আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শাহের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য, ৬ জানুয়ারি রাহুলকে হাজিরার নির্দেশ আদালতের

নিজস্ব প্রতিনিধি, লখনউ: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে ফের বিপাকে রাহুল গান্ধি। প্রাক্তন কংগ্রেস সভাপতিকে আগামী ৬ জানুয়ারি সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছে যোগী রাজ্যের  আদালত। শনিবার সুলতানপুর এমপি-এমএলএ আদালতের বিচারক ওই আদেশ দিয়েছেন। এদিনই রাহুল গান্ধিকে সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছিলেন বিচারক। যদিও হাজিরা দেননি প্রাক্তন কংগ্রেস সভাপতি। ফলে দ্বিতীয়বার তাঁকে সমন করা হয়েছে।

অমিত শাহকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করেছেন অভিযোগ তুলে রাহুল গান্ধির বিরুদ্ধে মামলা রুজু করেন হনুমানগঞ্জের বাসিন্দা তথা স্থানীয় এক সমবায় ব্যাঙ্কের প্রাক্তন চেয়ারপার্সন বিজয় মিশ্র। ২০১৮  সালের ৪ অগস্ট ওই মামলা দায়ের করা হয়। ওই সময় বিজেপির সর্বভারতীয় সভাপতি ছিলেন শাহ। গত ১৯ নভেম্বর সুলতানপুর এমপি-এমএলএ আদালতে মামলার শুনানি শেষ হওয়ার পরে রায়দান স্থগিত রেখেছিলেন বিচারক যোগেশ যাদব। গত ২৭ নভেম্বর তিনি প্রাক্তন কংগ্রেস সভাপতিকে ১৬ ডিসেম্বর সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু এদিন আদালতে হাজিরা দেননি প্রাক্তন কংগ্রেস সভাপতি। ফলে ফের ৬ জানুয়ারি রাহুলকে সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, মোদি পদবি নিয়ে অবমাননাকর মন্তব্যের জেরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির খাসতালুক গুজরাতের সুরাত আদালত রাহুল গান্ধিকে ২ বছরের জেলের সাজা শুনিয়েছিল। ওই সাজার জেরে নজিরবিহীন ত‍ৎপরতায় প্রাক্তন কংগ্রেস সভাপতির লোকসভার সদস্যপদ খারিজও করা হয়েছিল। পরে অবশ্য সুপ্রিম কোর্টের নির্দেশে স্বস্তি পান রাহুল। তাঁর সাজার উপরে স্থগিতাদেশ জারি করার পাশাপাশি অবিলম্বে সাংসদপদ ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।

Published by:

Share Link:

More Releted News:

‘আগে ভোট, পরে বিয়ে’, স্বপ্নের সাজে বিয়ের পিঁড়িতে না বসে ভোটকেন্দ্রে হাজির কনে

রাম মন্দিরে ভোগ হিসেবে দেওয়া হয়, মুসলিম মহিলাদের হাতে তৈরি সেই ‘প্যাড়া’ এখন বিশ্বখ্যাত

২৯৯ টাকার জামা কিনতে গিয়ে ১ লক্ষ টাকা খুইয়ে সর্বস্বান্ত মুম্বইয়ের নার্স, তদন্তে পুলিশ

কনস্টেবল প্রেমিকের স্ত্রী-পুত্রকে ৩২ বার ছুরির কোপ, প্রকাশ্যে হাড়হিম করা ঘটনা

এবার আদালতে হাজিরা দেবেন ‘স্বয়ং’ ভগবান বিষ্ণু-সহ অন্যান্য দেবদেবীরা!

হরভজন সিংয়ের নিরাপত্তা প্রত্যাহার করল পঞ্জাব সরকার, বাড়ি থেকে সরানো হল নিরাপত্তারক্ষীদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ