প্রেমিককে খুনের পর গ্রাইন্ডারে দেহ টুকরো টুকরো করে প্রমাণ লোপাটের চেষ্টা

Share:

নিজস্ব প্রতিনিধি: হাড়হিম করা ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশে। একজন নিখোঁজ ব্যক্তিকে খুঁজতে গিয়ে পুলিশের হাতে যে তথ্য উঠে এসেছে তা শিউরে ওঠার মতো। তদন্তে একটি খুনের ভয়ঙ্কর ষড়যন্ত্র ফাঁস হয়েছে। এক মহিলা স্বামীর সঙ্গে পরিকল্পনা করে তার প্রেমিককে প্রথমে হত্যা করে। তারপর দেহ খণ্ড খণ্ড করে। এখানেই শেষ নয়, অভিযুক্তরা অপরাধের সমস্ত প্রমাণ লোপাট করার উপায় শিখতে ইউটিউব ভিডিও দেখেছিল বলেও অভিযোগ উঠেছে।

জানা গিয়েছে, ফতেহপুর জেলার বাসিন্দা বিজয় নিষাদ গত ৮ মে নিখোঁজ হন। তিনি বাড়ি না ফেরায় তার পরিবার পুলিশের কাছে খবর দেয় এবং ১১ মে একটি নিখোঁজ ডায়েরি করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। তদন্তকারীরা বিজয়ের শেষ গতিবিধির সূত্র ধরে তদন্ত শুরু করলে সন্দেহ গিয়ে পড়ে কিরণ দেবীর ওপর। জানা গিয়েছে, বিজয় ও কিরণ দেবীর মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। পুলিশ জানিয়েছে, নজরদারির মাধ্যমে ও নানা প্রমাণের সূত্র ধরে কিরণ দেবী ও তাঁর স্বামী কামতা প্রসাদের সন্ধান পাওয়া যায়। তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পুলিশ। জিজ্ঞাসাবাদের সময় দম্পতি অপরাধ স্বীকার করেন। তাঁদের কথা শুনে  স্তম্ভিত হয়ে যায় তদন্তকারীরা। 

পুলিশ জানিয়েছে, বিজয় ও কিরণ দেবী বেশ কয়েক মাস ধরে সম্পর্কে ছিলেন। কিরণ দেবীর স্বামী কামতা প্রসাদ এই সম্পর্কের কথা জানতেন এবং এই বিষয় নিয়ে তাঁদের মধ্যে অশান্তি বেড়েই চলেছিল। অবশেষে কামতা তার স্ত্রীর সঙ্গে মিলে বিজয়কে হত্যা করার পরিকল্পনা করে। পুলিশ জানিয়েছে, বিজয়কে একটি  অজুহাত দিয়ে ওই দম্পতি নিজেদের বাড়িতে ডাকে। বিজয় বুঝতেই পারেনি তার জন্য মৃত্যুফাঁদ পাতা হয়েছে। প্রেমিকার বাড়িতে যাওয়ার পরেই তাঁর উপর নেমে আসে আক্রমণ। ঘটনাস্থলে আগে থেকেই উপস্থিত ছিলেন কামতা প্রসাদ। তিনিই প্রথমে বিজয়ের উপর হামলা চালান। তদন্তকারীদের মতে, অভিযুক্তরা প্রথমে রাতের অন্ধকারে দেহটি সরানোর চেষ্টা করেছিল। তবে, মৃতদেহ বস্তায় ভরতে অসুবিধা হওয়ায়, তারা একটি করাত ও গ্রাইন্ডার ব্লেড ব্যবহার করে দেহটিকে টুকরো টুকরো করে কেটে ফেলে। কীভাবে এই সমস্ত কাজ করবে সবটাই তারা ইউটিউব দেখে শেখে বলে  জানান তদন্তকারীরা।  ইন্টারনেট ও ইউটিউব সার্চ হিস্ট্রি খুঁজে এই সমস্ত তথ্য পাওয়া গিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অভিযুক্তরা প্রমাণ লোপাটের জন্য খণ্ড করা দেহ পার্শ্ববর্তী কানপুর নগর জেলার একটি জঙ্গলে নিয়ে যায় এবং আগুন ধরিয়ে দেয়। পুলিশ আরও জানিয়েছে, অভিযুক্তরা  তদন্ত আরও কঠিন করে তোলার জন্য মৃত ব্যক্তির জিনিসপত্র বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে রেখেছিল। ফেলে দেওয়া জিনিসগুলোর মধ্যে ছিল বিজয়ের মোবাইল ফোন, প্যান কার্ড, এটিএম কার্ড, জুতো এবং অন্যান্য ব্যক্তিগত সামগ্রী। অভিযুক্তের দেওয়া তথ্যের ভিত্তিতে তদন্তকারীরা অপরাধটির সঙ্গে সম্পর্কিত বেশ কিছু প্রমাণ উদ্ধার করেছেন। যার মধ্যে রয়েছে মৃতের দেহাবশেষ, একটি মোবাইল ফোনের ভাঙা অংশ, পোড়া কাপড়ের টুকরো, একটি করাত, একটি গ্রাইন্ডার ব্লেড এবং একটি মোটরসাইকেল।

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা

বান্ধবীকে সঙ্গে নিয়ে ‘অপারেশন’, বেলঘরিয়া থেকে গ্রেফতার ‘বাইক চোর’ প্রেমিক যুগল

‘বাল্যবিবাহ করলেই জেল যাত্রা, সরকারি সুবিধা বন্ধ’, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

গাড়ির ইঞ্জিনের খাঁজে ঘাঁপটি মেরে ৭ ফুটের অজগর, নজরে আসতেই….

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

মালিক হিন্দু না মুসলিম লিখতে হবে হোটেলের ব্যানারে, নির্দেশ ‘সনাতন জাগরণ মঞ্চ’-এর

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

পুজোর আগেই চালু হচ্ছে মৈত্রী-বন্ধন-মিতালি এক্সপ্রেস! মঙ্গলে ঢাকায় জরুরি বৈঠক

‘রাজ্যের আর্থিক অবস্থা ভাল নয়,’ বিগত সরকারকে বিঁধে জানালেন মুখ্যমন্ত্রী

বাজার খুলতেই শেয়ার মার্কেটে ধস, করুণ অবস্থা IT সংস্থাগুলোর

কারা পাবেন অনুদান? আজ পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠকে মুখ্যমন্ত্রী

দলীপ ট্রফির ফাইনালে জোড়া শতরান, একাধিক রেকর্ড ভাঙলেন ইশান কিশান

হাইকোর্টের নির্দেশে স্বস্তি পেলেন মহুয়া, মমতাপন্থী সাংসদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা খারিজ

কলকাতা হাইকোর্টের পর বিলবোর্ড মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল মমতাপন্থী তৃণমূল