নাইট ক্লাবের বিল দিতে অস্বীকার, ওয়েটারের ওপর চড়াও

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: হরিয়ানার বুকে একটি নাইট ক্লাব। রাত বাড়লেই বাড়তে থাকে হইহুল্লোড়। কিন্তু গত রবিবার ভোররাতে হঠা‍‍ৎই একটি যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছিল ওই নাইট ক্লাব। একদল যুবককে খাবার ও মদের বিল দিতে বলায় এক ওয়েটারের ওপর চড়াও হয় তারা।

হরিয়ানার(Haryana)পঞ্চকুলার সেক্টরের একটি নাইট ক্লাবে(Night Club) ভোর রাত পর্যন্ত একদল যুবক যুবতী মদ্যপান ও খাওয়া দাওয়া করছিল। তাদের বিল হয়েছিল প্রায় ২৩ হাজার টাকা। কিন্তু তারা সেই বিল দিতে অস্বীকার করে। এরপর বিল দেওয়া নিয়ে এক ওয়েটারের সাথে বচসা শুরু হয়। এরপর বচসা(Conflict) মোর নেয় হাতাহাতিতে। ওই দলের দুই যুবকের সাথে নাইট ক্লাবের বাউন্সারদের মারামারি শুরু হয়। মারারারি চলাকালীন কিছু অজ্ঞাত পরিচয়ের যুবক ধারালো অস্ত্র নিয়ে নাইট ক্লাবের কর্মীদের ওপর চড়াও হয়। ঘটনায় আহত হয় ওই নাইট ক্লাবের বেশ কিছু কর্মী, যার মধ্যে ছিল বেশ কিছুজন মহিলা।

এরপর চরম উত্তেজনার সৃষ্টি হলে ওই দলের যুবক যুবতীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তৎক্ষণাৎ তাদের বাধা দিতে গেলে একটি ওয়েটারকে ১০০ মিটার টেনে হিচড়ে তাদের গাড়ি পর্যন্ত নিয়ে যায় ওই দলের একটি যুবক। ঘটনায় মারাত্বকভাবে জখম হয় ওই ওয়েটার। তার দুই হাতের হাড় ভেঙ্গে যায় এবং পায়ে আঘাত লাগে। হাসপাতালে ভর্তি ওই ওয়েটার(Worker)। পুরো ঘটনাটি নাইট ক্লাবের সিসি টিভি ক্যামেরায় ধরা পড়েছে। এরপর ঘটনাস্থলে হরিয়ানা পুলিশ এসে পুরো বিষয়টি সামাল দেয় এবং যথাযথ তদন্তের আশ্বাস দিয়েছে।

বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ, গ্রেফতার ২

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট ক্ষতিগ্রস্ত

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি

কাজের খোঁজে ওড়িশায় পা রাখতেই অপহরণ! মুক্তিপণ চেয়ে ফোন, গ্রেফতার ২

‘দেশবিরোধী স্লোগান যাঁরা লিখবে, তাঁদের যেন পুলিশ সুস্থ না রাখে’, হুঁশিয়ারি শমীক ভট্টাচার্যের

দিল্লিতে মর্মান্তিক দুর্ঘটনা! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, ধ্বংসস্তুপে আটকে অনেক পড়ুয়া

১০ কেজি ওজন কমিয়ে গান্ধিজির রূপে মনোজ বাজপেয়ী, প্রথম ঝলকেই বাজিমাত

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

বাংলাদেশে মবের মুলুক, সাভারে পিটিয়ে হত্যা গোয়েন্দা অফিসারকে

‘স্বামী অসুস্থ’ বলে ডেকে নির্জন বাংলোয় মহিলাকে গণধর্ষণের অভিযোগ, কোথায় ঘটল?

সাউথ সিটি, অ্যাক্রোপলিস, সিটি সেন্টার-সহ কলকাতার ৪ বড় শপিং মলে খাদ্য দফতরের হানা

জম্মু-কাশ্মীর ও লাদাখকে মানচিত্রে রাখতেই হবে, রাষ্ট্রসঙ্ঘকে সতর্ক করল ভারত