যমুনা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা! ট্রাক-বাসের সংঘর্ষে মৃত ৪, আহত ১৯

Share:

নিজস্ব প্রতিনিধি: ভয়াবহ দুর্ঘটনা মথুরার যমুনা এক্সপ্রেসওয়েতে। দাঁড়িয়ে থাকা ট্রাকে ভলভো বাসের ধাক্কায়  ৪ জন বাসযাত্রীর মৃত্যু হয়েছে। আরও ১৯ জন গুরুতর ভাবে আহত হয়েছেন।  

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মথুরার রায়া থানা এলাকায় যমুনা এক্সপ্রেসওয়ের ১১২ নম্বর মাইলস্টোনের কাছে   দুর্ঘটনাটি ঘটেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, লখনউ থেকে নয়ডাগামী একটি দ্রুতগতির বাস তার সামনে থাকা একটি ট্রেলারের (ট্রাক) সঙ্গে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ৬৫ ​​জন যাত্রী ছিলেন, যারা সকলেই ঘুমিয়ে ছিলেন। যাত্রীরা কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ বিকট শব্দ হয়।  বাসটির সামনের অংশ সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার পর যাত্রীদের মধ্যে ব্যপক আতঙ্ক ছড়ায়। 

আরও পড়ুন: জাপানের বিরুদ্ধে নামার আগে অঝোরে কাঁদলেন ভিনিসিয়ুস জুনিয়র, কী হল ব্রাজিলের তারকা ফুটবলারের

দ্রুত খবর দেওয়া হয় পুলিশে। উদ্ধারকারী দল  ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধারঅভিযান শুরু করে। পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে আহত ১৯ জন যাত্রীকে অ্যাম্বুলেন্সে করে জেলা হাসপাতালে নিয়ে যায়, যেখানে তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।  পুলিশ নিহতদের দেহ উদ্ধার করেছে এবং তাদের শনাক্ত করার জন্য তদন্ত শুরু করেছে। কীভাবে ঘটল এই দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। চালক ঘুমিয়ে পড়েছিলেন না কি মদ্যপ অবস্থায় ছিলেন সেটাও তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ। 

 

নিউ ইয়র্কে মোহন ভাগবতের কর্মসূচিতে আপত্তি মেয়র মামদানির

হাসপাতালে কর্মরত নার্সদের জন্য নয়া পোশাক বিধি স্বাস্থ্য দফতরের

মস্কোতে গোপন বৈঠক মার্কিন গুপ্তচর সংস্থার প্রধানের, জোর জল্পনা

ইসলামাবাদের হাসপাতালে বিধ্বংসী আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৪ নবজাতক

২৯০ রানে গুটিয়ে গেল শ্রীলঙ্কার প্রথম ইনিংস

পুর নিয়োগ দুর্নীতি মামলায় CBI-এর জেরায় সুজিত-ঘনিষ্ঠ নিতাই দত্ত

৫৪ বছরে ফের ছাদনাতলায় অভিনেত্রী, মায়ের বিয়েতে সাক্ষী ছেলে, আড়ালেই রাখলেন বরের মুখ

লরি-ট্রাক্টর থেকে তোলা আদায়ের অভিযোগ, ঝাড়গ্রামে গ্রেফতার ‘ঘুষখোর’ পুলিশ

নিম্নচাপের প্রভাব কমলেও দুর্যোগের আশঙ্কা, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

অধ্যক্ষের নির্দেশকে থোড়াই কেয়ার! রোদচশমা পরেই সংসদে যাবেন নেপালি প্রধানমন্ত্রী

ABVP-TMCP সংঘর্ষে রণক্ষেত্র বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি

চার পায়ে ২৯ আঙুল নিয়ে গিনেসে নতুন রেকর্ড এই বিড়ালের

ভারতীয় তেলের বাজারে বড় ধাক্কা! ইরান-যোগে ৪ সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা

তেলঙ্গানায় কন্টেনার ট্রাকের পেছনে ধাক্কা যাত্রীবাহী বাসের, মৃত ৬