উত্তরপ্রদেশে প্রচণ্ড গরমে হাসপাতালে ৩৪ জনের মৃত্যু

মৃতদের বেশিরভাগের বয়স ৬০ এর উপরে বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রচণ্ড দাবদাহে ভুগছে উত্তরপ্রদেশের জনজীবন। অত্যাধিক তাপমাত্রায় অনেকে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। কিন্তু তাতেও শেষরক্ষা হচ্ছে না। হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় ২৪ ঘন্টায় ৩৪ জনের মৃত্যু হল। মৃতদের বেশিরভাগের বয়স ৬০ এর উপরে বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে। এত মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছে বালিয়া জেলা হাসপাতালে।

সিএমও ডাঃ জয়ন্ত কুমার জানান, এই জেলা প্রচণ্ড গরমে ভুগছে এবং মানুষজন চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হচ্ছে। তিনি বলেন, দুই দিনে ৩৪ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ১৫ জুন মৃত্যু হয়েছে ২৩ জনের এবং ১৬ জুন মৃত্যু হয়েছে ১১ জনের। সিএমও বলেন, হাসপাতালে ভর্তি হওয়া ব্যক্তিরা বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন। বয়স্ক মানুষেরা প্রচণ্ড গরম সহ্য করতে পারে না বলে জানান তিনি।

এই ঘটনার পর জেলা হাসপাতালের চিফ মেডিক্যাল সুপারিনটেনডেন্ট (Chief Medical Superintendent) দিবাকর সিং সাংবাদিকদের বলেন, ‘রোগী ও কর্মীদের হিট স্ট্রোকের ঝুঁকি এড়াতে হাসপাতালে ফ্যান, কুলার এবং এয়ার কন্ডিশনার ব্যবস্থা করা হয়েছে।’ পাশাপাশি হাসপাতালে চিকিৎসক ও প্যারামেডিক্যাল স্টাফের সংখ্যাও বাড়ানো হয়েছে বলে জানান তিনি। হিট স্ট্রোক থেকে বাঁচতে, মানুষকে সরকারি নির্দেশ মেনে চলার পরামর্শ দিয়েছেন তিনি। উল্লেখ্য শুক্রবার বালিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪.৭ ডিগ্রি বেশি।

‘পিরিয়ডস’ সংক্রান্ত সমস্যায় ভুগবেন, স্বপ্নের চাকরির প্রস্তাব আসেব, আইনি জটিলতা বাড়বে

বন্ধুর সঙ্গে ফোনে কথা কাটাকাটি, অভিমানে আত্মঘাতী ১৬ লাখ ফলোয়ারের নেট প্রভাবী

ডায়েটে রাখুন এই ৫ খাবার, পুজোয় ত্বকের জেল্লা দেখে হিংসায় জ্বলবে অন্যরা

বিরাটের জোড়া বিশ্বরেকর্ড, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জয়ী শুভমনরা

নিচু হয়ে কাজ করলে শ্বাসকষ্ট? এখনই সাবধান হোন, হতে পারে হার্টের সমস্যার লক্ষণ

Jio-র ১১ টাকার রিচার্জ প্ল্যান শোরগোল ফেলে দিয়েছে, কী-কী সুবিধা মিলবে?

বিয়ের ছবি কোথায় টাঙিয়েছেন? ভুল জায়গায় রাখলে দাম্পত্য কলহ অনিবার্য

আপেলের বীজে লুকিয়ে বিষ! ভুল করে গিলে ফেললে কী হতে পারে জানেন?

আম্বালায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে নিহত ২ শ্রমিক

দুপুর গড়িয়ে রাত, এখনও উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, ঘটনাস্থলে পুলিশ

গ্রিভসের সেঞ্চুরির উপর ভর করে ভারতের সামনে ২৯৬ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

ছুটির দিনে পরিষেবা দিয়েও ‘ব্ল্যাক সানডে’ পালন করলেন SBI-র কর্মীরা

ব্যবসায় অংশীদার করার টোপ দিয়ে ২৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার এক

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো