অকাল বৃষ্টিতে জলমগ্ন গুজরাতের একাধিক এলাকা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গুজরাতে বেশ কয়েকটি এলাকায় অকাল বৃষ্টি। গত ২৪ ঘন্টায় গুজরাতের বেশ কয়েকটি এলাকায় অকাল বৃষ্টি হওয়ার ফলে জলমগ্ন হয়ে পড়েছে ভারুচ শহরের অধিকাংশ এলাকা। ভারতীয় আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ৪ ডিসেম্বর সোমবার পর্যন্ত দক্ষিণ গুজরাত সহ সৌরাষ্ট্রের বেশ কয়েকটি অঞ্চলে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

রাজ্য জরুরি অপারেশন কেন্দ্র  (SEOC)-এর তরফে জানানো হয়েছে, রবিবার সকাল ৬টা পর্যন্ত ভারুচ তালুকে ২০ মিলিমিটার, মহিসাগর জেলার সন্তরামপুর তালুকে  ১২ মিলিমিটার, তালোদ তালুকে ১০ মিলিমিটার, উমরেথ ১০ মিলিমিটার, অঙ্কলেশ্বরে ৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, ভারুচ শহরে বৃষ্টিপাতের ফলে বেশ কিছু নিচু এলাকা জলমগ্ন হয়ে গিয়েছে।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুসারে, আগামী ২৪ ঘণ্টায় আরাবল্লি, আমদাবাদ, মহিসাগর, ডাংস, নবসারি, ভালসাদ, জুনাগড় এবং গির সোমনাথের বিচ্ছিন্ন জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে ফের স্বাভাবিক হবে গুজরাটের আবহাওয়া। প্রসঙ্গত, গত সপ্তাহে অকাল বৃষ্টিতে গুজরাতে প্রাণ হারিয়েছিলেন কমপক্ষে ২০ জন। সেই সময় গুজরাতে বেশি বৃষ্টি হয়েছিল খেড়া, তাপী, আমরোলা, সুরাত, সুরেন্দ্রনগরের মতো জেলাতে। তাই লাগাতার  এই অকাল বৃষ্টিতে ক্ষয়ক্ষতি হচ্ছে চাষের। সেই কারণেই কৃষকদের ক্ষতি পুষিয়ে দিতে ক্ষয়ক্ষতির পরিমাণের সমীক্ষার নির্দেশ দিয়েছে গুজরাত সরকার।  

দিনের আলোয় ১২০ লিটার চোলাই মদ পাচারের চেষ্টা, লিলুয়ায় হাতেনাতে পাকড়াও ৩ মহিলা

তৃণমূলীদের দলে যোগদান করালেই ব্যবস্থা, হুঁশিয়ারি দিলীপের

গ্যাসে বাড়তি খরচ এড়াতে চান? ১৫ অগস্টের মধ্যে ই-কেওয়াইসি না করলেই বিপত্তি!

হাইকোর্টে মেলেনি স্বস্তি! চোখের চিকিৎসায় বিদেশ যেতে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক

ভাঙা পা নিয়েই ১৫০ কিলোমিটার ট্রাইসাইকেল চালালেন বৃদ্ধ, বাঁচার জেদে হার মানল যন্ত্রণা

ইটাহারে মর্মান্তিক পথদুর্ঘটনা, লরির ধাক্কায় প্রাণ গেল ৩ শ্রমিকের

যুবশ্রী-যুবসাথীর বদলে আসছে যুবশক্তি, কারা পাবেন ৩ হাজার টাকা?

শিক্ষককে খুন করে আত্মঘাতী ছাত্র, সাত সকালেই হাড়হিম কাণ্ড স্কুলে

জোড়া ঘূর্ণাবর্তে ভিজবে বাংলা, দিনভর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

বন্ধুদের সঙ্গে ভলিবল খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল দশম শ্রেণির ছাত্র

টি টোয়েন্টি এশিয়া কাপে ফের ভারত-পাক দ্বৈরথ, কবে মুখোমুখি হবে দুই দল?

ফেসবুকে এক মহিলার ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ, ৬.৩১ লক্ষ টাকা খুইয়ে সর্বস্বান্ত কৃষক

বাজারে আসছে নয়া সংস্থা, ফুড ডেলিভারিতে কমতে পারে চার্জ

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা