চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

গণনায় কারচুপি করার ষড়যন্ত্র করছে যোগী সরকার, বিস্ফোরক অভিযোগ অখিলেশের

নিজস্ব প্রতিনিধি, লখনউ: বিজেপি বান্ধব জাতীয় সংবাদমাধ্যমের বুথ ফেরত সমীক্ষায় ফের উত্তরপ্রদেশের কুর্সিতে বিজেপির ফেরার ইঙ্গিত দেওয়া হলেও গণনার আগে হার স্বীকার করতে নারাজ সমাজবাদী সুপ্রিমো অখিলেশ যাদব। উল্টে তাঁর দাবি, ইভিএম খোলার পরেই স্পষ্ট হয়ে যাবে লখনউয়ের কুর্সি থেকে ভারতীয় জনতা পার্টি (ভাজপা) বিদায় নিচ্ছে।

শুধু যে বুথ ফেরত সমীক্ষাকে ফু‍ৎকারে উড়িয়ে দিয়েছেন তাই নয়, মঙ্গলবার রাতে মুলায়ম পুত্র ভোট গণনায় কারচুপির আশঙ্কা জানিয়ে বিস্ফোরক অভিযোগ তুলেছেন। তাঁর অভিযোগ, খোদ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রধান সচিব ফোন করে জেলাশাসকদের ভোট গণনার গতি শ্লথ করে দেওয়ার এবং গভীর রাত পর্যন্ত গণনা টেনে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। যদিও সপা সুপ্রিমোর অভিযোগ নিয়ে মুখ্যমন্ত্রীর সচিবালয়ের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

এদিন দলীয় কর্মীদের উদ্দেশে এক বার্তায় অখিলেশ বলেছেন,  ‘বৃহস্পতিবার ভোট গণনার সময়ে আমাদের সতর্ক থাকতে হবে। দেশে গণতন্ত্র থাকবে কিনা, তা উত্তরপ্রদেশের ভোটের ফলাফলের উপরে নির্ভর করছে। সাধারণ মানুষের কাছে প্রত্যাখিত হওয়ার পরে এবার ভোট চুরিতে নেমেছে যোগী সরকার। বিজেপি যে ৪৭টি কেন্দ্রে এখনও পর্যন্ত জয়ের স্বাদ পায়নি, সেই কেন্দ্রগুলিতে জেতার বিশেষ ছক কষছে। আর তা হলো, গণনায় কারচুপি করা। উপযুক্ত নিরাপত্তা ছাড়া  একাধিক জায়গায় ইভিএম নিয়ে যাওয়া হয়েছে। বরেলির মহকুমা শাসকের গাড়ি থেকেই ইভিএম ও ব্যালট পেপার উদ্ধার হয়েছে। সোনভদ্রেও একই ঘটনা ঘটেছে। প্রশাসনের অন্দরে বিজেপির যে সমস্ত ক্যাডার রয়েছে, তারাই এই অপকর্ম করছে। ফলে যত রাত হোক, গণনা স্ট্রংরুম ও গণনা কেন্দ্রে বিশেষ নজরদারি চালাতে হবে। প্রতিটি ভোটকে বাঁচাতে হবে। গভীর রাত পর্যন্ত গণনা টেনে নিয়ে যাওয়া হলেও গণনা কেন্দ্র ছেড়ে চলে আসা চলবে না।’

Published by:

Share Link:

More Releted News:

তামিলনাড়ুতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ১৬ শ্রমিকের

শ্রীনগরের বিমানবন্দরে পাকড়াও দুই মার্কিন নাগরিক, তল্লাশিতে মিলল স্যাটেলাইট ফোন

সুরাতের উধনা স্টেশনে পরিযায়ী শ্রমিকদের উপর নির্মম লাঠিচার্জ পুলিশের

তামিলনাড়ু থেকে গ্রেফতার নয়ডার শ্রমিক বিক্ষোভের ‘মাস্টারমাইন্ড’

মুচির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৮০ কোটি টাকার লেনদেন! গ্রেফতার ২

কর্ণাটকে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় মৃত ৪, আহত একাধিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ