চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দিল্লির বিমানবন্দর থেকে উদ্ধার লাখ লাখ টাকার লাল চন্দন কাঠ, গ্রেফতার ভিনদেশের যুবক

নিজস্ব প্রতিনিধিঃ সোনা, পশু-পাখির পর এবার যাত্রীর ব্যাগ থেকে উদ্ধার হল নিষিদ্ধ লাল চন্দন কাঠ। ঘটনাটি ঘটেছে দিল্লি বিমানবন্দরে। সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের তরফে জানান হয়েছে শনিবার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১.৯৭০ কেজি ওজনের নিষিদ্ধ লাল চন্দন উদ্ধার হয়েছে। যার আনুমানিক মুল্য ২৫ লাখ টাকা।

এই ঘটনা প্রসঙ্গে বিমানবন্দরের তরফে জানান হয়েছে, রাত ৯টা নাগাদ টার্মিনাল-৩-এর গোয়েন্দা কর্মীদের নজর পড়ে সন্দেহজনক এক বিদেশী যাত্রীর ব্যাগের ওপর। এরপরেই সন্দেহের ভিত্তিতে তাঁর ব্যাগ পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হয়। এক্স-বিআইএস মেশিনে পরীক্ষা করার সময় ধরা পড়ে তাঁর ব্যাগে সন্দেহজনক  দুটি টুকরো কিছু রয়েছে। কাস্টমস কর্মকর্তাদের উপস্থিতিতে  ওই ব্যক্তির ব্যাগ খোলা হয়। আর তখনই নজরে আসে দুটি কাঠ গুঁড়ি  আছে।

এই ঘটনার পর সিআইএসএফের পক্ষ থেকে বন আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এই কাঠ গুঁড়ি  দুটি পরীক্ষা-নিরীক্ষা  করার জন্য। বন দফতরের আধিকারিকরা দুটি গুঁড়িকে লাল চন্দন কাঠের বলে নিশ্চিত করে। এরপরেই ওই যাত্রীকে গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে ওই যাত্রী ভিয়েতনামের নাগরিক নাম নগুয়েন থান তুং। তিনি ভিয়েতনাম থেকে দিল্লি বিমানবন্দরে আসেন। ইতিমধ্যেই ওই যুবককে জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে পুলিশ।

Published by:

Share Link:

More Releted News:

ক্ষমতায় এলেই পরিবার পিছু বছরে ৬ রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে, বিরাট প্রতিশ্রুতি বিজয়ের

দিল্লির বিমানবন্দরে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, খসে পড়ল ডানা, অল্পের জন্যে রক্ষা

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ