Loading live market data...
Loading active stocks...
Connecting...

দেবী দুর্গাকে নিয়ে ‘অশ্লীল গান’ গাওয়ার অভিযোগ, গ্রেফতার উত্তরপ্রদেশের লোকশিল্পী

Share:

নিজস্ব প্রতিনধি, লখনউ: দুর্গা পুজো বাঙালির আবেগ ভালোবাসা। বাংলার মানুষ গোটা এক বছরের অপেক্ষা করে থাকে উমার আগমনের। দেবী দুর্গা যার সঙ্গে জড়িয়ে রয়েছে কোটি কোটি বাঙালির আবেগ।  সেই দেবীকে নিয়েই অবমাননাকর মন্তব্য সম্পর্কিত গান গেয়ে গ্রেফতার উত্তরপ্রদেশের এক দম্পতি। এই গান প্রকাশ করতেই উঠেছে বিতর্কের ঝড়। সেই সঙ্গেই দেবী দুর্গাকে নিয়ে অবমাননাকর গান আপলোড করায় ক্ষুব্ধ নেটদুনিয়া।

বুধবার একজন পুলিশকর্তা জানিয়েছেন উত্তরপ্রদেশের লোকশিল্পী সরোজ সারগমকে তার ইউটিউব চ্যানেলে দেবী দুর্গাকে নিয়ে অবমাননাকর মন্তব্য সম্বলিত একটি গান আপলোড করেছেন। সেই ঘটনার পরেই সরোজ ও তাঁর স্বামীকে গ্রেফাতার করা হয়েছে। পুলিশকর্তা বলেছেন, মির্জাপুর জেলার গড়ওয়া গ্রামের বাসিন্দা সরগম ১৯ সেপ্টেম্বর ভিডিওটি পোস্ট করেছিলেন। গানের বিষয়বস্তু হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। তারপর মাদিহান থানার সাব-ইন্সপেক্টর সন্তোষ কুমার রাই একটি অভিযোগ দায়ের করেন, যার ভিত্তিতে একটি মামলা দায়ের করা হয়।

সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) সোমেন বর্মা বলেন, তদন্তের জন্য একটি নজরদারি দল এবং সাইবার দলকে নিযুক্ত করা হয়েছে। তিনি একটি ভিডিও বিবৃতিতে বলেছেন, “ভাইরাল ভিডিওটির ভিত্তিতে, ১৯ সেপ্টেম্বর একটি এফআইআর দায়ের করা হয়। তদন্ত চলাকালীন প্রমাণ পাওয়া গিয়েছে যে সরোজ সারগম এবং তার স্বামীর জড়িত। বিষয়টি নিশ্চিত করা হয়েছে। উভয়কেই গ্রেফতার করা হয়েছে।” এসএসপি আরও বলেন, সারগামে বিরুদ্ধে ১৫ বিঘা বনভূমি দখলেরও অভিযোগ ছিল যা পরে বন ও পুলিশ বিভাগের যৌথ অভিযানে মুক্ত করা হয়। এই বিষয়েও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।

‘সমুদ্রসাথী’ প্রকল্পের ভবিষ্যৎ কী? পালাবদলের পর প্রশ্ন লক্ষাধিক মৎস্যজীবীর

কেরলে মাদক খাইয়ে ধর্ষণ ও ব্ল্যাকমেল অভিযোগে গ্রেফতার অটোচালক

মা ক্যান্টিনের ভবিষ্যত নিয়ে অনিশ্চয়তা! আসরে নেমে আশ্বাস পদ্ম নেতাদের

‘হ্যাপি মাদার্স ডে’, জানেন কেন পালন করা হয় এই বিশেষ দিনটি?

কোহলি-সূর্যকুমারকে টেক্কা, ঐতিহাসিক রেকর্ড গড়ার দ্বারপ্রান্তে বৈভব সূর্যবংশী

হলিউডে পা রাখতে চলেছেন দিশা পাটানি, কোন ছবিতে দেখা যাবে অক্ষয়ের নায়িকাকে?

‘আমি ৬ মাসে অনেক কিছু শিখেছি’, প্রসব-পরবর্তী যন্ত্রণা নিয়ে কান্নায় ভেঙে পড়লেন কিয়ারা

ভোটের সময় অধীরের প্রচারে বাধা দেওয়ার অভিযোগ, গ্রেফতার তৃণমূল নেতা

রূপোলি পর্দার জগৎ থেকে প্রশাসনিক প্রধান, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর পদে শপথ বিজয়ের

রাজ্যের বিরোধী দলনেতা হলেন শোভনদেব চট্টোপাধ্যায়, চিফ হুইপের দায়িত্বে ফিরহাদ

রবি সকালে তামিলনাডুর মুখ্যমন্ত্রী পদে শপথ বিজয়ের, হাজির থাকছেন রাহুল গান্ধি

চেন্নাইয়ে বিজয়ের শপথ অনুষ্ঠানে তৃষা কৃষ্ণনের হাসিমুখ ঘিরে চর্চা

পালাবদলের পরই অ্যাকশন, কলকাতা পুলিশে ব্যাপক রদবদল

চন্দ্রনাথ খুনে নয়া মোড়, অভিযুক্তদের চিহ্নিত করেছে পুলিশ