যোগী রাজ্যে কিশোরীকে ধর্ষণ করে খুন, অভিযুক্তদের যাবজ্জীবন কারাদণ্ড আদালতের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ১২ বছরের এক কিশোরীকে গণধর্ষণ করে খুন। এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের  মহারাজগঞ্জ এলাকায়। ১২ বছরের এক কিশোরীকে গণধর্ষণ করে খুনের ঘটনায় পাঁচ ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত। শুক্রবার অতিরিক্ত দায়রা বিচারক বিনয় কুমার সিংয়ের আদালত পঙ্কজ সাহানি, বিবেক, গোবিন্দ চৌহান, সোনু এবং রাম নারায়ণ রাজভর নামে পাঁচ ব্যক্তিকে ২০২১ সালের নাবালিকাকে গণধর্ষণ ও হত্যার মামলায় সাজা দিয়েছে।

শুধু তাই নয় অভিযুক্তদের ৯০ হাজার টাকা করে জরিমানা করেছে আদালত। পুলিশ জানিয়েছে, ২০২১ সালের ১৮ জানুয়ারি পুরেন্দ্রপুর থানার অন্তর্গত খালিকগড় গ্রামে এই ঘটনাটি ঘটেছে। অভিযুক্তরা ওই কিশোরীকে প্রথমে ধর্ষণ করে তারপর তাকে খুন করে। এই ঘটনার পরেই  অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ। এবার সেই পাঁচজন অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত।

উল্লেখ্য, যোগীরাজ্যে শিশু নির্যাতনের ঘটনা প্রায়শই ঘটে থাকে। গত ২৭ শে জানুয়ারি উত্তরপ্রদেশের কৌশাম্বি জেলার একটি গ্রামে চার বছর বয়সী এক শিশু কন্যাকে ধর্ষণ করেছে ২২ বছরের যুবক। মেয়েটির পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়েছে।

এরআগে গত ১০ ই ডিসেম্বর উত্তরপ্রদেশের ভাদোহি জেলার সিটি এলাকায় ১৪ বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে ১৯ বছরের এক দোকানের মালিকের বিরুদ্ধে। অভিযুক্তের বিরুদ্ধে  ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারা (ধর্ষণ) এবং পকসো আইনের ধারায় এফআইআর দায়ের হয়েছে ।

প্রসঙ্গত, মহিলা বা শিশুদের  ওপর অত্যাচারের ঘটনা প্রায়ই হয়ে  থাকে যোগী রাজ্য উত্তরপ্রদেশে। তবুও প্রশাসনের তরফ থেকে কোন সমাধান মেলে না। কবে উত্তরপ্রদেশে নারীরা নিরাপদে থাকবে সেটাই এখন দেখার।

ভারতে নিষিদ্ধ হচ্ছে ফেসবুক-ইনস্টা? ‘Algorithm’ নিয়ে তদন্তের নির্দেশ

তোলাবাজির অভিযোগে দল থেকে ২২ জনকে সাসপেন্ড করলেন শমীক ভট্টাচার্য

মাঠে যাওয়ার পথ বন্ধ, প্রতিবাদ করতেই দুই কৃষকের মাথা ফাটিয়ে দিল জমির মালিক, গ্রেফতার ৩

মর্মান্তিক! মাথায় তাল পড়ে মৃত্যু ১৪ মাসের শিশুর

পঞ্চভূতে বিলীন কিংবদন্তি অভিনেতা প্রদীপ রাওয়াত, বাবার শেষকৃত্যে কান্নায় ভেঙে পড়লেন ছেলে বিক্রম

সময়সীমা বেঁধে দিতেই ক্ষমা চাইলেন মার্ক জুকারবার্গ, কোন মামলায় নতজানু মেটা প্রধান?

গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

বিয়ের আগে গর্ভবতী মেয়েকে নদীতে ডুবিয়ে হত্যা, খুনের পর পা ছুয়ে ক্ষমা চাইল বাবা

পুলিশ ও দমকলের কাজ খতিয়ে দেখতে সারপ্রাইজ ভিজিট মুখ্যমন্ত্রীর

দুপুরেই শহরে ঝেঁপে বৃষ্টি, রাত থেকে বাড়বে দুর্যোগ! দক্ষিণবঙ্গজুড়ে জারি সতর্কতা

যন্তরমন্তরে আরশোলাদের আন্দোলন দমাতে দিল্লি পুলিশের ‘বাড়াবাড়ি’-তে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট

‘স্যার,প্লিজ আমাদের ছেড়ে যাবেন না’, শিক্ষকের বদলির খবরে কান্নায় ভেঙে পড়ল পড়ুয়ারা

ডিলিমিটেশন বিলে সমর্থন নয়, কেন্দ্রীয় মন্ত্রীকে সাফ জানালেন রাহুল

জাপানের সামরিক ক্ষমতাকে ভয় পাচ্ছে উত্তর কোরিয়া? কড়া হুঁশিয়ারি কিমের বোনের