চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দলিত কন্যাকে ‘খুন’ করে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে দিল যোগীর পুলিশ

নিজস্ব প্রতিনিধি, প্রয়াগরাজ: পুলিশের ভয়াবহ নির্মমতার সাক্ষী রইল উত্তরপ্রদেশ। দলিত সম্প্রদায়ের এক তরুণীকে ঘর থেকে বের করে মনের সুখে পিটিয়ে যাচ্ছিল। পুলিশের রাগ আরও বেড়ে যায় যখন ওই নির্যাতিতা সাহায্যের আর্জি জানাচ্ছিলেন।

কুকীর্তি আরও আছে। নিজেদের দোষ ঢাকতে ওই দলিত কন্যাকে গলায় দড়ি পরিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে দেয়, যাতে গ্রামের মানুষ বুঝতে পারে ওই দলিত কন্যা আত্মহত্যা করেছে। কুকর্মের শেষ এখানেই নয়। দলিত তরুণীর পোস্ট মর্টেম রিপোর্টে বলা হল, শরীরে বড়ো ধরনের কোনও আঘাতের চিহ্নই পাওয়া যায়নি। তবে দুটি দাগ পাওয়া গিয়েছে। একটি গলায় আর একটি দাঁতের মাড়িতে। বিস্তারিত জানতে তার ভিসেরা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।

যোগী-পুলিশ পিটিয়ে খুন করেছে গুঞ্জা যাদবকে।বয়স মাত্র ১৯ বছর। তাঁর ছোট বোন নিশা জানিয়েছেন, ‘রবিবার পুলিশের একটি দল তাদের বাড়িতে পৌঁছে দরজায় ধাক্কা দিতে শুরু করে। ভয় পেয়ে তারা দরজা খুলেও দেয়। কেন এসেছে, সে বিষয়ে জানতে চাইলে পুলিশ কিছু জানাতে অস্বীকার করে। ওয়ারেন্ট দেখতে চাওয়া হলে তারা সেটাও দেখাতে অস্বীকার করে। দিদির চুল ধরে টানতে টানতে ঘর থেকে বের করে মারতে শুরু করে। দিদি সাহায্য চাইলে পুলিশ আরও রেগে গিয়ে লাথি মারতে শুরু করে। তাদের সঙ্গে থাকা কয়েকজন মহিলা পুলিশকর্মী অত্যাচার চালায়। মার সহ্য করতে না পেরে দিদি কিছুক্ষণের মধ্যে মারা যায়। পরে পুলিশ সিলিং ফ্যানের সঙ্গে শাড়ি বেঁধে দিদিকে ঝুলিয়ে দেয়।’ পরিবার থানায় অভিযোগ জানালে স্টেশন হাউজ অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে তদন্তের।

আরও পডু়ন চোর সন্দেহে গাছে উল্টো করে ঝুলিয়ে বেদম মার

Published by:

Share Link:

More Releted News:

তামিলনাড়ুতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ১৬ শ্রমিকের

শ্রীনগরের বিমানবন্দরে পাকড়াও দুই মার্কিন নাগরিক, তল্লাশিতে মিলল স্যাটেলাইট ফোন

সুরাতের উধনা স্টেশনে পরিযায়ী শ্রমিকদের উপর নির্মম লাঠিচার্জ পুলিশের

তামিলনাড়ু থেকে গ্রেফতার নয়ডার শ্রমিক বিক্ষোভের ‘মাস্টারমাইন্ড’

মুচির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৮০ কোটি টাকার লেনদেন! গ্রেফতার ২

কর্ণাটকে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় মৃত ৪, আহত একাধিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ