বন্ধুর চিতায় ঝাঁপ দিলেন যুবক, হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন অসুস্থ থাকার পর মৃত্যু হয়েছে প্রিয় বন্ধুর। সেই বন্ধুর শেষকৃত্যের দিন তাঁর চিতায় ঝাঁপ দিলেন যুবক। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হল ওই যুবকের। হৃদয়বিদারক এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তরপ্রদেশের নাগলা খানগর (Nagla Khangar) থানা এলাকার বাসিন্দা ৪২ বছর বয়সী অশোক ক্যান্সারে আক্রান্ত ছিলেন। দীর্ঘদিন ধরে ভোগার পরে শনিবার সকালে তিনি মারা যান। মৃত্যুর পরে অশোকের শেষকৃত্যের জন্য যমুনা নদীর তীরে আনা হয়। সাজানো হয় চিতা। প্রতিবেশী ও আত্মীয় বন্ধুরা তাঁকে শ্রদ্ধা জানাতে নদীর তীরে উপস্থিত হন। ওইদিন সকাল ১১টা নাগাদ অশোকের শেষকৃত্য হয়। অন্ত্যেষ্টিক্রিয়ার শেষের দিকে অশোকের বন্ধু আনন্দ আচমকা চিতায় ঝাঁপ দেন। সিরসাগঞ্জ সার্কেল অফিসার প্রবীন তিওয়ারি বলেন, ‘শেষকৃত্যের শেষে যখন অশোকের পরিবারের লোকজন শ্মশান ছেড়ে চলে যেতে শুরু করেছেন, সেই সময় আচমকা ৪০ বছর বয়সী আনন্দ ঝাঁপ দেন অশোকের চিতায়।’

অন্যদিকে চিতায় ঝাঁপ দেওয়ার পর সেখানে দাঁড়িয়ে থাকা লোকজন আনন্দকে উদ্ধার করেন। প্রথমে তাঁকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে চিকিৎসকরা আনন্দকে আগ্রা মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। আগ্রা নিয়ে যাওয়ার পথে আনন্দের মৃত্যু হয়।

ভাগ্নের মুখ থেঁতলে গিয়েছিল, চোরবাগানের পদপিষ্টের ঘটনায় নিহত ১৩ বছরের প্রাঞ্জল, শোকে পাথর মামা

সৌদি আরবে ভেঙে পড়ল সামরিক হেলিকপ্টার, মৃত্যু দুই আধিকারিকের

ভালবেসে বিয়ে করেছিল বোন, মেনে নিতে না পেরে ভয়ঙ্কর ঘটনা ঘটালেন দাদা

চোরবাগানকাণ্ডের পর শহরের বড় পুজোগুলিতেও পরিদর্শনে বিশেষ দল গড়ল রাজ্য, প্রকাশ্যে নিহতদের নাম

চোরবাগান সর্বজনীনে মৃত্যুমিছিল, গ্রেফতার পুজো কমিটির সম্পাদক-সহ ৭

বক্সঅফিসে সমস্ত রেকর্ড ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে ‘জেলর ২’, তিন দিনে ৪০০ কোটি ছুঁই ছুঁই ছবির আয়

বিপর্যয়ের পর চোরবাগানে জারি ১৬৩ ধারা, আর কী জানাল কলকাতা পুলিশ

চোরবাগানকাণ্ডে আটক ১৪, তদন্তে বিশেষ দল! নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

চোরবাগানে পদপিষ্টের ঘটনায় মৃত বেড়ে ১৯, আহতদের সঙ্গে দেখা করবেন শাহ

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৭ জনের, আহত ৪৫

বৃষ্টির মধ্যেই কলকাতায় এলেন অমিত শাহ, রবি সকালে যাবেন বেলুড়ে

নাবালিকা মেয়েকে যৌন হেনস্থা বাবার! স্বামীকে খুন করে রেললাইনে দেহ ফেলার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

দ্বিতীয় সপ্তমীতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস, কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?

মন্দিরে পুজো দিতে যাওয়ার পথেই মর্মান্তিক দুর্ঘটনা! পুণ্যার্থীদের পিষে দিল ধানবোঝাই ট্রাক, মৃত ১৩