ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে নার্সিং ছাত্রীকে ধর্ষণ করে ব্ল্যাকমেলের অভিযোগ, এফআইআর দায়ের

Share:

নিজস্ব প্রতিনিধি: গুরুগ্রামের গণধর্ষণের রেশ এখনও কাটেনি। তার মধ্যেই নতুন বছরের শুরুতেই আবার ধর্ষণের ঘটনা ঘটল ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে। এবার নার্সিং ছাত্রীকে ধর্ষণ এবং হুমকি দেওয়ার অভিযোগ উঠল ওই প্রতিষ্ঠানেরই এক ইন্টার্ন চিকিৎসকের বিরুদ্ধে। যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশের এক সরকারি মেডিকেল প্রতিষ্ঠানে এমন ঘটনা ঘটেছে। যা নিয়ে রীতিমতো আলোড়ন পড়ে গিয়েছে। ইতিমধ্যেই ওই ইন্টার্ন চিকিৎসকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বারবার সহবাস করার অভিযোগ উঠেছে। এমনকী সেই ব্যক্তিগত ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় অভিযুক্ত। তাই অভিযোগ দায়ের করা হয়েছে।

এদিকে নার্সিং ছাত্রীর অভিযোগের ভিত্তিতে কাইসারবাগ থানায় এফআইআর দায়ের করা হয়েছে। অভিযুক্ত চিকিৎসক, নার্সিং ছাত্রীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রেমের জালে ফাঁসায়। তারপর একাধিকবার সহবাস করে বলে অভিযোগ। ওই ইন্টার্ন চিকিৎসককে ছাত্রীটি যখন বিয়ের জন্য চাপ দিতে শুরু করেন, তখন অভিযুক্ত তাঁকে বিয়ে করতে অস্বীকার করেন বলে অভিযোগ। এমনকী ছাত্রীটির সঙ্গে সহবাস–সহ নানা ব্যক্তিগত ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার ভয় দেখায় বলেও অভিযোগ। আর ওই ছাত্রীকে মুখ বন্ধ রাখতে হুমকি দেওয়া হয় বলে পুলিশে অভিযোগে জানিয়েছেন নির্যাতিতা।

অন্যদিকে এই বিষয়ে ডেপুটি কমিশনার অফ পুলিশ বিশ্বজিৎ শ্রীবাস্তব সংবাদমাধ্যমে জানিয়েছেন, কায়সারবাগ থানায় ইতিমধ্যেই এই মর্মে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে। পুলিশ অভিযুক্ত চিকিৎসকের এখন অবস্থান ও স্থায়ী ঠিকানার খোঁজ চালাচ্ছে। খুব দ্রুত ম্যাজিস্ট্রেটের সামনে নির্যাতিতা ছাত্রীর বয়ান রেকর্ড করা হবে। এই ঘটনা নিয়ে ওই ছাত্রীর পরিবারের সদস্যরা ক্ষোভ উগড়ে দিয়েছেন। অবিলম্বে দোষীকে শাস্তি দিতে হবে বলে দাবি তুলেছেন তাঁরা।

এছাড়া গত ১৫ দিনে এই সরকারি মেডিক্যাল প্রতিষ্ঠানে এটি দ্বিতীয় ঘটনা। এর আগে পশ্চিমবঙ্গ থেকে আসা এক যুবতী চিকিৎসক তাঁর সহকর্মীর বিরুদ্ধে ‘‌লাভ–জিহাদ’‌এর অভিযোগ এনেছিলেন। ওই ঘটনায় অভিযোগ ছিল, বিয়ের আগে তাঁকে ধর্ম পরিবর্তনের জন্য চাপ দেওয়া হয়েছিল। খোদ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তখন নিযাতিতা যুবতী চিকিৎসকের সঙ্গে কথা বলেছিলেন। সেই ঘটনার অভিযুক্ত চিকিৎসকও এখনও পলাতক। উত্তরপ্রদেশ পুলিশ তাকে ধরতে পারেনি।

বিয়ের ১০ বছর পর মা হলেন অভিনেত্রী সম্ভাবনা শেঠ, কোলে এল লক্ষ্মী ও গণেশ

লোকসভায় তৃণমূলের দলনেতার পদ থেকে অভিষেককে হটানোর উদ্যোগ শুরু

দুরারোগ্য ব্যাধি থামাতে পারেনি স্বপ্নকে, একদিনের জেলাশাসক হয়ে নজির কিশোরের

ভাঙল কয়েকশো বছরের প্রথা, জম্মু মন্দিরে সন্ধ্যা আরতি করলেন মহিলারা

শিবাজী মহারাজের ছবি আঁকা টি-শার্ট পরে মদ্যপান, বিতর্কের কী সাফাই রীতেশের?

কলকাতা ওয়াটার মেট্রোতে যুক্ত হচ্ছে, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

‘একটা সাপ মানুষের ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছিল..’, কাকে নিশানা বাবুল সুপ্রিয়ের

অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকেছে অ্যাকাউন্টে, ১৫০ পদ্মের মালা পরিয়ে শুভেচ্ছা বিধায়ককে

পদত্যাগ করলেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী

গ্রেফতার হবেন মমতা? দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

‘সুন্দরী হয়েও কেন হাসেন না’, ক্ষেপে মহিলা সাংবাদিকের উপরে চড়াও হলেন ট্রাম্প

দীর্ঘদিনের স্বপ্নপূরণ! দন্ডি কেটে ‘নৈহাটির বড়মার’ কাছে বর্ধমানের বিজেপি কর্মী

আফগানিস্তানের বিপক্ষে কোহলির জায়গায় খেলবেন কে? দৌড়ে এগিয়ে দুই তারকা