আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রতারণার অভিযোগে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশির ভাই ও ভাইপোর বিরুদ্ধে FIR

নিজস্ব প্রতিনিধিঃ প্রতারণার অভিযোগ উঠল  কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশীর ভাই ও ভাইপোর বিরুদ্ধে।  তাদের বিরুদ্ধে প্রাক্তন জেডি(এস) বিধায়ককে প্রতারণার অভিযোগ উঠেছে । ইতিমধ্যেই তাদের বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা। ১৭ অক্টোবর বাসবেশ্বর নগর পুলিশের কাছে দায়ের হয়েছে এফআইয়ার। আর সেখানেই নাম জড়িয়েছে প্রহ্লাদ জোশীর ভাই গোপাল জোশী , তাঁর বোন বিজয়লক্ষ্মী জোশী এবং গোপালের ছেলে অজয় জোশীর।

জানা গিয়েছে, পুলিশের কাছে গিয়ে অভিযোগ দায়ের করেছিলেন নাগাথানার প্রাক্তন জেডি(এস) বিধায়ক দেবানন্দ ফুল সিং চৌহানের স্ত্রী সুনীতা চৌহান। অভিযোগে তিনি জানিয়েছিলেন, চৌহানদের পরিচিত শেখর নায়েক লোকসভা নির্বাচনে লড়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছিলেন  প্রহ্লাদ জোশীর ভাই গোপাল জোশী। শুধু তাই নয় নির্বাচনে লড়ার জন্য ২৫ লক্ষ টাকাও দেওয়া হয়েছিল। তা সত্ত্বেও দল তাঁকে ভোটে দাঁড়ানোর জন্য টিকিট দেননি।

শুধু তাই নয় এফআইয়ারে আরও অভিযোগ করা হয়েছে, এক মাস পেরিয়ে গেলেও গোপাল টাকা ফেরত দেয়নি, শুধু মিথ্যা আশ্বাস দিয়ে গেছে চৌহান পরিবারকে। পাশাপাশি সুনীতা এবং তাঁর ছেলেকে লাগাতার হুমকি দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত প্রহ্লাদ জোশীর ভাই ও ভাইপোর তরফ থেকে এই নিয়ে এখন কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বলা বাহুল্য, চলতি বছর লোকসভা নির্বাচনে  বিজেপি এবং জেডি (এস) কর্ণাটকে এক জোট হয়ে লড়াই করেছিল। আর তাতেই ২৮ টি আসনের মধ্যে ১৯ টি আসন জিতেছিল এই জোট। 

Published by:

Share Link:

More Releted News:

মধ্যপ্রদেশে ৩১ যাত্রী নিয়ে মাঝ নদীতে ডুবল ক্রুজ! মৃত অন্তত ৪, নিখোঁজ অনেকে

শুক্র থেকেই মহারাষ্ট্রের রিকশা-ক্যাব চালকদের মরাঠিতে কথা বলা বাধ্যতামূলক

‘তিনি মাদ্রাজ-এর এপস্টিন’, তামিল সুরকারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ গায়িকার

নিরাপত্তা প্রত্যাহার ইস্যুতে পঞ্জাবের আপ সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হরভজন

মিশন পঞ্জাব, মাদক ইস্য়ুতে আম আদমি পার্টিকে জব্দ করতে ব্লু প্রিন্ট তৈরি শাহের

বাবার বিশাল সম্পত্তির অধিকার নিয়ে লড়াই, করিশ্মার সন্তানদের পক্ষে কী রায় দিল্লি হাইকোর্টের?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ