যোগী রাজ্যে ধর্ষণের অভিযোগ উঠল পুলিশ কর্তার বিরুদ্ধে‍

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এবার  এএসপির বিরুদ্ধে উঠল  ধর্ষণের অভিযোগ। এই ঘটনাটি ঘটেছে লখনউতে। ২৩ বছর বয়সী এক তরুণীকে বারবার ধর্ষণ করে জোরপূর্বক গর্ভপাত করানোর অভিযোগে লখনউয়ের এক অতিরিক্ত পুলিশ সুপারের বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা ।  পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইউপিএসসি পরীক্ষার্থী নির্যাতিতা দাবি করেছেন যে তাঁর কাছে সমস্ত অভিযোগ প্রমাণ রয়েছে। সেই প্রমাণের ভিত্তিতেই এএসপিকে সাসপেন্ড করল উত্তরপ্রদেশের পুলিশ।

অভিযোগকারীর অভিযোগ, অভিযুক্ত এএসপি রাহুল শ্রীবাস্তব বেশ কয়েক বছর ধরে তার ওপর বহুবার  যৌন নিপীড়ন করেছে । শুধু তাই নয় গত ২০২৩ সালে এপ্রিল মাসে তিনি যখন অন্তঃসত্ত্বা হন সেই সময় অভিযুক্ত তাঁকে জোর করে গর্ভপাত করান। গোমতীনগর ভিস্তার থানার এসএইচও সুধীর অবস্থি জানিয়েছেন, নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে শনিবার দায়ের  হয়েছে মামলা। জানা গিয়েছে এই মামলাটি  এএসপির স্ত্রী মানিনী শ্রীবাস্তব এবং তাঁর চার বন্ধুর বিরুদ্ধেও  দায়ের করা হয়েছে।

অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ (ধর্ষণের শাস্তি), ৩১৩ (মহিলার সম্মতি ছাড়া গর্ভপাত ঘটানো) এবং ৫০৬ (অপরাধমূলক হুমকির শাস্তি) ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাঁচ বছর আগে ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সময় শ্রীবাস্তবের সংস্পর্শে আসেন ওই মহিলা। ইতিমধ্যেই পুলিশের হাতে এসে গিয়েছে সেই অভিযোগের ভিত্তিতে সমস্ত তথ্য। শুরু হয়েছে এই মামলার তদন্ত।

নবরাত্রির রাতে এই কাজ করলেই ঘুচবে দারিদ্র্য, খুলবে চাকরির দরজা

জার্মানিতে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু তিন ভারতীয়র, পুড়িয়ে মারার শঙ্কা

বন্দ্যোপাধ্যায় বাড়িতে ৫০ কেজির রুপোর পালকিতে চেপে আসে নবপত্রিকা

তাণ্ডব চালিয়ে শতরান শাই হোপের, জিততে শ্রেয়সদের চাই ২৪৮ রান

সাতক্ষীরায় ধর্ম অবমানার অভিযোগে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে মারল মৌলবাদীরা

দুর্গাপুজোতে ভুল করেও মুখে দেবেন না ৫ সবজি-ফল-শাক

ঠাকুর দেখার ফাঁকে জমিয়ে খাওয়াদাওয়া, কলকাতার সেরা ফিশ রোল পাবেন কোথায়?

পুজোয় অতিথিদের চমক দিতে চান? অল্প উপকরণে চটজলদি বানান কাঁচা পেঁপের বরফি

 ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, অনুমোদন দিল কেন্দ্র

আগরকরের উত্তরসূরি কে? ভারতীয় দলের প্রধান নির্বাচকের দৌড় থেকে সরে দাঁড়ালেন পার্থিব পটেল

‘আরশোলাদের বিক্ষোভের সময়ে পরিষেবা বাতিল হয়নি’, সুপ্রিম কোর্টে দাবি দিল্লি মেট্রোর

কোচবিহার জেলা পরিষদের নতুন সভাধিপতি তৃণমূলের টিকিটে জেতা হিমানি ইশর

সুখবর, রেল কর্মচারিরা ৭৮ দিনের পুজো বোনাস পাবেন

ICC টি টোয়েন্টি ক্রমতালিকায় ভারতীয়দের দাপট, শীর্ষের কারা