চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাতের অন্ধকারে ইভিএম সরানোয় সাসপেন্ড বারাণসীর ADM

নিজস্ব প্রতিনিধি, লখনউ: ভোট গণনার কয়েক ঘণ্টা আগে ইভিএম চুরির অভিযোগ নিয়ে রীতিমতো উত্তপ্ত উত্তরপ্রদেশ। রাতের অন্ধকারে কাউকে না জানিয়ে ইভিএম সরানোর অপরাধে নির্বাচন কমিশনের নির্দেশে বারাণসীর অতিরিক্ত জেলাশাসক নলিনীকান্ত সিংকে ইতিমধ্যেই দায়িত্ব থেকে হঠানো হয়েছে। শুধু তাই নয়, কমিশনের নির্দেশে তাঁকে সাসপেন্ডও  করা হয়েছে। পাশাপাশি, পোস্টাল ব্যালট নিয়ে অনিয়মের অভিযোগে বরেলির মহকুমা শাসক পারুল নায়ারকেও দায়িত্ব থেকে সরানো হয়েছে। যদিও সমাজবাদী পার্টির পক্ষ থেকে দাবি করা হয়েছে, শুধু সরিয়ে দিলেই হবে না, ওই দুই ‘বিজেপি বান্ধব’ আধিকারিককে গ্রেফতারও করতে হবে। ইভিএম নিয়ে যোগী রাজ্যের পদস্থ আধিকারিকদের সন্দেহজনক ভূমিকায় যথেষ্টই ক্ষুব্ধ নির্বাচন কমিশন। 

গতকাল মঙ্গলবার রাতেই বিজেপিকে জেতাতে রাজ্য প্রশাসনের একাংশ ইভিএম চুরির মতো ন্যক্কারজনক ঘটনায় জড়ীত বলে অভিযোগ করেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। ইভিএম সরানোর বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। আর তাতে যথেষ্টই অস্বস্তিতে পড়ে নির্বাচন কমিশন ও বারাণসী জেলা প্রশাসন। বুধবার দুপুরে ইভিএম নিয়ে অনিয়মের কথা মেনেও নেন বারাণসীর কমিশনার। গোটা ঘটনায় ক্ষুব্ধ হয়ে নির্বাচন কমিশনের কাছ থেকে রিপোর্ট তলব করে নির্বাচন কমিশন। রিপোর্টে ইভিএমের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলাশাসক নলিনীকান্ত সিংয়ের ভূমিকা সন্দেহজনক জানিয়ে রিপোর্ট দেন স্বয়ং জেলাশাসক। তার পরেই অভিযুক্ত অতিরিক্ত জেলাশাসককে অবিলম্বে নির্বাচনের যাবতীয় দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার পাশাপাশি বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় কমিশন।

বারাণসীর জেলাশাসক কৌশল রাজ শর্মা এক বিবৃতিতে বলেছেন, ‘বুধবার সকালে স্ট্রংরুম থেকে ইভিএম নিয়ে যাওয়ার কথা থাকলেও কাউকে কিছু না জানিয়ে রাতের অন্ধকারেই ওই ইভিএম নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছিলেন সাসপেন্ড হওয়া আধিকারিক তথা অতিরিক্ত জেলাশাসক নলিনীকান্ত সিং।’

Published by:

Share Link:

More Releted News:

তামিলনাড়ুতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ১৬ শ্রমিকের

শ্রীনগরের বিমানবন্দরে পাকড়াও দুই মার্কিন নাগরিক, তল্লাশিতে মিলল স্যাটেলাইট ফোন

সুরাতের উধনা স্টেশনে পরিযায়ী শ্রমিকদের উপর নির্মম লাঠিচার্জ পুলিশের

তামিলনাড়ু থেকে গ্রেফতার নয়ডার শ্রমিক বিক্ষোভের ‘মাস্টারমাইন্ড’

মুচির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৮০ কোটি টাকার লেনদেন! গ্রেফতার ২

কর্ণাটকে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় মৃত ৪, আহত একাধিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ