আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কর্নাটকে লজ্জার হার, কুর্সি যেতে পারে রাজ্য বিজেপি সভাপতির

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: সদ্য সমাপ্ত বিধানসভা ভোট কন্নড় ভূমে ভরাডুবি হয়েছে পদ্ম শিবিরের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহরা আদাজল খেয়ে নামলেও দলকে জয় এনে দিতে পারেননি। ভগবান হনুমানকে রাজনীতির ময়দানে নামিয়ে এনেও সরকার রাখতে পারেননি। আর দলের ভরাডুবির জন্য এবার বলির পাঁঠা হতে চলেছেন কর্নাটকের বিজেপি সভাপতি নলিন কুমার কাটিল। মঙ্গলবার এমনই আভাস দিয়েছেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশি।  

দক্ষিণ কন্নড় থেকে তিন বার লোকসভায় জয়ী নলিন কুমার কাটিল ২০১৯ সালের অগস্ট মাসে কর্নাটক বিজেপির সভাপতির দায়িত্ব পান। তিন বছরের জন্য তাঁকে দায়িত্ব দেওয়া হয়। গত বছরের অগস্টে মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে রাজ্য বিধানসভার ভোটের কথা মাথায় রেখে আরও এক বছরের জন্য মেয়াদ বাড়ানো হয়। কিন্তু সভাপতি হিসেবে দলের অন্দরে গোষ্ঠীকোন্দল থামাতে পারেননি তিনি। আর ওই গোষ্ঠীকাজিয়ার জেরে প্রাক্তন মুখ্যমন্ত্রী জগদীশ শেট্টার, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী লক্ষ্মণ সাবদি সহ এক ঝাঁক বিজেপি নেতা দল ছাড়েন। বিধানসভা ভোটে চরম বিপর্যয় ঘটে পদ্ম শিবিরের। ২২৪ আসন বিশিষ্ট বিধানসভায় মাত্র ৬৬টি আসনে জয়ী হয়েছে বিজেপি। কংগ্রেসের ঝুলিতে গিয়েছে ১৩৫ আসন।

এদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কর্নাটকে দলের রাজ্য সভাপতি বদলের ইঙ্গিত দিয়েছেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশি। তাঁর কথায়, ‘তিন বছরের জন্য নলিন কাটিলকে দায়িত্ব দেওয়া হয়েছিল। বিধানসভা ভোটের জন্য মেয়াদ বাড়ানো হয়েছিল। বিধানসভা ভোট মিটে গিয়েছে। ফলে তাঁকে (কাটিল) আর বিজেপি সভাপতি পদে রাখা হবে কিনা, তা নিয়ে দলের কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নেবেন।’

 

Published by:

Share Link:

More Releted News:

মধ্যপ্রদেশে ৩১ যাত্রী নিয়ে মাঝ নদীতে ডুবল ক্রুজ! মৃত অন্তত ৪, নিখোঁজ অনেকে

শুক্র থেকেই মহারাষ্ট্রের রিকশা-ক্যাব চালকদের মরাঠিতে কথা বলা বাধ্যতামূলক

‘তিনি মাদ্রাজ-এর এপস্টিন’, তামিল সুরকারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ গায়িকার

নিরাপত্তা প্রত্যাহার ইস্যুতে পঞ্জাবের আপ সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হরভজন

মিশন পঞ্জাব, মাদক ইস্য়ুতে আম আদমি পার্টিকে জব্দ করতে ব্লু প্রিন্ট তৈরি শাহের

বাবার বিশাল সম্পত্তির অধিকার নিয়ে লড়াই, করিশ্মার সন্তানদের পক্ষে কী রায় দিল্লি হাইকোর্টের?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ