‘বিপর্যয়’ আতঙ্কে কাঁপছে গুজরাত, ৭৪ হাজার বাসিন্দাকে সরানো হলো নিরাপদ আশ্রয়ে

হাওয়া অফিস (India Meteorological Department) জানিয়েছে, বর্তমানে ঘূর্ণিঝড়টি গুজরাট উপকূল থেকে ২০০ কিলোমিটারেরও কম দূরে রয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ঘূর্ণিঝড় বিপর্যয় বৃহস্পতিবার সন্ধ্যায় গুজরাতের কচ্ছ জেলায় আছড়ে পড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তার আগে ওই অঞ্চল থেকে ৭৪ হাজার বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে গেল প্রশাসন। ইতিমধ্যে সে রাজ্যের বেশ কয়েকটি জেলায় লাল ও কমলা সতর্কতা জারি করা হয়েছে।

হাওয়া অফিস (India Meteorological Department) জানিয়েছে, বর্তমানে ঘূর্ণিঝড়টি গুজরাট উপকূল থেকে ২০০ কিলোমিটারেরও কম দূরে রয়েছে। বিকেল ৪টা থেকে রাত ৮টার মধ্যে গুজরাতের সৌরাষ্ট্র ও কচ্ছ এবং পাকিস্তানের করাচি উপকূলের উপর দিয়ে বয়ে যেতে পারে ‘বিপর্যয়’। আইএমডি এর তরফে ঘূর্ণিঝড়টিকে ‘খুব তীব্র ঘূর্ণিঝড়’ হিসাবে অভিহিত করা হয়েছে। এটি সর্বোচ্চ ১১৫-১২৫ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে বয়ে যাবে বলে জানানো হয়েছে। বিকেল থেকে বাতাসের গতিবেগ বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস।

আইএমডি’এর তরফে বলা হয়েছে, ‘ঘূর্ণিঝড় বিপর্যয় গুজরাতের জাখাউ বন্দর থেকে প্রায় ২০০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে উত্তর-পূর্ব আরব সাগরের উপর ১৫ জুন ভোর ২টো ৩০ মিনিট নাগাদ অবস্থান করছে। ১৫ জুন সন্ধ্যার মধ্যে গুজরাতের সৌরাষ্ট্র ও কচ্ছ এবং পাকিস্তানের করাচি উপকূলের ওপর দিয়ে যাবে এটি।’

বেকারদের জন্য বিরাট সুখবর, ৩০,০০০ শূন্যপদে গ্রুপ-ডি নিয়োগ, কোথায়?

চন্দ্রদোষ থেকে মুক্তি পেতে চান? কোজাগরী পূর্ণিমায় চুপিসাড়ে সেরে নিন ৫ কাজ

মোকামার ‘ছোটে সরকার’ অনন্ত সিংহকে ৬ বছরের জন্য বহিষ্কার করলেন নীতীশ

হাওড়া ডিভিশনে চলবে লাইন মেরামতির কাজ, বাতিল একগুচ্ছ ট্রেন

কার গাফিলতিতে চোরবাগানে বিপর্যয়? তদন্তের জন্য পৃথক সিট গঠন কলকাতা পুলিশের

বিকেলের আড্ডা জমাতে বানিয়ে নিন ক্যাফে স্টাইলে ব্রাউন সুগার আইসড কফি, রইল সহজ রেসিপি

‘পুরভোটে লড়ছেন না, মমতা তৃণমূলেও ফিরছেন না’, সাফ জানালেন ফিরহাদ হাকিম

বাড়িতেই লক্ষ্মীপুজো, থিম গ্রাম বাংলার নারী শিক্ষা, কোজাগরীর আরাধনায় মগ্ন শিক্ষক শঙ্কর

‘গৃহবন্দি’ রাখার শর্ত খারিজ তারেক সরকারের, ডিসেম্বরে শেখ হাসিনার বাংলাদেশে ফেরা অনিশ্চিত

বরণ ছাড়াই নিরঞ্জন করা হচ্ছে চোরবাগানের প্রতিমার, মোতায়েন পুলিশ

‘পরিত্রাতা’ হিসেবে আবির্ভূত হয়ে দলকে রুদ্ধশ্বাস জয় এনে দিলেন তিলক-নীতীশ

পার্কিং নিয়ে বচসার জেরে তিন বন্ধুর গুলিতে ঝাঁঝরা যুবক, হাড়হিম ঘটনা অমৃতসরে

মুখ্যমন্ত্রীর নির্দেশের পর অ্যাকশনে পুলিশ, লক্ষাধিক টাকার হেরোইন সহ গ্রেফতার ১

লক্ষ্মীপুজোর আগে বারাসতে মর্মান্তিক ঘটনা, জলে ডুবে একই পরিবারের দুই ভাইয়ের মৃত্যু