হিমাচলে কংগ্রেস সরকার ভাঙার খেলায় নামলেন বীরভদ্র পুত্র বিক্রমাদিত্য

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজ্যসভা ভোটে দলীয় প্রার্থী অভিষেক মনু সিঙ্ঘভিকে হারানোর পরে হিমাচল প্রদেশে কংগ্রেস সরকারের পতনের খেলায় নামলেন বীরভদ্র সিংয়ের পুত্র বিক্রমাদিত্য সিং। বৃহস্পতিবার রাতেই তিনি দিল্লিতে রাজ্যসভা ভোটে বিজেপিকে ভোট দেওয়া ৬ বাগী কংগ্রেস নেতার সঙ্গে গোপন বৈঠকে বসেছিলেন বীরভদ্র পুত্র। ওই বৈঠকে কংগ্রেসের আরও দুই বিধায়ক হাজির ছিলেন। যদিও দল থেকে বিতাড়িত ‘বিশ্বাসঘাতক’ নেতাদের সঙ্গে ছেলের বৈঠকের বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানিয়েছেন বীরভদ্র পত্নী তথা হিমাচলের প্রদেশ কংগ্রেস সভাপতি প্রতিভা সিং।

সূত্রের খবর, হিমাচলে সুখবিন্দর সিংহ সুখুর সরকারের পতনের জন্য বিজেপির সঙ্গে ইতিমধ্যেই কথাবার্তা শুরু করে দিয়েছেন প্রতিভা সিংহ ও তাঁর ছেলে বিক্রমাদিত্য সিংহ। তাঁদের নির্দেশে বিজেপি প্রার্থী হর্ষ মহাজনকে ভোট দিয়ে জেতানো ৬ কংগ্রেসি বিধায়কের সদস্যপদ খারিজ ভালোভাবে মেনে নেননি দুজনে। ইতিমধ্যেই বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে হিমাচল প্রদেশ হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বিধায়ক পদ হারানো ছয় বহিষ্কৃত কংগ্রেস নেতা। ওই ছয় জনের বিষয়ে হাইকোর্ট কী রায় দেয়, তা দেখে নিতে চাইছেন প্রতিভা ও বিক্রমাদিত্য।

পাহাড়ি রাজ্যে কংগ্রেস সরকারের পতন ঘটানোর পুরস্কার হিসাবে মুখ্যমন্ত্রীর পদ চাইছেন বীরভদ্র পুত্র। এ ক্ষেত্রে মহারাষ্ট্রের একনাথ শিন্ডের উদাহরণ হাজির করেছেন বিজেপি শীর্ষ নেতাদের কাছে। কিন্তু বিক্রমাদিত্যকে মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে রাজি হননি হিমাচল প্রদেশের বিজেপি নেতৃত্ব। তাঁরা দলের শীর্ষ নেতৃত্বকে জানিয়েছেন, কংগ্রেসি সরকার ফেলে দেওয়ার পুরস্কার হিসাবে বীরভদ্র পুত্রকে বরং কেন্দ্রে মন্ত্রিত্ব দেওয়া হোক। যেমনটা মধ্যপ্রদেশের জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার ক্ষেত্রে করা হয়েছিল।

অবিশ্বাস্য কম দামে পাওয়া যাচ্ছে samsung galaxy s25 fe, বিস্তারিত জেনে নিন

কার্ডবোর্ড দিয়ে তৈরি মিনি ওয়াশিং মেশিন! কিশোরের কাণ্ডে হতবাক নেটদুনিয়া

কাশ্মীর থেকে মেঘালয়, গরমে দেশের এই ছয় স্থান মুগ্ধ করবে আপনাকে

টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা

‘স্পা’ সেন্টারে আচমকা পুলিশের হানা, আটক ২৭ তরুণী-সহ ৬ যুবক

আইপিএল শেষ হলেই যে ৫টি বড় পুরস্কার জিততে পারেন বৈভব

প্রিয় বন্ধুর আচরণেই কি হারিয়ে যাচ্ছে মানসিক শান্তি? জেনে নিন ‘টক্সিক’ বন্ধুত্বের কিছু লক্ষণ

জুতোর দুর্গন্ধ দূর করতে ভরসা রাখুন বেকিং সোডায়, মিলবে সহজ সমাধান

দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপ থেকে উদ্ধার চারজনকে

মিন্টো পার্কের হাসপাতালে নিয়ে যাওয়া হল আহত অভিষেককে

এশিয়ান গেমসে অংশ নেওয়া হচ্ছে না বিনেশ ফোগাটের, ট্রায়ালে হেরে গেলেন

হরমুজ প্রণালি নিয়ে কড়া বার্তা ইরানের, নিয়ম ভাঙলেই কঠোর ব্যবস্থা

১৪ জুন থেকে খারাপ সময় শুরু এই ৪টি রাশির জাতকদের, জেনে নিন প্রভাব ও প্রতিকার

আজকের রাশিফল: নৈরাশ্যের মধ্যেও আশার আলো ধনু রাশির জাতকদের