চ্যাট নিয়ে বিবাদ, বিবাহিত প্রেমিকাকে হত্যার পর দেহ টুকরো করে বিভিন্ন জায়গায় ফেলল প্রেমিক

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্পর্ক এখন ভীষণ ঠুনকো হয়ে উঠেছে। বিশ্বাস নামক শব্দটি মানুষের মন থেকে উঠে গিয়েছে। পুণের কেতন আগরওয়ালের হত্যাকাণ্ড নিয়ে দেশ জুড়ে চর্চার মধ্যেই সামনে এসেছে আরও এক ভয়ানক ঘটনা। মোবাইল চ্যাট নিয়ে বিবাদের জেরে ৩৮ বছরের বিবাহিত প্রেমিকাকে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। শুধু তাই নয় প্রমাণ লোপাটের জন্য তাঁর দেহ খণ্ড খণ্ড করে বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয়েছে বলেই জানিয়েছে পুলিশ।

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের জৌনপুর জেলায়। পুলিশ জানিয়েছে, নিহত মহিলার নাম রেশমা খান ওরফে সানা। অভিযুক্তকে হেমাল খাকারিয়া ওরফে দিলীপ (৪২) নামে চিহ্নিত করা হয়েছে। তিনি গুজরাটের বাসিন্দা। রবিবার (৫ জুলাই) রাতে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর তাকে গ্রেফতার করা হয়। হেমাল  খাকারিয়া তার প্রেমিকাকে বারাণসীর বাবতপুর থেকে মাদিয়াহু থানা এলাকার টিচার্স কলোনির একটি বাড়িতে নিয়ে এসেছিল। যেখানে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। স্টেশন হাউস অফিসার দীপেন্দ্র সিং জানিয়েছেন, “মোবাইল ফোনে কথা বলা নিয়ে তাদের মধ্যে বিবাদ শুরু হয়। তার পরেই অভিযুক্ত ব্যক্তি ঘুমন্ত অবস্থায় ওই মহিলার গলা ছুরি দিয়ে কেটে দেয়।’ 

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর নির্দেশে বারুইপুরে, জানালেন কাকলি ঘোষ দস্তিদার

পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে খাকারিয়া জানিয়েছে, প্রেমিকাকে লুকানো কঠিন হবে এই ভয়ে সে দেহটি কেটে জৌনপুর জেলার বিভিন্ন স্থানে ফেলে  দেয়। অভিযুক্ত ব্যক্তি বাজার থেকে কালো পলিথিনের ব্যাগ কিনেছিল এবং একটি  বর দা  দিয়ে  মহিলার  হাত ও পা কেটে ফেলার পর দেহটিকে তিন খণ্ডে বিভক্ত করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রানিপুর বাইপাসের কাছে মাথা এবং রামনগর ব্লক মোড়ের কাছে একটি কালভার্টের পাশে পা ও শরীরের অন্যান্য অংশ  ফেলে দেওয়া হয়েছিল।  অভিযুক্তের কাছ থেকে একটি .৩২ বোরের দেশীয় পিস্তল, দুটি তাজা কার্তুজ, দুটি ব্যবহৃত কার্তুজের খোল, হত্যাকাণ্ডে ব্যবহৃত দা, দেহের অবশিষ্ট অংশ, একটি মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।  

সংসারে অশান্তি ও আর্থিক সমস্যা? বাড়িতে এই ভুলগুলি এড়িয়ে চলুন

প্রেমে ভাঙন থেকে পকেটে টান! শুক্রের বক্রীতে বিপাকে পড়বেন কোন ৫ রাশির জাতকরা?

দেবী লক্ষ্মীর কৃপা পেতে চান? উৎসবের সময়ে দরজায় ঝোলান এই পাতাগুলি

ধন-সম্পদ ও সুখ পেতে চান? বিজয়া দশমীর আগে বাড়িতে লাগান এই ৩ গাছ

মন খারাপ থাকলে অনলাইনে শপিং করুন, ভাল সময় কাটবে, রাস্তায় গাড়ি আস্তে চালান

সফল হেয়ার ট্রান্সপ্ল্যান্টের পরও কেন পাতলা হয়ে যাচ্ছে চুল?

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৭ জনের, আহত ৪৫

নিয়মিত পিরিয়ড মানেই কি সুস্থতা? অলক্ষ্যেই বাসা বাঁধতে পারে PCOS

বৃষ্টির মধ্যেই কলকাতায় এলেন অমিত শাহ, রবি সকালে যাবেন বেলুড়ে

পদপিষ্টের ঘটনার পর দর্শনার্থীদের জন্য বন্ধ করা হল চোরবাগান সর্বজনীনের পুজোমণ্ডপ

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে আহত ৩৫, তিন জনের অবস্থা আশঙ্কাজনক

পুজোয় জমিয়ে খাওয়াদাওয়া, তারপরই গ্যাস-অম্বল? সুস্থ থাকতে রইল পরামর্শ

বাড়ির দেওয়ালে এই ৪ রং করাচ্ছেন? বড়সড় বিপদে পড়ার আগে সাবধান!

মহীশূর প্যালেসের আদলে সেজেছে হাসনাবাদের পুজোমণ্ডপ, নজর কাড়ছে আলোকসজ্জা