‘মিট্টি মে মিলা দেঙ্গে’, আতিক পুত্রের মৃত্যুর পরে ভাইরাল যোগীর হুঙ্কার ভিডিও

আতিক পুত্রের এনকাউন্টারকে ভুয়ো এনকাউন্টার হিসেবে মনে করছেন অধিকাংশ মানুষ।

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: যোগী রাজ্যের পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের হাতে বৃহস্পতিবারই প্রাণ হারিয়েছে বাহুবলী নেতা আতিক আহমদের ছেলে আসাদ। আর ওই মৃত্যু নিয়ে কার্যত উত্তরপ্রদেশের রাজনীতিতে পারদ চড়তে শুরু করেছে। এনকাউন্টারকে সরাসরি ‘ভুয়ো এনকাউন্টার’ হিসেবে আখ্যা দিয়েছেন সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব। বসপা নেত্রী মায়াবতীও এনকাউন্টারের সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করে উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করেছেন। আর তার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের একটি হুমকি ভিডিও। ওই হুমকি ভিডিওতে পরোক্ষে আতিকের পরিবারকে মাটিতে মিশিয়ে দেওয়ার হুমকি দিতে শোনা গিয়েছে স্বঘোষিত যোগী বাবাকে।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে আততায়ীদের হাতে খুন হয়েছিলেন বসপা বিধায়ক রাজু পালের হত্যাকাণ্ডের অন্যতম প্রত্যক্ষদর্শী উমেশ পাল। আর ওই হত্যাকাণ্ডের পরে ২৫ ফেব্রুয়ারি বিধানসভার বাজেট অধিবেশনে সমাজবাদী সুপ্রিমো অখিলেশ যাদবের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন যোগী ‘বাবা’ আদিত্যনাথ।

এক সময়ে তিনি সপা সুপ্রিমোর দিকে আঙুল তুলে বলেন, ‘এই অপরাধী ও মাফিয়াদের কারা পুষেছে? এটা কী সত্যি নয়, উমেশ পালের হত্যাকাণ্ডে জড়িত থাকায় যার নাম জড়িয়েছে (পড়ুন আতিক আমেদ) তাকে সপা সাংসদ বানিয়েছিল? আপনারা অপরাধীদের প্রশ্রয় দেবেন আর বসে তামাশা দেখবেন তা হবে না। এই মাফিয়াকে আমরা মাটিতে মিশিয়ে দেব।’ অনেক নেটা নাগরিকই ওই ভিডিও শেয়ার করে এনকাউন্টারকে ভুয়ো এনকাউন্টার হিসেবে আখ্যা দিয়ে বলেছেন, ‘আতিকের ছেলের যে এমন পরিণতি হবে, তা তো আগেই জানিয়ে দিয়েছিলেন যোগী। তাহলে ভুয়ো এনকাউন্টারের গল্প ফাঁদা কেন?’

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের

নিরাপত্তা নেই, বাংলাদেশে খেলতে যাচ্ছেন না শুভমন-বিরাটরা

দুর্গাপুজোয় কোন কোন ক্লাব অনুদান পাবে? তালিকা তৈরি করছে নবান্ন