লজেন্স মুখে দিতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল ৪ খুদে, তদন্তের নির্দেশ যোগীর

এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকাজুড়ে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ উত্তরপ্রদেশে বিষাক্ত লজেন্স খেয়ে মৃত্যু হল ৪ শিশুর। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বুধবার সকালে উত্তরপ্রদেশের কুশীনগর জেলার কাশ্য এলাকায়। জানা যাচ্ছে, মৃত ওই ৪ শিশুর মধ্যে রয়েছে তিন ভাইবোন, অর্থাৎ তারা একই পরিবারের সদস্য। জানা যাচ্ছে, এদিন সকালে একটি প্লাস্টিক ব্যাগের মধ্যে ওই চারটে লজেন্স কেউ ওই শিশুদের বাড়ির সামনে ফেলে রেখে গিয়েছিল। প্লাস্টিকে মোড়া ওই লজেন্সগুলি প্রথম দেখতে পান মৃত ওই শিশুগুলির ঠাকুমা। তিনিই লজেন্সগুলো এনে তাদের হাতে দেন। সেই লজেন্সগুলো মুখে দেওয়ার কিছুক্ষণ পরেই ওই চার শিশু আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়ে। 

এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকাজুড়ে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, কেউ জেনেশুনেই বিষ মেশানো ওই লজেন্স খাইয়ে শিশুদের মেরে ফেলেছে। বিষয়টি নিয়ে এতটাই তোলপাড় শুরু হয়েছে যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। 

এই ঘটনার প্রত্যক্ষদর্শী ওই তিন শিশুর ঠাকুমা মুখিয়া দেবী। তাঁর তিন নাতি নাতনি ওই বিষাক্ত লজেন্স খেয়ে বুধবার সকালে মারা গেছে। মুখিয়া দেবী জানান, এদিন সকালে বাড়ির সামনে তিনি একটি প্লাস্টিক ব্যাগের মধ্যে কিছু লজেন্স দেখতে পান। সঙ্গে সঙ্গে তিনি ব্যাগটি তুলে আনেন এবং লজেন্সগুলি তাঁর নাতি নাতনিদের দেন। সেই সময়ে তাঁর নাতি নাতনির সঙ্গে খেলছিল তাঁদেরই প্রতিবেশীর একটি বাচ্ছা। মুখিয়া দেবী তাঁকেও একটি লজেন্স দেন। কিন্তু ওই লজেন্স খাওয়ার কিছুক্ষণ পরেই তিনি দেখেন যে বাচ্ছাগুলি অসুস্থ হয়ে পড়েছে এবং তার কিছুক্ষণ বাদেই তাদের মৃত্যু হয়। অসুস্থ ওই চার শিশুকে সঙ্গে সঙ্গে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করে।

এই ঘটনায় যে চারটি বাচ্ছা মারা গিয়েছে তাদের নাম হল মঞ্জনা (৫), সুইটি (৩) ও সমর (২)। তারা মুখিয়া দেবীর তিন নাতি নাতনি। অন্যদিকে এই ঘটনায় স্থানীয় আরও একটি শিশু পাঁচ বছর বয়সী অরুণেরও মৃত্যু হয়েছে বলে খবর। 

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

৩৮ কোটির দুর্নীতিতে অভিযুক্ত সোনা পাপ্পু, চার্জশিটে দাবি ইডির

ভুয়ো পরিচয়পত্র বানিয়ে পাঁচ বছর কলকাতায় বাস, ভবানীপুর থেকে গ্রেফতার আফগান যুবক

হাইকোর্টের নির্দেশে সই জাল কাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

গানের মধ্যেই পোশাক খুলে গেল জ্যাকলিনের, ‘জুগনি’ মিউজিক ভিডিও নিয়ে বিতর্কের ঝড়

অবিশ্বাস্য! বিজয়ের সঙ্গে দেখা করতে ২৫০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে রওনা দিলেন এই যুবক

বেআইনি নির্মাণ মামলায় সশরীরে আদালতে হাজিরার নির্দেশ উত্তর ২৪ পরগনার জেলাশাসককে

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় মৃত বেড়ে ৫, এলাকায় তুমুল উত্তেজনা

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনা, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য রেলের

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা, কলকাতা হাইকোর্টে জানালেন অধ্যক্ষ

বৃষ্টিতে শরীর চাঙ্গা রাখতে বাড়িতে বানান নরওয়ের জাতীয় খাবার ফারিকল

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য রাজ্যের