওয়ার কথা জানানো হয়েছে। সেই সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগও প্রকাশ করা হয়েছে। কোথা থেকে ওই হুমকি চিঠি এসেছে তা শনাক্ত করতে তদন্তে নেমেছেন গোয়েন্দারা।

সূত্রের খবর, ডাক যোগে চিরাগের কার্যালয়ে একটি চিঠি এসে পৌঁছায়। কার্যালয়ের আধিকারিকরা বাকি চিঠির মতোই ওই চিঠিটি খুলে পড়েন। আর তাতেই চক্ষু চড়কগাছ হয়ে যায় তাদের। কেননা চিঠিতে লেখা ছিল, ‘খুব শিগগিরই কট্টর জঙ্গিরা তোমাকে খুন করবে।’ যদিও চিঠির নিচে প্রেরকের কোনও নাম ছিল না।’ হুমকি চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গেই বিষয়টি পুলিশকে এবং স্বরাষ্ট্র মন্ত্রককে জানানো হয়। কেন্দ্রীয় মন্ত্রীর নিরাপত্তা বাড়ানোরও অনুরোধ জানানো হয়। চিরাগকে পাঠানো হুমকি চিঠি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন গোয়েন্দারা। খামের উপরে থাকা  ডাক বিভাগের সিলমোহর দেখে কোন জায়গা থেকে চিঠিটি পোস্ট করা হয়েছে, তা খুঁজে বের করার চেষ্টা চালানো হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি অতি পিছড়ে বর্গের সংরক্ষণ নিয়ে আর এক কেন্দ্রীয় মন্ত্রী তথা হিন্দুস্থান আওয়াম মোর্চার সুপ্রিমো জিতনরাম মাজির সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েছেন চিরাগ পাসোয়ান। গত কয়েকদিন ধরেই দুজনের মধ্যে বাগযুদ্ধ চরমে পৌঁছেছে। হুমকি চিঠির পিছনে ওই ঘটনার কোনও যোগসূত্র রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

সফল হেয়ার ট্রান্সপ্ল্যান্টের পরও কেন পাতলা হয়ে যাচ্ছে চুল?

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৭ জনের, আহত ৪৫

নিয়মিত পিরিয়ড মানেই কি সুস্থতা? অলক্ষ্যেই বাসা বাঁধতে পারে PCOS

বৃষ্টির মধ্যেই কলকাতায় এলেন অমিত শাহ, রবি সকালে যাবেন বেলুড়ে

কোথায় ছুটি কাটাবেন? ঘুরে আসুন শিলংয়ের নীল উপত্যকা ‘ক্রাংশুরি’

পদপিষ্টের ঘটনার পর দর্শনার্থীদের জন্য বন্ধ করা হল চোরবাগান সর্বজনীনের পুজোমণ্ডপ

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে আহত ৩৫, তিন জনের অবস্থা আশঙ্কাজনক

জল্পনার অবসান, ১৬ ডিসেম্বর গোয়ায় বসছে আইপিএলের মিনি নিলামের আসর

অঙ্কিতা ভাণ্ডারী হত্যা মামলায় প্রাক্তন বিজেপি বিধায়ককে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

আগরকরের বিকল্প খুঁজে পেল বোর্ড, কে হচ্ছেন নির্বাচক কমিটির চেয়ারম্যান?

বেঙ্গালুরুতে বৃষ্টির কারণে ঢেকে দেওয়া হল পিচ, টস হতে দেরি

পুজোয় জমিয়ে খাওয়াদাওয়া, তারপরই গ্যাস-অম্বল? সুস্থ থাকতে রইল পরামর্শ

বাড়ির দেওয়ালে এই ৪ রং করাচ্ছেন? বড়সড় বিপদে পড়ার আগে সাবধান!

মহীশূর প্যালেসের আদলে সেজেছে হাসনাবাদের পুজোমণ্ডপ, নজর কাড়ছে আলোকসজ্জা