আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

১৫ জুনের মধ্যে মুখ্য কার্যালয় খালি করতে আপকে নির্দেশ সুপ্রিম কোর্টের

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  রাজধানীতে অবস্থিত দলের মুখ্য  কার্যালয় নিয়ে শীর্ষ আদালতে জোর ধাক্কা খেল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। আগামী ১৫ জুনের মধ্যে মুখ্য কার্যালয় খালি করে দেওয়ার জন্য আপকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।  বর্তমানে আপের দলীয় কার্যালয় যেখানে রয়েছে সেখানে দিল্লি হাইকোর্টের বিশেষ দফতর তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দিল্লির দীন দয়াল উপাধ্যায় মার্গের ২০৬ নম্বর রাজন অ্যাভিনিউতে রয়েছে আম আদমি পার্টির মুখ্য কার্যালয়। ওই জমি আগে দিল্লি হাইকোর্টের সম্প্রসারণের জন্য বরাদ্দ করা হয়েছিল। গত ফেব্রুয়ারি মাসেই মামলার শুনানিতে দিল্লি হাইকোর্টের জমিতে দলের কার্যালয় খোলা নিয়ে শীর্ষ আদালতের তীব্র তিরস্কারের মুখে পড়েছিল আপ। কীভাবে আদালতের জমি দখল করে রাজনৈতিক দলের কার্যালয় গড়ে তোলা হল, তা নিয়ে প্রশ্ন তুলেছিল প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ।

এদিন মামলার শুনানিতে আপকে ‘জবরদখলকারী’ হিসাবে আখ্যা দিয়ে ১৫ জুনের মধ্যে মুখ্য কার্যালয়ের জায়গা খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া দিয়েছে শির্ষ আদালতের ডিভিশন বেঞ্চ। পাশাপাশি দলীয় দফতরের জন্য বিকল্প জমি পেতে কেজরীওয়ালের দলকে দিল্লির ‘জমি ও উন্নয়ন দফতরে’র দ্বারস্থ হওয়ার ‘পরামর্শ’ দেওয়া হয়েছে। তবে আগামী লোকসভা ভোট পর্যন্ত বর্তমান কার্যালয় থেকেই দলীয় কাজকর্ম চালানোর সুযোগ থাকছে অরবিন্দ কেজরিওয়ালের দলের।

Published by:

Share Link:

More Releted News:

গরমকে হার মানিয়ে বিয়ের শোভাযাত্রায় চলল ‘মোবাইল কুলার’, শোরগোল নেটদুনিয়ায়

অপেক্ষার অবসান! আজই প্রকাশিত ICSE এবং ISC পরীক্ষার ফল, কীভাবে দেখবেন রেজাল্ট?

রানওয়ে নয়, এবার জলেই ল্যান্ডিং! ভারতে শুরু হতে চলেছে প্রথম বাণিজ্যিক সি-প্লেন পরিষেবা

সতর্ক হোন, ১ মে থেকে বদলে যাচ্ছে রান্নার গ্যাস বুকিংয়ের নিয়ম

বৈষ্ণোদেবীকে দর্শন করে ফেরার পথে গাড়িতে আগুন, পুড়ে ছাই ৫ জন

লক্ষ ফলোয়ার্স থাকা ইনফ্লুয়েন্সার স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী, হাড়হিম ঘটনা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ