‘ভোট দিলেই এসইউভি–থাইল্যান্ড সফর–সোনা–শাড়ি উপহার’, ভোটারদের ‘ঘুষের’ প্রলোভন প্রার্থীদের

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ ভোট বড় বালাই!‌ সেটা পঞ্চায়েত, পুরসভা অথবা বিধানসভা–লোকসভার নির্বাচন হোক না কেন। ক্ষমতা ধরে রাখতেই হবে। আর এই নেশাতেই নানা প্রতিশ্রুতি দিয়ে থাকেন জনপ্রতিনিধিরা। এবার এক বিরল দৃশ্য দেখা গেল পুনে পৌরসভার নির্বাচনকে কেন্দ্র করে। এই নির্বাচন এখন তিন সপ্তাহ বাকি। আর কাউন্সিলররা আসন ধরে রাখতে যে যা পারছেন প্রতিশ্রুতি দিচ্ছেন। এবার দেখা গেল, বিদেশ ভ্রমণ থেকে শুরু করে দামি গাড়ি এবং গৃহিণীদের জন্য গয়না, শাড়ি পর্যন্ত বিনামূল্যে উপহার দিয়ে ভোটারদের আকৃষ্ট করতে শুরু করেছেন। আর এই ঘটনা নিয়ে এখন ব্যাপক আলোড়ন পড়ে গিয়েছে।

এদিকে ক্ষমতা ধরে রাখতে এমন পর্যায়ে যে জনপ্রতিনিধিরা নামবেন তা কেউ কল্পনাও করতে পারেননি। শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটেছে। লোহগাঁও–ধনোরি ওয়ার্ডে একজন প্রার্থী লাকি ড্র–এর মাধ্যমে ১১ জন ভোটারকে ১,১০০ বর্গফুট জমি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তার জন্য নাম নথিভুক্ত করা শুরু হয়ে গিয়েছে। আবার বিমান নগরের প্রার্থীরা দম্পতিদের থাইল্যান্ডে ৫ দিনের বিলাসবহুল ভ্রমণের প্রস্তাব দিয়েছেন। এমনকী অন্যান্য ওয়ার্ডে লাকি ড্র–এর মাধ্যমে এসইউভি, দুই চাকার গাড়ি এবং সোনার গয়না দেওয়ার প্রতিশ্রুতি চলছে। কেউ কাউকে এক ইঞ্চি জমি ছেড়ে দিতে নারাজ।

অন্যদিকে ক্ষমতা ধরে রাখতেই হবে। আর তাই এমন প্রতিযোগিতায় নেমে পড়েছেন পৌর প্রতিনিধিরা। তবে উপহারের প্রতিশ্রুতি দিয়ে ভোট বাজারে রয়েছে আরও অনেক কিছু। গৃহিণী এবং মহিলা ভোটারদের বিশেষ আকর্ষণ করা হয়েছে এখানে। হাজার হাজার পৈঠানি শাড়ি, বিরল নকশা–সহ হাতে বোনা সিল্ক শাড়ি যা সরাসরি কাপড়ে খাঁটি সোনা বা রূপা দিয়ে সেলাই করা হয় এমন উপহার দেওয়ার প্রতিশ্রুতিও মিলছে। ইতিমধ্যেই বিতরণ করা হয়েছে সেলাই মেশিন এবং সাইকেল। সুতরাং ভোটের বাজারে এখন উপহারের বন্যা বইতে শুরু করেছে। যা সত্যিই বিরল দৃষ্টান্ত।

এছাড়া ক্রীড়াপ্রেমী ভোটারদের আকৃষ্ট করার জন্য ক্রিকেট প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। সেখানে ১ লক্ষ টাকা নগদ পুরষ্কার–সহ বিপুল আর্থিক পুরষ্কার ঘোষণা করা হয়েছে। এমন সব ঘোষণা এবং উপহারের কথা শুনে জনসাধারণ কোনদিকে যাবে ভেবে পাচ্ছেন না। সব ভোটাররা এখন বিভ্রান্ত হয়ে পড়েছেন। তবে গতকাল বুধবার ঠাকরের দুই ভাই, উদ্ধব এবং রাজ, ২০ বছরের বিরোধ মিটিয়ে পুনরায় মিলিত হয়েছেন। লক্ষ্য সেই ভোট এবং জিতে ক্ষমতায় আসা।

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান