বৃষ্টিতে ভাসছে উত্তর ভারত, ৭০০ এর বেশি ট্রেন বাতিল করল রেল

৭ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত পর্যন্ত ৩০০টিরও বেশি মেল ও এক্সপ্রেস ট্রেন এবং ৪০৬টি যাত্রীবাহী ট্রেন বাতিল করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: টানা বৃষ্টির জেরে উত্তর ভারতের বহু রেল স্টেশন জলমগ্ন। জলার তলায় চলে গিয়েছে রেল লাইন। সেই আবহে এক্সপ্রেস ও প্যাসেঞ্জার মিলিয়ে ৭০০ এর বেশি ট্রেন বাতিল করল ভারতীয় রেল।

রেল সূত্রের খবর, গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টির কারণে ট্রাক জলের তলায় চলে যাওয়ায় ৭ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত পর্যন্ত ৩০০টিরও বেশি মেল ও এক্সপ্রেস ট্রেন এবং ৪০৬টি যাত্রীবাহী ট্রেন বাতিল করা হয়েছে। রেলের আধিকারিকরা জানিয়েছেন, সামগ্রিকভাবে জলাবদ্ধতার কারণে প্রায় ৬০০টি মেল ও এক্সপ্রেস এবং ৫০০টির বেশি যাত্রীবাহী ট্রেনের চলাচলের উপর প্রভাব পড়েছে। এই ট্রেনগুলির মধ্যে কিছু বাতিল করা হয়েছে, কিছু ডাইভার্ট করা হয়েছে।

উল্লেখ্য টানা ভারী বৃষ্টির জেরে দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, হিমাচল প্রদেশ এবং উত্তরাখন্ড-সহ উত্তর ভারতের একাধিক শহরে জল জমেছে। জলস্তর বেড়েছে যমুনাতে। ধস, হড়পা বান ও বৃষ্টিতে প্রাণহানি হয়েছে বহু মানুষের। উত্তর ভারতের পরিস্থিতি নিয়ে সোমবার বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হিমাচল প্রদেশে লাল সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় আবহাওয়া দফতর। হিমাচল প্রদেশে ৫০ বছরের সমস্ত রেকর্ড ভেঙেছে বৃষ্টি। উনা ও সোলান জেলায় বৃষ্টি হয়েছে সর্বাধিক।

‘পুজো মানে না, অথচ মণ্ডপের বাইরে স্টল কেন দেবে?’ বামেদের প্রশ্ন শুভেন্দুর

ধরা পড়ার হাত থেকে বাঁচতে মাথা ন্যাড়া করেছিল টাইগার শ্রফের ওপর গুলিবর্ষণকারী হৃত্বিক

দুর্গাপুজো নিয়ে সোশ্যাল মিডিয়ায় উস্কানি ছড়ানোর অভিযোগ, গ্রেফতার ৩

চোরবাগান কাণ্ডে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিশন গঠনের নির্দেশ হাইকোর্টের

ভায়াগ্রা খেয়ে পথকুকুরকে ধর্ষণের অভিযোগ, সিসিটিভিতে ধরা পড়ল ৫০ বছরের ব্যক্তির কাণ্ড

বইয়ের স্টল ভাঙচুর নিয়ে ধাক্কা খেল সিপিএম, মামলা খারিজ করে দিল হাইকোর্ট

জিম্বাবোয়ের বিরুদ্ধে জয়ের পরেই আইসিসির শাস্তির মুখে শেফালি ভার্মা, কোন অপরাধে?

হিন্দুদের মন জয়ে দুর্গাপুজোকেই হাতিয়ার তারেকের, নবমীতে হাজির রংপুরের পুজোমণ্ডপে

উর্দি পরেই চিনা নাগরিকদের বাড়িতে ডাকাতি, পাকিস্তানে গ্রেফতার চার পুলিশ আধিকারিক

‘কর্তব্য পালনে এসেছি,’ চোরবাগানে পদপিষ্ট কাণ্ডে নিহতদের বাড়ি গিয়ে বললেন মুখ্যমন্ত্রী

সোশ্যাল মিডিয়ায় জঙ্গি-যোগের সন্দেহ! কর্নাটকে গ্রেফতার বাংলার যুবক

‘তিন ফরম্যাটেই বুমরাহকে খেলানো উচিত নয়’, প্রাক্তন ভারতীয় কোচের মন্তব্যে চর্চা তুঙ্গে

বক্স অফিসে ঝড় তুলে ৫০০ কোটির দোরগোড়ায় রজনীকান্তের ‘JAILER 2’

পুজোর ছুটিতে মামাবাড়িতে এসে মর্মান্তিক দুর্ঘটনা! ডিভিসি ক্যানেলে পড়ে নিখোঁজ দুই নাবালক