স্কুলপড়ুয়ার মৃত্যুতে অভিযুক্তদের ওপর গুলি চালাল উত্তরপ্রদেশ পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ উত্তরপ্রদেশের আম্বেদকর নগরে স্কুলপড়ুয়ার মর্মান্তিক মৃত্যু ইতিমধ্যেই আলোড়ন ফেলেছে। এই ঘটনায় রবিবার(১৭ সেপ্টেম্বর) অভিযুক্তেরা পালানোর সময় পুলিশের এনকাউন্টারে গুলিবিদ্ধ হয়েছে। তাঁদের গ্রেফতার করা হয়েছে ও তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার(১৫ সেপ্টেম্বর) ১৭ বছর বয়সী এক স্কুলপড়ুয়া সাইকেলে করে বাড়ি ফিরছিল। সেইসময় বাইকে থাকা দুইব্যক্তি তাঁর দুপাট্টা টেনে নেয়। মেয়েটি সাইকেল থেকে ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যায়। অপরদিকে আসা একটি বাইক তাঁকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় নাবালিকার। ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।  

পুলিশ জানিয়েছে, তিন অভিযুক্তের নাম ফয়সাল, শাহবাজ ও আরবাজ। ওই এলাকার  সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ মামলা দায়ের করে। অভিযুক্তেরা গ্রেফতারি এড়াতে পালানোর চেষ্টা করে। তিন অভিযুক্তকে রবিবার আদালতে নিয়ে যাওয়ার সময় পুলিশের বন্দুক ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে অভিযুক্তেরা। পুলিশের অপরাধীদের লক্ষ্য করে গুলি চালালে গুলিবিদ্ধ হয় দুই অভিযুক্ত। তৃতীয় অভিযুক্ত পালানোর চেষ্টা করতে গিয়ে আহত হয়। তিনজনকেই চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মুম্বই-থানেতেও জমজমাট দুর্গাপুজো, ঘুরে দেখুন এই ১০ মণ্ডপ

কাশ্মীরের পুঞ্চেতে অনুপ্রবেশের সময় ল্যান্ডমাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন লস্করের কমান্ডার-সহ চার জঙ্গি

‘সিপিএমের পা ধরছে তৃণমূল, মানুষ সেটা দেখছে,’ খোঁচা শুভেন্দুর

নবরাত্রির উপবাসে বানিয়ে ফেলুন দানাদার সাবুর পায়েস, রইল রেসিপি

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তর ইস্তফা চাইল কেরল কংগ্রেস

ব্যাট হাতে তাণ্ডব রাহুল দ্রাবিড়ের পুত্রের, ৪১ বলে ৮৫ রানের ঝোড়ো ইনিংস অন্বয়ের

শনি-মঙ্গলের নবপঞ্চম যোগ, নবরাত্রিতে ৩ রাশির জাতকদের ভাগ্যের দরজা খুলবে

ভর দুপুরে জেলাপরিষদে ঢুকে দুষ্কৃতী তাণ্ডব, ভাঙচুর চলল সভাধিপতির ঘরে

আটা-ভোজ্য তেলের দাম নাগালের বাইরে, সেপ্টেম্বরে খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার আরও বাড়ল

‘রাজ্য ও কলকাতা পুলিশ মিলিয়ে আরও ১৩ হাজার নিয়োগ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

ক্যারিবীয়দের হারানোর পরেই ক্ষমা চাইলেন আর্শদীপ সিংহ, কার কাছে?  

বিবাহবার্ষিকী পালনের রাতেই ১৪ মাসের শিশুকে দোতলা থেকে ছুড়ে ফেলে ঝাঁপ দিল মা

জ্ঞানেশের অপসারণের দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিলে জনস্রোত