চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

যোগী, অখিলেশদের ভাগ্য নির্ধারণের শেষ দিন! চলছে শেষ দফার ভোট গ্রহণ

নিজস্ব প্রতিনিধিঃ যোগী আদিত্যনাথ নাকি অখিলেশ যাদব উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীত্বের গদি শেষপর্যন্ত যাবে কার দখলে? আপাতত এই প্রশ্নের দিকেই তাকিয়ে গোটা দেশ। আজ সোমবার ৭ মার্চ সপ্তম এবং শেষ দফার ভোট উত্তরপ্রদেশে। শেষবারের মতো যোগী, অখিলেশদের ভাগ্য নির্ধারণ করছেন বেনারসসহ উত্তরপ্রদেশের মোট ৫৭ টি কেন্দ্রের প্রায় ১১ লক্ষ ৪০ হাজার ভোটার। এদিন সকাল সাতটা থেকে ভোট গ্রহণের কাজ শুরু হয়েছে আজমগড়, মৌ, জৌনপুর, গাজিপুর, চান্দৌলি, বারাণসী, মির্জাপুর, ভাদোহি এবং সোনভদ্রের মতো গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্রগুলিতে।

শেষ দফার ভোট গ্রহণ চলছে উত্তরপ্রদেশের যে জেলাগুলিতে, তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ কেন্দ্রটি হল বেনারস। এই জেলায় রয়েছে মোট আটটি বিধানসভা আসন। বেনারস সিটি সাউথ, বেনারস সিটি উত্তর, শিবপুর, সেবাপুরী, ক্যান্টনমেন্ট, আজগরা, পিন্দ্রা এবং রোহানিয়ায় চলছে ভোট গ্রহণের কাজ। শেষবারের বিধানসভা নির্বাচনে এই আটটি আসনের মধ্যে ৬টিতেই জয়ের মুখ দেখেছিল গেরুয়া বাহিনী। জয়লাভ করা এই ৬টি আসনের মধ্যে ৫টি আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সংসদীয় এলাকার অন্তর্গত। আর  তাই একেবারে শেষ মুহূর্তেও এই বেনারসে ভোটপ্রচার করতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। জমজমাট রোড শো থেকে অভিনব জনসংযোগ বাদ যায়নি কিছুই। 

অন্যদিকে বেনারসের প্রতিবেশী দুই জেলা মির্জাপুর এবং জনপুরেও চলছে হাড্ডাহাড্ডি লড়াই। এই দুটি কেন্দ্রও গতবার জখল করেছিল বিজেপি। তবে এবার খেলা ঘুরবে, এমনটাই মনে করছেন বিরোধীরা। 

ধর্ম এবং জাতি বর্ণের দিক থেকেও আজকের এই ভোট গ্রহণ যথেষ্ট বৈচিত্রপূর্ণ। কারণ আজকের যে বিধানসভা কেন্দ্রগুলিতে ভোটগ্রহণ চলছে সেগুলি সেগুলিতে বেনারসের হিন্দু ভোটার যেমন রয়েছেন, ঠিক তেমনই রয়েছেন ৩ লক্ষ মুসলিম ভোটার বেনারসে ৩.২৫ লক্ষেরও বেশি বৈশ্য, ২ লক্ষ ওবিসি কুর্মি, ১.৫ লক্ষ যাদব, ১ লক্ষ ঠাকুর, ৮০ হাজার দলিত এবং ৭০ হাজার অবিসি জাতি আজকের এই ভোটে অংশগ্রহণ করছেন। 

Published by:

Share Link:

More Releted News:

তামিলনাড়ুতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ১৬ শ্রমিকের

শ্রীনগরের বিমানবন্দরে পাকড়াও দুই মার্কিন নাগরিক, তল্লাশিতে মিলল স্যাটেলাইট ফোন

সুরাতের উধনা স্টেশনে পরিযায়ী শ্রমিকদের উপর নির্মম লাঠিচার্জ পুলিশের

তামিলনাড়ু থেকে গ্রেফতার নয়ডার শ্রমিক বিক্ষোভের ‘মাস্টারমাইন্ড’

মুচির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৮০ কোটি টাকার লেনদেন! গ্রেফতার ২

কর্ণাটকে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় মৃত ৪, আহত একাধিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ