চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

এমন খাবার কুকুরও মুখে তুলবে না, প্লেট হাতে কান্না পুলিশকর্মীর

নিজস্ব প্রতিনিধি, প্রয়াগরাজ: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়ো ঘিরে তোলপাড় উত্তরপ্রদেশ (Uttar Pradesh)।  ভিডিয়োতে দেখা গিয়েছে এক পুলিশকর্মী কেঁদে চলেছেন। তার হাতে থাকা প্লেটে রয়েছে খাবার। সেই খাবার-সমেত প্লেট নিয়ে পুলিশকর্মী বলছেন – এই খাবার কুকুরেও মুখে তুলবে না। পুলিশকর্মীর বয়ানে প্রশাসনের শীর্ষকর্তাদের মাথার ঘুম উবে গিয়েছে।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ভাইরাল হওয়া ভিডিয়োতে যে পুলিশকর্মীকে (police)কাঁদতে দেখা গিয়েছে তার নাম মনোজ কুমার। থাকেন পুলিশ মেসে। অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার সকালেও তাকে খেতে দেওয়া হয় ডাল-রুটি। আর ছিল সামান্য ভাজা। সেই খাবার হাতে নিয়ে হাউ হাউ করে কেঁদে ফেলন মনোজ। ওই অবস্থায় বলতে থাকেন-টানা ১২ ঘণ্টা ডিউটি করার পর পুলিশকর্মীদের এই ধরনের খাবার খেতে দেওয়া হয়। যে খাবার কুকুরেও খাবে না। পেট না ভরলে ডিউটি করব কী করে।

মুখ্যমন্ত্রী যোগী বলেছিলেন, পুলিশকর্মীরা যাতে দুই বেলা দুমুঠো পেট ভরে খেতে পারেন, তার জন্য তাদের ভাতা বৃদ্ধি (allowance)করা হবে। আর সেই ভাতা বৃদ্ধির পরেও আমাদের এই ধরনে খাবার খেতে হয়। সরকারি অনুদান নিয়ে নয়ছয় চলছে। আর এই দুর্নীতির মূলে রয়েছেন পুলিশ সুপার এবং ডেপুটি পুলিশ কমিশনার।

কুমার জানিয়েছেন, এই ধরনের খাবার নিয়ে আগেও মেস ম্যানেজারকে অভিযোগ জানিয়েছিলেন। মেস ম্যানেজার তাঁকে চাকরি থেকে বরখাস্ত করার হুমকি দেওয়ায় ঠিক করেন সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো আপলোড করে সব কিছু জানাবেন। সোশ্যাল মিডিয়া পুলিশকর্মীর ভাইরাল হওয়া ভিডিয়োর খবর  প্রশাসনের শীর্ষকর্তাদের কানে গিয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

ক্ষমতায় এলেই পরিবার পিছু বছরে ৬ রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে, বিরাট প্রতিশ্রুতি বিজয়ের

দিল্লির বিমানবন্দরে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, খসে পড়ল ডানা, অল্পের জন্যে রক্ষা

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ