বেঙ্গালুরুতে আবর্জনার স্তুপ ঘেঁটে পাওয়া মার্কিন ডলার ভুয়ো, জানাল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, নিউ দিল্লি: কথায় আছে ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন। কিন্তু হঠাৎ করে যদি সেই কথাটা সত্যি হয়ে যায়। এরকমই হয়েছে বেঙ্গালুরুতে এক ভিখারীর সাথে। আবর্জনার স্তুপ ঘেঁটেই যার জীবন চলে যদি কিছু উচ্ছিষ্ট কিছু খাবার পাওয়া যায় সেই আসায়। কিন্তু, সেই আবর্জনা ঘাঁটতে ঘাঁটতে যে একদিন অমূল্য রত্ন বেরিয়ে আসবে, তা সম্ভবত তিনি স্বপ্নেও কল্পনাও করেননি। কর্নাটকের রাজধানী বেঙ্গালুরুতে আবর্জনা ঘাঁটতে ঘাঁটতে একটি ব্যাগ খুঁজে পায় সলমন শেখ নামে ওই ভিখারী।ব্যাগটির মধ্য়ে ছিল সবুজ রঙের বান্ডিল বান্ডিল কাগজ। যেই সবুজ কাগজকে লোকে ডলার নামে চেনে। জানা গিয়েছে ব্যাগটিতে ছিল মার্কিন ডলারের ২৩টি বান্ডিল। ভারতীয় মুদ্রায় যার মূল্য ২৫ কোটি টাকা।

১ নভেম্বর ওই ডলারের বান্ডিল ভরা ব্যাগটি পেয়েছিলেন সলমন। কিন্তু ওই ডলারের মূল্য কত হতে পারে, তার সঠিক আন্দাজ না করতে পারলেও, সেগুলি যে বিদেশি মুদ্রা, তা বুঝতে পেরেছিলেন তিনি। তাই ওই ডলার ভরা ব্যাগটি নিজের কাছেই রেখে দিয়েছিলেন তিনি। এরপর সলমন তাঁর ‘বস’ বাপ্পাকে পুরো বিষয়টি জানান। বাপ্পা যোগাযোগ করেন সমাজকর্মী কালী মোল্লার সঙ্গে। তিনি, সলমনের যোগাযোগ করিয়ে দেন বেঙ্গালুরুর পুলিশ কমিশনার বি দয়ানন্দের সঙ্গে।

এরপর কমিশনার বি দয়ানন্দ ডেকে পাঠান সলমন ও বাপ্পাকে। তাঁদের কাছ থেকে পুরো বিষয়টি শুনে তিনি এই মামলার তদন্তের নির্দেশ দিয়েছেন। তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রাথমিকভাবে তাদের সন্দেহ, ডলারগুলি জাল। কারণ, ডলার বিলগুলিতে কোনও রাসায়নিকের পরত দেওয়া রয়েছে। পুলিশের অনুমান, আবর্জনার মধ্যে এই ডলার ভরা ব্যাগ পড়ে থাকার পিছনে ব্ল্যাক ডলার কেলেঙ্কারিতে জড়িত দুষ্কৃতীদের হাত রয়েছে। ডলার বিলগুলি আসল নাকি জাল, তা যাচাই করতে সেগুলি রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার বিশেষজ্ঞদের কাছে পাঠানো হয়েছে।

মহাষ্টমী না মহানবমী, কবে করবেন কুমারী পুজো? শুভ সময় জানুন

পুজোয় অপ্রীতিকর ঘটনা এড়াতে কলকাতা পুলিশে ফেরানো হল ৯ দুঁদে আইপিএসকে

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

আরও বিপাকে ইমরান! ওসিআই কার্ড কেন বাতিল হবে না? অভিনেতাকে কারণ দর্শানোর নোটিশ FRRO-এর

ভিআইপি পাসও বাঁচাতে পারল না তরতাজা প্রাণ! চোরবাগানের পদপিষ্টে প্রাণ হারাল বালির আকৃতি

শিক্ষাবিদ সেজে সেনা আধিকারিকের স্ত্রী’র কাছ থেকে গোপন তথ্য হাতিয়েছে চিনের গুপ্তচররা

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া

কাতারে গ্রেফতার শেখ হাসিনার মানসপুত্র বাংলাদেশ বিমানবাহিনীর প্রাক্তন প্রধান

রাহুল-অখিলেশ-মাস্ক-ইউনুসকে রাবণ সাজিয়ে লখনউ জুড়ে হোর্ডিং হিন্দুত্ববাদী সংগঠনের

মাদককারবারীদের বিরুদ্ধে অভিযানে অস্ত্র হাতে তারেকের মন্ত্রী, শোরগোল বাংলাদেশ জুড়ে

ঠাকুর দেখতে বেরিয়ে চোখের পলকে সব শেষ, বাইক দুর্ঘটনায় নিহত ২, আহত আরও ২

‘খুলব কি না জানিনা’, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো নিয়ে যা বললেন বিধায়ক সজল ঘোষ

মেক্সিকো উপকূলে নৌকাডুবির পরেই হাঙরের হামলা, নিখোঁজ ১১