সবচেয়ে কম ভোট পড়ল পঞ্চম পর্বে, দায়ী কমিশনের বিশ্বাসযোগ্যতা হারানো?

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভোট পঞ্চমীতেও ভোটারদের বুথমুখো না হওয়ার প্রবণতা বদলাল না। উল্টে চলতি লোকসভা নির্বাচনে সবচেয়ে কম ভোট পড়ল পঞ্চম দফায়। সন্ধে ছটা পর্যন্ত (অর্থা‍ৎ ভোটদানের নির্ধারিত সময়) ভোট পড়েছে ৫৭.৫১ শতাংশ। যদিও এই হার খানিকটা বদলে যাবে। তার কারণ সন্ধে ছয়টায় ভোট দানের নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরেও বহু বুথে ভোটারদের লাইন লক্ষ্য করা গিয়েছে। কিন্তু তাতেও ভোটদানের হার আগের চার দফাকে ছাড়িয়ে যেতে পারবে বলে মনে করছেন না রাজনেতিক বিশ্লেষকরা। চলতি লোকসভার ভোট ঘিরে সাধারণ ভোটারদের এমন নিস্পৃহ মনোভাব শাসকদল বিজেপি এবং বিরোধী শিবির ইন্ডিয়া জোটের নেতাদের যথেষ্টই উদ্বেগে রেখেছে।

সোমবার পঞ্চম দফায় দেশের ছয় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৪৯ আসনে ভোট গ্রহণ হয়েছে। মূলত পঞ্চম দফায় যে সব আসনে ভোট নেওয়া হয়েছে, তা বিজেপির গড় হিসাবেই পরিচিত। এদিনের ভোটে ইভিএম বন্দি হয়েছে রাহুল গান্ধি, রাজনাথ সিং, পীযূষ গোয়েল, ওমর আবদুল্লা, চিরাগ পাসোয়ানদের মতো জাতীয় রাজনীতির হেভিওয়েট নেতাদের। সকালের দিকে বিভিন্ন বুথে ভোটারদের লম্বা লাইন লক্ষ্য করা গেলেও দুপুরের পর থেকেই ভোটদানের হার কমতে শুরু করে। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, সন্ধে ছয়টা পর্যন্ত ৫৭.৫১ শতাংশ ভোট পড়েছে। সবচেয়ে বেশি ভোট পড়েছে পশ্চিমবঙ্গে। ওই রাজ্যে ভোট পড়েছে ৭৩ শতাংশ। তাছাড়া বিহারে ৫২.৬০ শতাংশ, জম্মু-কাশ্মীরের বারামুল্লায় ৫৪.৪৯ শতাংশ, ঝাড়খণ্ডে ৬৩ শতাংশ, লাদাখে ৬৭.১৫ শতাংশ, মহারাষ্ট্রে ৪৮.৮৮ শতাংশ, ওড়িশায় ৬০.৭২ শতাংশ, উত্তরপ্রদেশে ৫৭.৭৯ শতাংশ। পরিসংখ্যান অনুযায়ী বিজেপি তথা এনডিএ শাসিত রাজ্যগুলিতে ভোটের হার হতাশাব্যঞ্জক। মহারাষ্ট্রে মোট ভোটারদের অর্ধেকেরও কম ভোটগ্রহণ কেন্দ্রে হাজির হয়েছিলেন।

গত ১৯ এপ্রিল থেকে দেশে অষ্টাদশ লোকসভা নির্বাচন শুরু হয়েছে। প্রথম দফায় ১০২ আসনে ভোট নেওয়া হয়েছিল। ২৬ এপ্রিল দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হয় ৮৮ আসনে। দুই দফায় ভোটের পরে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছিল, প্রথম এবং দ্বিতীয় দফায় সারা দেশে ৬০ ও ৬০.৯৬ শতাংশ ভোট পড়েছে। কিন্তু চূড়ান্ত হিসাব প্রকাশ করা হয়নি। প্রথম দফার ভোটের ১১ দিন বাদে গত ৩০ এপ্রিল প্রথম দুই দফার ভোটের হারের চূড়ান্ত হিসাব প্রকাশ করেছিল নির্বাচন কমিশন। ওই দিন কমিশনের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, প্রথম দফায় দেশে ৬৬.১৪ শতাংশ এবং দ্বিতীয় দফায় ৬৬.৭১ শতাংশ ভোট পড়েছে। অর্থাৎ, আগে যা জানা গিয়েছিল, তার চেয়ে এক ধাক্কায় প্রায় ছয় শতাংশ বেড়ে গিয়েছে ভোট। গত ৭ মে দেশজুড়ে তৃতীয় দফায় ৯৩ আসনে ভোট নেওয়া হয়। তৃতীয় দফায় ভোট পড়েছে ৬৫.৬৮ শতাংশ। ১৩ মে চতুর্থ দফায় ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৯৬ আসনে ভোট নেওয়া হয়েছিল। ভোটগ্রহণ শেষে কমিশনের তরফে জানানো হয়, ভোট চতুর্থীতে ৬৭.২৫ শতাংশ ভোট পড়েছে। চার দিন বাদে কমিশনের তরফে জানানো হয়েছে, ভোটদানের হার বেড়ে হয়েছে ৬৯. ১৬ শতাংশ। প্রথম চার দফায় গড়ে ৬৬.৯৫ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছিল কমিশন।

 

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

গণতন্ত্র জিতল, ভয়ের রাজনীতি হারল, ফলতায় বিপুল ভোটে বিজেপি প্রার্থী জিততেই বার্তা মোদির

এভারেস্ট জয় করে বাড়ি ফিরলেন হিন্দমোটরের শুভম, স্বাগত জানাল উত্তরপাড়া

গরমে পাতে সবুজের ছোঁয়া চাই? শাকসব্জি ছাড়াই এমন এক পদ, যা বারবার চাইবে সবাই

তৈরি প্লে অফের সূচি, কার বিরুদ্ধে কে? পড়ুন বিস্তারিত

সাগর আর পাহাড় একসঙ্গে উপভোগ করতে চাইলে ঘুরে আসুন দেশের সেরা তিন গন্তব্যে

জঙ্গলমহলে হাতি, ও মানুষের সংঘাত রুখতে বন দফতরকে আরও সক্রিয় হওয়ার বার্তা বিধায়কদের

নন্দীগ্রামে উপনির্বাচনে প্রার্থী খুঁজতে কাল ঘাম ছুটছে তৃণমূল কংগ্রেসের

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

কুখ্যাত ‘ডায়মন্ড হারবার’ মডেল পরিণত হল ‘তৃণমূলের হার-বার’ মডেলে, কটাক্ষ শুভেন্দুর

প্রত্যেক জেলায় ‘‌হোল্ডিং সেন্টার’‌ তৈরি হতে চলেছে, বাংলাদেশি–রোহিঙ্গাদের রাখতে নির্দেশ

বেহালার ক্যানেল রোডে একের পর এক নেশার ঠেক ভেঙে গুঁড়িয়ে দিলেন এলাকার মহিলারা

বৃহস্পতিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হবে ঝড়-বৃষ্টি, কবে কোথায় জেনে নিন…

‘সোলো ট্রিপে’ কোথায় যাবেন বুঝছেন না? জেনে নিন ভারতের সেরা পাঁচ ভ্রমণ ঠিকানা