চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

উত্তরকাশীতে আটকে পড়া শ্রমিকদের চাঙ্গা রেখেছিলেন গব্বর সিং

courtesy: Google

নিজস্ব প্রতিনিধিঃ দীর্ঘ ১৭ দিন পর ধসে পড়া উত্তরকাশীর সিল্কিয়ারা টানেল থেকে উদ্ধার হয়েছেন ৪১ জন শ্রমিক। অবশেষে মঙ্গলবার রাত ৮টার কিছু পর বাইরে বের করে আনা হয়েছে।  কিন্তু এতদিন ধরে এই শ্রমিকদের মনের জোর ধরে রাখাও চাট্টিখানি কথা ছিল না। তবে তাদের হাসিমুখে রাখার দায়িত্ব নিয়েছিলেন আটকে থাকা একজন শ্রমিক গব্বর সিং নেগি। তিনিও টানা ১৭ দিন ধরে আটকে পড়েছিলেন।

জানা গিয়েছে, সিল্কিয়ারা টানেল খননের কাজে গব্বর সিং নেগি সুপারভাইজারের দায়িত্বে ছিলেন। এর আগেও তিনি এমন সুড়ঙ্গ-ধসের মুখে পড়েছেন। তাই নিজের পুরনো অভিজ্ঞতা দিয়েই বাকিদের মনোবল বাড়ানোর কাজ করে গিয়েছেন গব্বর।  তাঁকে সেনা এবং এনডিআরএফ টিমের তরফে আলাদা করে ট্রেনিং দেওয়া হয়েছিল, যাতে উদ্ধারকাজ চলার সময় তিনি ভিতরে সবাইকে হাসিখুশি রাখতে পারেন। গব্বর সেই কথামতোই নিজের কাজ করেছেন। তিনি প্রায় ২০০ ফুট মাটির নিচে ৪০০ ঘণ্টারও বেশি সময় ধরে তাঁর সহকর্মীদের যোগব্যায়াম ও ধ্যান শিখিয়েছিলেন, শারীরিক ও মানসিকভাবে সক্রিয় থাকার পরামর্শ দিয়েছেন।

গব্বর সিং নেগি জানিয়েছেন, ‘আমি সবচেয়ে সিনিয়র।  ৪১ জনকে বের করে আনা এবং তাদের কোনও আঘাত না লাগে সেই দিকেই নজর রাখা আমার দায়িত্ব।‘তবে ৪১ জনের সবাই অল্প সংখ্যক আহত হয়ে এই দুর্যোগ থেকে বেঁচে গিয়েছেন এই গব্বর সিং নেগির জন্য। বর্তমানে আটকে পড়া ৪১জন শ্রমিকদের  ঋষিকেশ এইমসে নিয়ে যাওয়া হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

যুদ্ধ শেষ হলেও ভারতে জ্বালানি সঙ্কট মিটতে সময় লাগতে পারে ৪ বছর

দিল্লিতে সিনেমার কায়দায় রোমান্স স্ক্যাম! ‘আই লাভ ইউ’ বললেই ফাঁকা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ