দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

উত্তরপ্রদেশের সেই কফ সিরাপ কারখানার লাইসেন্স বাতিল

নিজস্ব প্রতিনিধি, প্রয়াগরাজ: কফ সিরাপ খেযে উজবেকিস্তানের শিশু মৃত্যুর ঘটনার সঙ্গে জড়িয়ে যাওয়া উত্তরপ্রদেশের ম্যারিয়ন বায়োটেকের লাইসেন্স বাতিল করে দিল যোগী সরকার। আজ, মঙ্গলবার ওই সংস্থার লাইসেন্স বাতিল করে দেওয়া হয়। রাজ্য প্রশাসনের এক পদস্থকর্তা এই খবর দিতে গিয়ে জানান, উজবেকিস্তানের ঘটনায় ম্যারিয়ন বায়োটেকের নাম জড়িয়ে যাওয়ার পর রাজ্য সরকারের তরফ থেকে ওই সংস্থাকে শো-কজ নোটিশ পাঠানো হয়। শো-কজ নোটিশে জানতে চাওয়া হয়েছিল, ওষুধ তৈরির জন্য যে সব নিয়মাবলী মেনে চলা উচিত, সেই সব নিয়মবলী লঙ্ঘনের পরেও কেন সংস্থার বিরুদ্ধে আইননানুগ পদক্ষেপ করা হবে না।উত্তর দেওয়ার জন্য় সময় বেঁধে দেওয়া হয়েছিল। সেই নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরেও দেওয়া হয়েছিল আরও কিছুদিন।  কিন্তু সংস্থার তরফ থেকে কোনও সদুত্তর না আসায় রাজ্য সরকার ওই কারখানার লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। 

জানা গিয়েছে এই সংস্থার দুটি ধরনের লাইসেন্স রয়েছে। একটি লাইসেন্স ফর্ম ২৫ এবং একটি লাইসেন্স ফর্ম ২৮। দুটি লাইসেন্সের সাহায্যে ম্যারিয়ন বায়োটেক দুই ধরনের ওষুধ তৈরি করত। তার মধ্যে একটি লাইসেন্স শুধুমাত্র কফ সিরাপের জন্য, দ্বিতীয় লাইসেন্স  অন্যান্য ওষুধপত্রের জন্য। সংস্থা কোনও ধরনের ওষুধ তৈরি করতে পারবে না। 

জানা গিয়েছে, শো-কজ নোটিশ পাঠানো হয় গত ৩০ ডিসেম্বর, ৫ জানুয়ারির মধ্যে জবাব দেওয়ার কথা ছিল। পরে সেই সময়সীমা বৃদ্ধি করা হয়। 

আরও পড়ুন ভারতীয় সংস্থার জ্বর কমার সিরাপ খেয়ে উজবেকিস্তানে ১৮ শিশুর মৃত্যু

Published by:

Share Link:

More Releted News:

কেদারনাথের উদ্বোধনের দিনেই চরম বিশৃঙ্খলা, লাইন টপকে মন্দিরে প্রবেশের হিড়িক পুণ্যার্থীদের

পহেলগাঁও হামলার এক বছর! পঞ্জাব-কাশ্মীরে চলবে সামরিক মহড়া, কিসের প্রস্তুতি নিচ্ছে ভারতীয় সেনা?

প্রথম দফায় বাংলার ভোট শান্তিপূর্ণ, ভোটদানের হারে প্রশংসা প্রধান বিচারপতির

অসমের মুখ্যমন্ত্রীর স্ত্রী’কে নিয়ে বিতর্কিত মন্তব্য, পবন খেরার আগাম জামিন খারিজ করল হাইকোর্ট

মুম্বইয়ে ট্রাফিক জ্যাম নিয়ে প্রতিবাদী মহিলার বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের

ফের শুরু হচ্ছে যুদ্ধ? দেশের নাগরিকদের ইরান ছাড়ার পরামর্শ তেহরানের ভারতীয় দূতাবাসের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ