প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে খুন করে সেপটিক ট্যাঙ্কে দেহ লুকিয়ে রাখলেন স্ত্রী

দেহ উদ্ধারের পর তদন্তে নেমে ইতিমধ্যে অভিযুক্ত স্ত্রী ও তাঁর প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে খুন করে সেপটিক ট্যাঙ্কে দেহ লুকিয়ে রাখলেন স্ত্রী। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মুজফফরনগর জেলায়। দেহ উদ্ধারের পর তদন্তে নেমে ইতিমধ্যে অভিযুক্ত স্ত্রী ও তাঁর প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার উত্তরপ্রদেশের পুরকাজী থানার পুলিশের তরফে জানানো হয়েছে, নিহত যুবকের নাম সাগর আহমেদ। ৩০ বছর বয়স তাঁর। বৃহস্পতিবার সন্ধ্যায় পুরকাজী থানার মান্ডলা এলাকায় একটি সেপটিক ট্যাঙ্ক থেকে তাঁর দেহ উদ্ধার হয়। তদন্তকারীদের অনুমান, ১০ দিন আগে সাগরকে খুন করে সেপটিক ট্যাঙ্কে দেহ ফেলে দেওয়া হয়েছিল। পুরকাজী থানার পুলিশের তরফে জানানো হয়েছে, গত ৭ জুন অভিযুক্ত মহিলা আশিয়া স্বামীর নামে থানায় নিখোঁজ ডায়েরি করেন। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, আশিয়ার সঙ্গে সোহেল নামের ২৮ বছর বয়সী এক যুবকের সম্পর্ক রয়েছে। সোহেল সাগরের আত্মীয় বলে জানতে পেরেছে পুলিশ।

পুরকাজী থানার আধিকারিক জ্ঞানেশ্বর কুমার বলেন, ‘জিজ্ঞাসাবাদের সময় আশিয়া স্বীকার করেছে, সে এবং তার প্রেমিক সোহেল মিলে সাগরকে খুন করেছে।’ দুজনকেই গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। উল্লেখ্য গত ৬ জুন থেকে সাগর নিখোঁজ হয়।

সংসারে অশান্তি ও আর্থিক সমস্যা? বাড়িতে এই ভুলগুলি এড়িয়ে চলুন

প্রেমে ভাঙন থেকে পকেটে টান! শুক্রের বক্রীতে বিপাকে পড়বেন কোন ৫ রাশির জাতকরা?

দেবী লক্ষ্মীর কৃপা পেতে চান? উৎসবের সময়ে দরজায় ঝোলান এই পাতাগুলি

ধন-সম্পদ ও সুখ পেতে চান? বিজয়া দশমীর আগে বাড়িতে লাগান এই ৩ গাছ

মন খারাপ থাকলে অনলাইনে শপিং করুন, ভাল সময় কাটবে, রাস্তায় গাড়ি আস্তে চালান

সফল হেয়ার ট্রান্সপ্ল্যান্টের পরও কেন পাতলা হয়ে যাচ্ছে চুল?

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৭ জনের, আহত ৪৫

নিয়মিত পিরিয়ড মানেই কি সুস্থতা? অলক্ষ্যেই বাসা বাঁধতে পারে PCOS

বৃষ্টির মধ্যেই কলকাতায় এলেন অমিত শাহ, রবি সকালে যাবেন বেলুড়ে

পদপিষ্টের ঘটনার পর দর্শনার্থীদের জন্য বন্ধ করা হল চোরবাগান সর্বজনীনের পুজোমণ্ডপ

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে আহত ৩৫, তিন জনের অবস্থা আশঙ্কাজনক

পুজোয় জমিয়ে খাওয়াদাওয়া, তারপরই গ্যাস-অম্বল? সুস্থ থাকতে রইল পরামর্শ

বাড়ির দেওয়ালে এই ৪ রং করাচ্ছেন? বড়সড় বিপদে পড়ার আগে সাবধান!

মহীশূর প্যালেসের আদলে সেজেছে হাসনাবাদের পুজোমণ্ডপ, নজর কাড়ছে আলোকসজ্জা