পাইলট সঙ্কটে দেশজুড়ে ভিস্তারার একাধিক বিমান বাতিল, দুর্ভোগে যাত্রীরা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিমানের পাইলট নেই। তাই বাতিল হল  ভিস্তারার প্রায় ৩৮ টি বিমান।  মুম্বই থেকে ১৫টি, দিল্লি থেকে ১২টি এবং বেঙ্গালুরু থেকে ১১টি উড়ান বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে। শুধু মঙ্গলবার নয় বুধবার বাতিল হয় প্রায় ৫০ টি বিমান। পাশাপাশি ১৬০ টি বিমান দেরিতে ছাড়া হয়।

এই ঘটনার প্রেক্ষিতে যাত্রীরা জানান, তারা সোমবার থেকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে আছে। এরফলে তাদের বেশ অসুবিধার মুখে পড়তে হচ্ছে। একথায় ভিস্তারা বিমান সংস্থার নিন্দা করেছেন যাত্রীরা। এই ঘটনা নিয়ে সংস্থা জানিয়েছে,’পাইলট না পাওয়ায় জেরে  কয়েকদিন ধরে বাতিল হচ্ছে বিমান। এর ফলে আমাদের গ্রাহকদের যে অসুবিধা হয়েছে তা আমরা স্বীকার করি এবং গভীরভাবে উদ্বিগ্ন। গ্রাহকদের অস্বস্তি কমাতে আমাদের টিম কাজ করছে।‘

এয়ারলাইন্স জানিয়েছে,’ আমরা আমাদের বি৭৮৭-৯ ড্রিমলাইনার এবং এ৩২১নিও’র মতো বড় বিমানের ব্যবস্থা করেছি। যাতে যাত্রীদের অসুবিধা না হয় ।‘ শুধু তাই নয় দীর্ঘ অপেক্ষা এবং অসুবিধা এড়াতে যাত্রীদের বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে বিমান সংস্থার সাথে যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, এয়ার ইন্ডিয়ার সঙ্গে সংযুক্তিকরণের আগে সংশোধিত বেতন কাঠামোর প্রতিবাদে ভিস্তারার পাইলটরা অসুস্থ হয়ে পড়ছেন। এরপরেই পাইলট সংকট দেখা দিয়েছে ভিস্তারায়।

কলকাতার থিম পুজোকে টেক্কা দিচ্ছে সুন্দরবনের রবীন সঙ্ঘের ‘দাও ফিরে সে অরণ্য’

প্রিপেইড ফ্যামিলি প্ল্যান নিয়ে হাজির ভোডাফোন, সুবিধা জানলে চমকে যাবেন

ষষ্ঠীতে অভব্য আচরণ ও নিয়ম লঙ্ঘনের অভিযোগে বাড়ল মামলার সংখ্যা, গ্রেফতার ৬৫

শান্তি শর্তে ককরোচ প্রধান অভিজিৎ দীপকের জামিন মঞ্জুর

রিসর্টের আগুনে হারিয়েছেন পরিবারের ৬ সদস্যকে, দোতলা থেকে লাফ দিয়ে বাঁচলেন আশিকুল

প্রতিমা নেই, পটচিত্রেই দুর্গার আরাধনা! ৪০০ বছরের বেশি সময় ধরে একই রীতিতে পুজো হয় ঝাড়গ্রাম রাজবাড়িতে

সপ্তমীর সন্ধ্যায় ভিজবে শহরবাসী! দশমী পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

হাসপাতালের মধ্যে নিশ্চিন্ত মনে সুখটান, দেখতে পেয়েই চিকি‍ৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ১০ জন, অবৈধভাবেই চলছিল কক্সবাজারের অভিশপ্ত রিসর্টটি

হুথিদের হামলায় কাঁপছে সৌদি আরব! ২৪ অক্টোবর পর্যন্ত বিমান পরিষেবা বাতিল এয়ার ইন্ডিয়ার

পুজোর ছুটি কাটাতে গিয়ে রিসর্টের বিধ্বংসী অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু একই পরিবারের ৬ জনের

গা-ভর্তি সোনার গয়নায় সেজেছেন মা দুর্গা, ১৫ মণ্ডপের নিরাপত্তায় ‘নিদ্রাহীন’ পুলিশ

ইন্টারনেট ব্যবহার করা শিশুদের মৌলিক অধিকার, জানাল সুপ্রিম কোর্ট

চিকিৎসার নামে যৌন নির্যাতন! গুয়াহাটি মেডিক্যাল কলেজের চিকিৎসকের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ তরুণীর